বাংলাদেশ

সমুদ্রসৈকতে সাংবাদিকের ঝুলন্ত লাশ, ছড়িয়ে পড়েছে ওসিকে দায়ী করা ভিডিও

  • 7:12 am - September 05, 2025
  • পঠিত হয়েছে:১৪৮ বার
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, মৃত্যুর আগে আমিন উল্লাহ আত্মহত্যার জন্য উখিয়া থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) দায়ী করেছেন। ছবিঃ ভিডিও থেকে নেয়া

মেলবোর্ন, ৫ সেপ্টেম্বর- কক্সবাজার সমুদ্রসৈকতের ঝাউগাছ থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে তরুণ সাংবাদিক আমিন উল্লাহর (২৩) লাশ। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ। তবে সন্ধ্যায়  সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, মৃত্যুর আগে আমিন উল্লাহ আত্মহত্যার জন্য উখিয়া থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) দায়ী করেছেন।

আমিন উল্লাহ কক্সবাজারের উখিয়ার পালংখালী ইউনিয়নের দক্ষিণ বালুখালী গ্রামের বাসিন্দা। তিনি ঢাকা থেকে প্রকাশিত দৈনিক আমার প্রাণের বাংলাদেশ–এর উখিয়া প্রতিনিধি ছিলেন।

প্রায় সাত মিনিটের ওই ভিডিওতে আমিন উল্লাহ অভিযোগ করেন, স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এবং মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা করছে। তিনি জানান, গত ২৫ জুলাই গভীর রাতে পুলিশ তাঁর বাড়িতে যায়। কয়েক দিন আগে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের মিছিলে অংশ নেওয়ার অভিযোগে তাঁর ছোট ভাইকে পুলিশ ধরে নিয়ে যায়। এ ঘটনায় তিনি সরাসরি উখিয়া থানার ওসি আরিফ হোসাইনকে দায়ী করেন।

ভিডিওতে আমিন উল্লাহকে বলতে শোনা যায়, “পুলিশ আমাকে কেন খুঁজছে জানি না। ওসি আরিফ স্যারের উদ্দেশে বলছি, কোন অপরাধে আমার ছোট ভাইকে ধরেছেন? মামলা করার আগে তদন্ত করা উচিত ছিল। কয়েক দিন যাবৎ আমি বাসায় থাকতে পারতেছি না। সাংবাদিক হিসেবে নিউজ করা—এটা কি আমার অপরাধ?” একপর্যায়ে তিনি বলেন, “অত্যাচার বন্ধ না হলে আমি আত্মহত্যার পথ বেছে নেব। আমি যদি আত্মহত্যা করি, এর দায়ভার থাকবে উখিয়া থানা–পুলিশের।” এ সময় তিনি প্রধান উপদেষ্টা, সেনাবাহিনী ও র‌্যাবের হস্তক্ষেপ কামনা করেন।

অন্যদিকে সম্প্রতি রামু থানায় বদলি হওয়া ওসি আরিফ হোসাইন প্রথম আলোকে বলেন, “ভিডিওটি আমি ফেসবুকে দেখেছি। সাংবাদিক আমিনকে আমি চিনি না, কখনো তাঁর সঙ্গে কথা হয়নি। ভিডিওটি পরিকল্পিতভাবে করা হতে পারে।” তিনি দাবি করেন, ছাত্রলীগের মিছিল ও ইয়াবা লুটের ঘটনায় পুলিশের অভিযান হলেও আমিন উল্লাহকে ধরতে তাঁর বাড়িতে যাওয়া হয়নি।

নিহত আমিনের মা আয়েশা খাতুন অভিযোগ করেন, তাঁর ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তিনি ন্যায্য বিচার চান। স্বামীর মৃত্যু আগেই হয়েছে, এখন তিনি আমিনের স্ত্রী, এক ছেলে ও এক মেয়েকে নিয়ে একতলা বাড়িতে থাকেন।

স্থানীয় কয়েকজন বন্ধু জানান, দেড় বছর আগে একটি এনজিওতে চাকরি করার পর আমিন সাংবাদিকতা শুরু করেন। তাঁদের মতে, আত্মহত্যা বা হত্যার পেছনে প্রেমঘটিত সম্পর্ক বা ইয়াবার চালান লুটের ঘটনার জের থাকতে পারে।

এ বিষয়ে উখিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গফুর উদ্দিন চৌধুরী বলেন, আমিন উল্লাহর মৃত্যুকে ঘিরে এলাকায় নানা গুঞ্জন চলছে। তবে আসল কারণ এখনো পরিষ্কার নয়।

কক্সবাজার সদর মডেল থানার ওসি মো. ইলিয়াস খান বলেন, সৈকতের ঝাউগাছ থেকে ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করা হয়েছে। মরদেহে আঘাতের চিহ্ন নেই। তাঁর কাছে পাওয়া গেছে চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী একটি বাসের টিকিট, যাতে সময় লেখা বুধবার রাত ৯টা ২০ মিনিট। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। তবে প্রেমঘটিত কোনো বিষয় বা হত্যার অভিযোগ আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

সুত্রঃ প্রথম আলো

এই শাখার আরও খবর

পুলিশের গুলিতে নিহত ইসরাইলি সেনা

ইসরাইলের মধ্যাঞ্চলীয় শহর নেতানিয়ায় পুলিশের গুলিতে এক ইসরাইলি সেনা নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার (৫ সেপ্টেম্বর) শহরের কিরিয়াত হাশারোন এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে…

‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতে কূটনীতির নতুন ধারা চান বিশেষজ্ঞরা

বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নতুন ধরনের কূটনৈতিক কৌশল গড়ে তোলার প্রয়োজনীয়তার কথা বলছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, কোনো নির্দিষ্ট দেশের ওপর অতিরিক্ত নির্ভরশীল…

সিলেটে হিন্দু মা-মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সিলেটের জকিগঞ্জে নিজ বসতঘর থেকে মা ও চার বছরের মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার বারহাল ইউনিয়নের…

নেপালের মতো ভয়াবহ বন্যা আরও হতে পারে, সতর্কতা জলবায়ু বিশেষজ্ঞের

জলবায়ু পরিবর্তনের প্রভাবে ভবিষ্যতে আরও উষ্ণ গ্রীষ্ম, ভয়াবহ দাবানল, খরা ও বন্যার মতো চরম আবহাওয়ার ঘটনা বাড়তে পারে বলে সতর্ক করেছেন জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক আন্তঃসরকার…

সাভারে পুলিশের এসআইকে পিটিয়ে হত্যা

ঢাকার সাভারে দুর্বৃত্তদের হামলায় পুলিশের স্পেশাল ব্রাঞ্চের উপপরিদর্শক আলতাফ হোসেন নিহত হয়েছেন। শনিবার রাতে সাভারের আমিনবাজার ইউনিয়নের বড়দেশী এলাকায় এ হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত…

হাসানের ৭ উইকেটে ওরচেস্টারশায়ারকে হারাল কেন্ট

ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে কেন্টকে জয় এনে দিয়েছেন বাংলাদেশের ডানহাতি পেসার হাসান মাহমুদ। ওরচেস্টারশায়ারের বিপক্ষে ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ৭ উইকেট…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au