লিড নিউজ

নিউক্যাসলে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত দুই বাংলাদেশি শিক্ষার্থীর পরিচয় পাওয়া গেছে

  • 10:07 pm - August 31, 2025
  • পঠিত হয়েছে:৪৭ বার
অস্ট্রেলিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত দুই বাংলাদেশি শিক্ষার্থীর পরিচয় পাওয়া গেছে। ছবিঃ ওটিএন বাংলা

মেলবোর্ন, ৩১ আগষ্ট- অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের মেফিল্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি শিক্ষার্থী নিহত হয়েছেন। আরও দুইজন গুরুতর আহত হয়েছেন। শনিবার (৩০ আগস্ট ২০২৫) রাত সাড়ে ১১টার দিকে মেইটল্যান্ড রোডে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজনের পরিচয় জানা গেছে, ২৫ বছর বয়সী এক শিক্ষার্থীর নাম মুহতাসিম কামাল চৌধুরী। তিনি বাংলাদেশের দিনাজপুর জেলা শহরের দপ্তরি পাড়ার মোস্তফা কামাল চৌধুরীর ছেলে। অপর শিক্ষার্থী স্পিড টেকনোলজি এন্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড-এর চেয়ারম্যান জনাব মোশারফ হোসেন সুমন এর জ্যেষ্ঠ পুত্র আদিব ফারহান। অপর দুই আহত শিক্ষার্থী হলেন, নাজমুস সাকিব আলিফ ও ইফতেখার আলম রাফি।

নিউ সাউথ ওয়েলস পুলিশ জানিয়েছে, একটি ম্যারুন রঙের টয়োটা করোলা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের টেলিফোন খুঁটিতে ধাক্কা দেয় এবং সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। গাড়িটিতে চারজন ছিলেন। তারা সবাই বাংলাদেশি শিক্ষার্থী। এ ঘটনায় বাংলাদেশ হাইকমিশনের সঙ্গে পুলিশের যোগাযোগ চলছে।

নিউক্যাসলে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি শিক্ষার্থীর মৃত্যু

পুলিশ জানায়, দুর্ঘটনার পর ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন পথচারী গাড়ির ২৪ বছর বয়সী চালক এবং পেছনের আসনের এক যাত্রীকে (১৯) উদ্ধার করতে সক্ষম হন। কিন্তু বাকি দুই যাত্রী গাড়ির ভেতরেই আটকা পড়ে যান। পরে নিউ সাউথ ওয়েলস ফায়ার অ্যান্ড রেসকিউ সদস্যরা এসে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। গুরুতর দগ্ধ অবস্থায় হাসপাতালে নেওয়ার পর দুইজনের মৃত্যু হয়।

একটি ম্যারুন রঙের টয়োটা করোলা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের টেলিফোন খুঁটিতে ধাক্কা দেয় এবং সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। ছবিঃ সংগৃহীত

ঘটনাস্থলে ছয়টি অ্যাম্বুলেন্স ও একটি হেলিকপ্টারসহ জরুরি উদ্ধার দল পৌঁছায়। তারা আহত চারজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর জন হান্টার হাসপাতালে পাঠায়। চালক বর্তমানে হাসপাতালে পুলিশ পাহারায় চিকিৎসাধীন রয়েছেন। অপর উদ্ধারকৃত যাত্রীকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিউক্যাসল সিটি পুলিশ জেলার কর্মকর্তারা দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ শুরু করেছেন। এ বিষয়ে তদন্ত চলছে। প্রত্যক্ষদর্শী বা যেকোনো তথ্য থাকা ব্যক্তিদের নিউক্যাসল পুলিশ বা ক্রাইম স্টপার্সে (১৮০০ ৩৩৩ ০০০) যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে। এছাড়া nsw.crimestoppers.com.au ওয়েবসাইটে গোপনীয়ভাবে তথ্য দেওয়া যেতে পারে। পুলিশ জানিয়েছে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এ ধরনের তথ্য গ্রহণ করা হবে না।

তদন্তের অগ্রগতির সঙ্গে সঙ্গে এ বিষয়ে আরও তথ্য জানানো হবে বলে জানিয়েছে নিউ সাউথ ওয়েলস পুলিশ।

