সর্বশেষ

সেনার পরিবর্তে গাজায় ইসরায়েলের ‘বিস্ফোরক রোবট’ অভিযান

  • 1:59 pm - September 09, 2025
  • পঠিত হয়েছে:১৪৮ বার
সেনার পরিবর্তে গাজায় ইসরায়েলের ‘বিস্ফোরক রোবট’ অভিযান । ছবি : সংগৃহীত

মেলবোর্ন, ৯ সেপ্টেম্বর- গাজা উপত্যকায় স্থলসেনা না পাঠিয়ে নতুন যুদ্ধকৌশল নিয়েছে ইসরায়েল। গাজা শহরে জনবসতিপূর্ণ এলাকায় সরাসরি সেনা মোতায়েনের বদলে তারা ব্যবহার করছে দূরনিয়ন্ত্রিত বিস্ফোরকভর্তি রোবট বা আর্মার্ড পার্সোনেল ক্যারিয়ার (এপিসি)। এই নতুন ধরনের হামলায় ভয়াবহ ধ্বংসযজ্ঞের মুখে পড়ছেন সাধারণ মানুষ।

মিডল ইস্ট আই-এর প্রতিবেদনে বলা হয়েছে, গত মাসে প্রায় ১০ লাখ মানুষের জনবসতিপূর্ণ গাজা শহরে হামলা বাড়ানোর ঘোষণা দেওয়ার পর থেকেই নতুন এই রোবট মোতায়েন করা হচ্ছে। প্রায় প্রতিরাতেই তীব্র বিস্ফোরণে কেঁপে উঠছে শহর।

এই যানগুলো দূর থেকে নিয়ন্ত্রণ করে নির্দিষ্ট স্থানে পাঠানো হয়। লক্ষ্যস্থলে পৌঁছেই এগুলো বিস্ফোরিত হয়, ফলে মুহূর্তে ধসে পড়ে আবাসিক ভবন। কখনও আবার এ রোবটগুলো রাস্তার বিভিন্ন স্থানে বিস্ফোরকভর্তি ব্যারেল ফেলে রেখে যায়। পরে সেগুলো একসঙ্গে বিস্ফোরণ ঘটিয়ে পুরো এলাকায় সর্বোচ্চ ক্ষয়ক্ষতি করে।

ফিলিস্তিনি যুবক হামজা শাবান জানান, সাধারণত রাত ১০টা বা ১১টার দিকে, যখন মানুষ ঘুমিয়ে পড়ে, তখনই হামলা শুরু হয়। প্রায় প্রতিরাতেই ৮ থেকে ১০টি প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শোনা যায়।

তার ভাষায়,
“আমি ইসরায়েলের এফ–১৬ যুদ্ধবিমানের হামলাও দেখেছি। কিন্তু এসব রোবটের ধ্বংসযজ্ঞ আলাদা। বিমান হামলার চেয়েও এগুলো অনেক বেশি বিধ্বংসী। পুরো ভবন মুহূর্তে ধ্বংসস্তূপে পরিণত হয়।”

গাজাভিত্তিক সরকারি গণমাধ্যম দপ্তরের তথ্য অনুযায়ী, ১৩ আগস্ট থেকে এখন পর্যন্ত অন্তত ১০০টি বিস্ফোরক রোবট ব্যবহার করেছে ইসরায়েল।

অলাভজনক সংস্থা ইউরো-মেডিটেরেনিয়ান হিউম্যান রাইটস মনিটরের প্রতিবেদন বলছে—

  • প্রতিটি রোবটে থাকে প্রায় সাত টন পর্যন্ত বিস্ফোরক।
  • প্রতিদিন গড়ে ৩০০টি আবাসিক ইউনিট ধ্বংস হচ্ছে এসব হামলায়।

এই ধ্বংসযজ্ঞে লাখো মানুষ ঘরবাড়ি হারিয়ে মানবিক বিপর্যয়ের মুখে পড়ছেন।

বিশেষজ্ঞদের মতে, ইসরায়েল সেনাদের প্রাণহানি এড়াতে রোবট ব্যবহার করছে। কিন্তু এর ফলে জনবহুল এলাকায় নির্বিচারে ধ্বংসযজ্ঞ নামছে, যা আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘনের শামিল।

 

এই শাখার আরও খবর

নিখোঁজের ৮ ঘণ্টা পর গর্ত থেকে শিশু বিথি রায়ের মরদেহ উদ্ধার

কুড়িগ্রাম সদর উপজেলায় নিখোঁজ হওয়ার প্রায় আট ঘণ্টা পর বিথি রায় নামে ছয় বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত ৮টার দিকে…

যুক্তরাজ্যে ফিরলেও রাজপরিবারের দায়িত্বে ফিরছেন না হ্যারি-মেগান

যুক্তরাজ্যে প্রিন্স হ্যারি ও তাঁর স্ত্রী মেগান মার্কেলের ফেরার খবরে রাজপরিবারের সঙ্গে তাঁদের সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এর মধ্যেই হ্যারি ও মেগানের…

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারি প্রতিষ্ঠান গঠনের আহ্বান ফলকার টুর্কের

বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকাণ্ডের ওপর নজরদারি এবং তাদের জবাবদিহি নিশ্চিত করতে একটি শক্তিশালী ও স্বাধীন জাতীয় প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার…

গণপতি পরিবারের ছয়-সাত ভরি স্বর্ণ গেল কোথায়? উদ্ধার সম্ভব নয় কেন বলছে পুলিশ?

রংপুর নগরের মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় একাধিক প্রশ্নের উত্তর এখনও মেলেনি। এর মধ্যে সবচেয়ে বড় প্রশ্নগুলোর একটি হলো, হত্যার…

ডেঙ্গুতে ৪২ হাজারের বেশি আক্রান্ত, মৃত্যু ১১৭

বাংলাদেশে চলতি বছর ডেঙ্গু পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে। বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪২ হাজার ৫৯০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে…

সুন্দরবন ও বাঘ সংরক্ষণে বাংলাদেশ-ভারতের পরবর্তী বৈঠক বাংলাদেশে

সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণ এবং রয়েল বেঙ্গল টাইগার রক্ষায় বাংলাদেশ ও ভারত বিদ্যমান সহযোগিতা কাঠামোর আওতায় পরবর্তী বৈঠকগুলো বাংলাদেশে আয়োজনের বিষয়ে সম্মত হয়েছে। একই সঙ্গে আন্তসীমান্ত…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au