খেলা

নেপাল সফরের জন্য বাংলাদেশ স্কোয়াড ঘোষণা, দলে নেই হামজা-শমিত

  • 4:10 pm - September 03, 2025
  • পঠিত হয়েছে:৮৭ বার
হামজা-শমিতকে ছাড়াই নেপাল সফরের জন্য বাংলাদেশ স্কোয়াড ঘোষণা । ছবি: সংগৃহীত

মেলবোর্ন ৩ সেপ্টেম্বর-নেপালের বিপক্ষে আসন্ন দুই প্রীতি ম্যাচের জন্য ২৩ সদস্যের বাংলাদেশ স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। অনুমিতভাবেই দলে নেই লেস্টার সিটি তারকা হামজা চৌধুরী এবং আরেক প্রবাসী তারকা শমিত সোম

শমিত আগেই জানিয়ে দিয়েছিলেন, নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবেন না তিনি। হামজার বিষয়টি স্পষ্ট না হলেও চোট সমস্যার কারণে তাকে পাওয়া যাবে না বলেই ধারণা করা হচ্ছিল। স্কোয়াডে নেই আরেক প্রবাসী তারকা ফাহমিদুল ইসলামও।

অন্যদিকে পারফরম্যান্সের কারণে বাদ পড়েছেন গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ, শেখ মোরসালিন, আল আমিন ও জাহিদ শান্ত। তাদের জায়গায় ডাক পেয়েছেন সুজন হোসেন, পাপন সিং, ইসা ফয়সাল ও মোহাম্মদ ইব্রাহিম

আবাহনীর শাকিল আহাদ তপু চোটের কারণে ছিটকে পড়ায় প্রথমবার জাতীয় দলে সুযোগ পেয়েছেন ফর্টিস এফসির সেন্টার ব্যাক আব্দুল্লাহ ওমর সজীব

আগামী ৬ ও ৯ সেপ্টেম্বর ফিফা উইন্ডোতে নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে দুটি প্রীতি ম্যাচ।

বাংলাদেশ স্কোয়াড :

মো. সুজন হোসেন, মো. মেহেদী হাসান, মো. রহমত মিয়া, তপু বর্মন, মো. হৃদয়, জামাল ভূঁইয়া, মো. তাজ উদ্দিন, আরিফ হোসেন, মো. শহরিয়ার ইমন, রাকিব হোসেন, মো. ফয়সাল আহমেদ ফাহিম, মো. আব্দুল্লাহ ওমর, মিতুল মারমা, তারিক রায়হান কাজী, পাপন সিং, মো. সোহেল রানা, সোহেল রানা, ইসা ফয়সল, মোহাম্মদ ইব্রাহিম, সুমন রেজা, সৈয়দ শাহ কাজেম কিরমানি, মো. সাদ উদ্দিন, মো. পাপ্পু হোসেন।


এই শাখার আরও খবর

‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতে কূটনীতির নতুন ধারা চান বিশেষজ্ঞরা

বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নতুন ধরনের কূটনৈতিক কৌশল গড়ে তোলার প্রয়োজনীয়তার কথা বলছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, কোনো নির্দিষ্ট দেশের ওপর অতিরিক্ত নির্ভরশীল…

সিলেটে হিন্দু মা-মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সিলেটের জকিগঞ্জে নিজ বসতঘর থেকে মা ও চার বছরের মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার বারহাল ইউনিয়নের…

নেপালের মতো ভয়াবহ বন্যা আরও হতে পারে, সতর্কতা জলবায়ু বিশেষজ্ঞের

জলবায়ু পরিবর্তনের প্রভাবে ভবিষ্যতে আরও উষ্ণ গ্রীষ্ম, ভয়াবহ দাবানল, খরা ও বন্যার মতো চরম আবহাওয়ার ঘটনা বাড়তে পারে বলে সতর্ক করেছেন জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক আন্তঃসরকার…

সাভারে পুলিশের এসআইকে পিটিয়ে হত্যা

ঢাকার সাভারে দুর্বৃত্তদের হামলায় পুলিশের স্পেশাল ব্রাঞ্চের উপপরিদর্শক আলতাফ হোসেন নিহত হয়েছেন। শনিবার রাতে সাভারের আমিনবাজার ইউনিয়নের বড়দেশী এলাকায় এ হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত…

হাসানের ৭ উইকেটে ওরচেস্টারশায়ারকে হারাল কেন্ট

ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে কেন্টকে জয় এনে দিয়েছেন বাংলাদেশের ডানহাতি পেসার হাসান মাহমুদ। ওরচেস্টারশায়ারের বিপক্ষে ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ৭ উইকেট…

২০২৭ সালে যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধের আশঙ্কার পূর্বাভাস

২০২৭ সালে যুক্তরাষ্ট্রে ব্যাপক দাঙ্গা ও গৃহযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ‘চীনা নস্ট্রাডামুস’ নামে পরিচিত রাজনৈতিক বিশ্লেষক জিয়াং জুয়েকিন। তার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au