গুরুতর দগ্ধ অবস্থায় হাসপাতালে নেওয়ার পর দুইজনের মৃত্যু হয়।

নিউক্যাসল বাংলাদেশি কমিউনিটির শোক

নিউক্যাসল বাংলাদেশি কমিউনিটি ইনক. (NBC) গভীর শোক প্রকাশ করে জানিয়েছে, এই সংকটময় মুহূর্তে নিউক্যাসল বাংলাদেশি কমিউনিটি ইনক. (NBC) পরিবার, বন্ধু এবং প্রবাসী সকলের পাশে দাঁড়াতে প্রতিশ্রুতিবদ্ধ। যেকোনো প্রয়োজনে তাদের সাথে যোগাযোগ করার জন্য আহ্বান জানানো হয়েছে।

সহযোগিতার জন্য হটলাইন নম্বরসমূহ: নাজমা ইসলাম (সভাপতি, NBC): ০৪২২ ৩৪৫ ৯৮১ ; ড. সাইফুল হাবিব মামুন: ০৪১৫ ৪১৩ ২৪৩; মামুন-ওর-রশিদ: ০৪৩৫ ৭১৪ ৬০০।

এই শাখার আরও খবর

বিশ্বের সবচেয়ে বেশি ক্ষুধার্ত মানুষের ১০ দেশের তালিকায় বাংলাদেশও

মেলবোর্ন, ২৫ এপ্রিল- বিশ্বজুড়ে তীব্র খাদ্যসংকট বা খাদ্যনিরাপত্তাহীনতার চিত্র আরও উদ্বেগজনক হয়ে উঠেছে। জাতিসংঘ-সমর্থিত এক নতুন বার্ষিক প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর বিশ্বের ক্ষুধার্ত মানুষের…

“পৃথিবীতে আর কোনো যুদ্ধ নয়”- অ্যানজাক (ANZAC) ডেতে ভিয়েতনাম ভেটেরান গ্যারি

মেলবোর্ন, ২৫ এপ্রিল: আজ ২৫ এপ্রিল, অস্ট্রেলিয়া জুড়ে গভীর শ্রদ্ধা ও আবেগের মধ্য দিয়ে পালিত হচ্ছে অ্যানজাক (ANZAC) ডে। প্রতি বছর এই দিনটি অস্ট্রেলিয়া ও নিউ…

অ্যানজাক ডে স্মরণসভায় আদিবাসীদের বক্তব্য চলাকালে বুয়িং, অস্ট্রেলিয়াজুড়ে নিন্দা

অস্ট্রেলিয়ার মেলবোর্ন, সিডনি ও পার্থে অ্যানজাক(ANZAC) ডে এর স্মরণসভায় “ওয়েলকাম টু কান্ট্রি” অনুষ্ঠান চলাকালে আদিবাসী নেতাদের বক্তব্যের সময় কিছু দর্শকের বুয়িং বা অবমাননাকর শব্দ ব্যবহারের…

প্রখ্যাত দুই বাঙালিকে গুরুত্বপূর্ণ পদে বসালেন মোদি

মেলবোর্ন, ২৫ এপ্রিল- ভারতের কেন্দ্রীয় নীতিনির্ধারণী প্রতিষ্ঠান নীতি আয়োগে বড় ধরনের রদবদল এনেছে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার। এই পরিবর্তনের অংশ হিসেবে পশ্চিমবঙ্গের দুই পরিচিত বাঙালি…

ইরানি জাহাজ আটক করল মার্কিন নৌবাহিনী, এখনও চুড়ান্ত হয়নি সরাসরি বৈঠক

মেলবোর্ন, ২৫ এপ্রিল- ইরানি পতাকাবাহী একটি জাহাজ জব্দ করেছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী। শুক্রবার যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) পক্ষ থেকে জানানো হয়, গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার ‘ইউএসএস রাফায়েল…

চট্টগ্রামে তীব্র লোডশেডিং, ২৮ বিদ্যুৎকেন্দ্রের ১০টি বন্ধ

মেলবোর্ন, ২৫ এপ্রিল- চট্টগ্রামে তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে বিদ্যুৎ সংকটও তীব্র আকার ধারণ করেছে। নগর ও গ্রামাঞ্চলে প্রতিদিন গড়ে ৭ থেকে ৮ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au