অস্ট্রেলিয়া জুড়ে অ্যানজাক (ANZAC) ডে পালিত
মেলবোর্ন, ২৫ এপ্রিল: ২৫ এপ্রিল শনিবার অস্ট্রেলিয়া জুড়ে যথাযোগ্য মর্যাদা, নীরবতা এবং গভীর শ্রদ্ধার মধ্য দিয়ে পালিত হয়েছে অ্যানজাক (ANZAC) ডে। ভোরের প্রথম প্রহর থেকেই…
মেলবোর্ন, ৮ সেপ্টেম্বর- অস্ট্রেলিয়ার সবচেয়ে আলোচিত ও চাঞ্চল্যকর মামলাগুলোর একটি, বহুল আলোচিত মাশরুম হত্যা মামলার রায় ঘোষণা করেছেন আদালত। এই মামলায় আসামি এরিন প্যাটারসনকে আজীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে অন্তত ৩৩ বছর কারাভোগ না করলে তিনি কোনোভাবেই প্যারোলের জন্য আবেদন করতে পারবেন না।
কী ঘটেছিল ২০২৩ সালে?
২০২৩ সালে ভিক্টোরিয়ার একটি ছোট শহরে ভয়াবহ এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিজের বাড়িতে পারিবারিক নৈশভোজের আয়োজন করেন এরিন প্যাটারসন। সেই ভোজে পরিবেশন করা হয় গরুর মাংসের বিফ ওয়েলিংটন। কিন্তু খাবারে মিশিয়ে দেওয়া হয়েছিল মারাত্মক বিষাক্ত ‘ডেথ ক্যাপ মাশরুম’, যা বিশ্বের সবচেয়ে প্রাণঘাতী ছত্রাকগুলোর একটি।
এই খাবার খাওয়ার পরেই এরিনের শ্বশুর–শাশুড়ি এবং এক আত্মীয় অসুস্থ হয়ে পড়েন এবং চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আরও একজন আত্মীয় গুরুতর অসুস্থ হয়ে প্রাণে বেঁচে গেলেও দীর্ঘদিন ভুগতে হয়েছে তাঁকে।
রাষ্ট্রপক্ষ আদালতে যুক্তি দেখায়, এরিন প্যাটারসনের কাজ ছিল সুপরিকল্পিত হত্যাকাণ্ড। তাই তাঁর যেন কোনো প্যারোলের সুযোগ না রাখা হয়। প্রসিকিউশনের দাবি ছিল—আজীবন কারাদণ্ড মানেই যেন সারা জীবনের জন্য জেল।
অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী আদালতে স্বীকার করেন যে আজীবন কারাদণ্ডই উপযুক্ত শাস্তি। তবে তিনি অনুরোধ জানান, একটি ন্যূনতম সাজা নির্ধারণ করা হোক, যাতে দীর্ঘ কারাভোগের পর অন্তত বয়সের শেষ প্রান্তে এসে মুক্তির সামান্য সুযোগ পান এরিন।
রায়ে ভিক্টোরিয়ার সুপ্রিম কোর্টের বিচারপতি ক্রিস্টোফার বেল বলেন, জুরি বোর্ড আসামির কথায় কোনো বিশ্বাস খুঁজে পায়নি। এরিন আদালতে দাবি করেছিলেন, তিনি নাকি স্থানীয় একটি এশীয় দোকান থেকে ওই মাশরুমগুলো কিনেছিলেন। কিন্তু তাঁর পুরো বক্তব্যকে বিচারক “অস্পষ্ট গল্প” বলে অভিহিত করেন এবং বলেন, এই দাবি দিয়ে আসল সত্য আড়াল করা সম্ভব হয়নি।
অস্ট্রেলিয়ায় পারিবারিক হত্যাকাণ্ডের ঘটনাই তুলনামূলক বিরল। তার ওপর সাধারণত রান্নাঘরের খাবারের মাধ্যমে পরিকল্পিত হত্যার ঘটনা এত ভয়াবহভাবে প্রকাশ্যে আসে না। বিষাক্ত মাশরুম দিয়ে হত্যা পুরো দেশকে নাড়া দেয় এবং বিশ্বব্যাপী গণমাধ্যমেও এই মামলার খবর শিরোনাম হয়।
এই রায়ের মধ্য দিয়ে আদালত বার্তা দিল, যে কোনো পরিকল্পিত হত্যাকাণ্ডের শাস্তি থেকে রেহাই নেই। এরিন প্যাটারসনকে অন্তত ৩৩ বছর কারাভোগ করতে হবে, অর্থাৎ তিনি যদি বেঁচেও থাকেন, তবেই কেবল ৮০ বছর বয়সের কাছাকাছি এসে প্যারোলের আবেদন করার সুযোগ পাবেন।
সূত্রঃ এবিসি
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au