অস্ট্রেলিয়া

নিউক্যাসলে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি শিক্ষার্থীর মৃত্যু

  • 9:19 pm - August 31, 2025
  • পঠিত হয়েছে:১২৬ বার
নিউক্যাসলে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি শিক্ষার্থীর মৃত্যু। ছবিঃ নাইন নিউজ

মেলবোর্ন, ৩১ আগষ্ট-  অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের নিউক্যাসল শহরের উত্তর-পশ্চিম উপশহরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ জানায়, শনিবার (৩০ আগস্ট ২০২৫) রাত আনুমানিক ১১টা ১৫ মিনিটে মেইটল্যান্ড রোডের মেফিল্ড ইস্ট এলাকায় একটি মেরুন রঙের টয়োটা করোলা নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের বাইরে চলে যায় এবং বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা লেগে আগুন ধরে যায়।

২৪ বছর বয়সী চালক এবং চালকের পাশে বসা ১৯ বছর বয়সী যাত্রীকে স্থানীয় পথচারীরা গাড়ি থেকে উদ্ধার করে। তবে বাকি দুই যাত্রী গাড়ির ভেতরে আটকা পড়ে যান।

ফায়ার অ্যান্ড রেসকিউ এনএসডব্লিউ’র কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন এবং আটকে পড়া দুইজনকে উদ্ধার করে জন হান্টার হাসপাতালে ভর্তি করেন। কিন্তু সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুজনই মারা যান। পুলিশের ধারণা, নিহত দুজনের বয়স ২০-এর কোঠায়।

নিউক্যাসল সিটি পুলিশ ডিস্ট্রিক্ট জানায়, দুর্ঘটনায় জড়িত চারজনই অস্ট্রেলিয়ায় অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থী। এ ঘটনায় বাংলাদেশ হাইকমিশনের সঙ্গে যোগাযোগ করছে পুলিশ।

গাড়িচালক বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন এবং পুলিশি পাহারায় রয়েছেন। অপর এক আহতকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। এ ঘটনায় তথ্য থাকলে নিউক্যাসল পুলিশ বা ক্রাইম স্টপার্সকে (ফোন: ১৮০০ ৩৩৩ ০০০) যোগাযোগ করার আহ্বান জানিয়েছে পুলিশ।

বিস্তারিত –

নিউক্যাসলে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত দুই বাংলাদেশি শিক্ষার্থীর পরিচয় পাওয়া গেছে

সূত্র: এনএসডব্লিউ পুলিশ মিডিয়া রিলিজ

এই শাখার আরও খবর

সিলেটে হিন্দু মা-মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সিলেটের জকিগঞ্জে নিজ বসতঘর থেকে মা ও চার বছরের মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার বারহাল ইউনিয়নের…

নেপালের মতো ভয়াবহ বন্যা আরও হতে পারে, সতর্কতা জলবায়ু বিশেষজ্ঞের

জলবায়ু পরিবর্তনের প্রভাবে ভবিষ্যতে আরও উষ্ণ গ্রীষ্ম, ভয়াবহ দাবানল, খরা ও বন্যার মতো চরম আবহাওয়ার ঘটনা বাড়তে পারে বলে সতর্ক করেছেন জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক আন্তঃসরকার…

সাভারে পুলিশের এসআইকে পিটিয়ে হত্যা

ঢাকার সাভারে দুর্বৃত্তদের হামলায় পুলিশের স্পেশাল ব্রাঞ্চের উপপরিদর্শক আলতাফ হোসেন নিহত হয়েছেন। শনিবার রাতে সাভারের আমিনবাজার ইউনিয়নের বড়দেশী এলাকায় এ হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত…

হাসানের ৭ উইকেটে ওরচেস্টারশায়ারকে হারাল কেন্ট

ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে কেন্টকে জয় এনে দিয়েছেন বাংলাদেশের ডানহাতি পেসার হাসান মাহমুদ। ওরচেস্টারশায়ারের বিপক্ষে ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ৭ উইকেট…

২০২৭ সালে যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধের আশঙ্কার পূর্বাভাস

২০২৭ সালে যুক্তরাষ্ট্রে ব্যাপক দাঙ্গা ও গৃহযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ‘চীনা নস্ট্রাডামুস’ নামে পরিচিত রাজনৈতিক বিশ্লেষক জিয়াং জুয়েকিন। তার…

অবশেষে প্রকাশিত হচ্ছে সোনিয়া গান্ধীর বহুলপ্রতীক্ষিত স্মৃতিকথা

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে প্রকাশিত হতে যাচ্ছে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর বহুল আলোচিত স্মৃতিকথা ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’। পাণ্ডুলিপি নিয়ে মতভেদের কারণে ভারতের অন্যতম…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au