সম্পাদকীয়

ডাকসু নির্বাচন: মুক্তিযুদ্ধের পক্ষেই থাকবে ছাত্রসমাজ

  • 4:19 pm - September 09, 2025
  • পঠিত হয়েছে:১৯৬ বার
সম্পাদকীয়

 মেলবোর্ন, ৯ সেপ্টেম্বর- বাংলাদেশে ডাকসু নির্বাচন নিয়ে জাতীয় গণমাধ্যমে ব্যাপক আলোচনা চলছে। নিঃসন্দেহে এই নির্বাচন দেশের ছাত্ররাজনীতি ও বৃহত্তর রাজনৈতিক সংস্কৃতির জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। তবে এ নিয়ে প্রকাশিত মতামত ও বিশ্লেষণে দায়িত্বশীল সাংবাদিকতার মূলনীতি যৌক্তিকতা, নিরপেক্ষতা ও প্রমাণভিত্তিক উপস্থাপন মানা হচ্ছে না সব জায়গায়।

উদাহরণস্বরূপ, দি ডেইলি স্টার-এর মহিউদ্দিন আলমগীরের নিবন্ধ “ছাত্ররাজনীতির অগ্নিপরীক্ষা ডাকসু”-তে বলা হয়েছে ১৯৯০ সালের পর এবারই প্রথম প্রকৃত ডাকসু নির্বাচন হচ্ছে এবং ২০১৯ সালের নির্বাচন নাকি ছাত্রলীগের দাপট ও ভয়ভীতির কারণে কলঙ্কিত হয়েছিল।

তিনি আরও উল্লেখ করেছেন এটি নাকি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিতব্য প্রথম ডাকসু নির্বাচন, অথচ এটি স্পষ্টতই একটি অন্তর্বর্তী সরকার, তত্ত্বাবধায়ক নয়। এখানে তথ্য বিকৃতি হয়েছে। আরও বড় প্রশ্ন হলো, যদি ২০১৯ সালের ডাকসু নির্বাচন কারচুপি হতো, তবে নুরুল হক নুরু কীভাবে ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হলেন? লেখক সেই প্রশ্ন এড়িয়ে গেছেন।

অন্যদিকে, প্রথম আলোতে জাহেদ উর রহমানের নিবন্ধ “ডাকসু ও জাতীয় নির্বাচনে মুক্তিযুদ্ধ কি ‘বস্তাপচা’ ইস্যু” অধিকতর যৌক্তিক ও প্রমাণনির্ভর। তিনি যুক্তি দিয়েছেন মুক্তিযুদ্ধ বাংলাদেশের রাজনীতির ভিত্তি, তাই এর উপস্থিতি যে কোনো নির্বাচনে স্বাভাবিক ও প্রাসঙ্গিক। তিনি জাতীয় নাগরিক পার্টির নেতা নাহিদ ইসলামের বক্তব্য ও জামায়াত-শিবিরের মুক্তিযুদ্ধবিরোধী অবস্থানকে প্রমাণ হিসেবে তুলে ধরেছেন। এতে বোঝা যায়, মুক্তিযুদ্ধবিরোধী রাজনীতি এখনো টিকে আছে এবং সেটিকে প্রশ্রয় দেওয়া হচ্ছে। আরও উদ্বেগের বিষয় হলো, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও তাঁর সহযোগীদের নীতিগত অবস্থান ছাত্রশিবিরের মতো মুক্তিযুদ্ধবিরোধী ধারাকে প্রশ্রয় দিচ্ছে, যা দেশকে বিপজ্জনক পথে ঠেলে দিতে পারে।

তবে বাংলাদেশের ছাত্রসমাজ জানে, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ তাদের অস্তিত্বের মূলভিত্তি। শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে তারা কোনোদিনই মুক্তিযুদ্ধবিরোধী শক্তিকে সমর্থন করবে না। তাই ডাকসু নির্বাচনে শিক্ষার্থীরা যাঁকেই ভোট দেবে, সেই ভোট হবে মুক্তিযুদ্ধের পক্ষের রাজনীতিকে শক্তিশালী করার জন্য।

গণমাধ্যমের উচিত হবে এ ধরনের নির্বাচনের বিশ্লেষণ প্রকাশের সময় নিরপেক্ষতা বজায় রাখা এবং ইতিহাসকে বিকৃত না করা। পক্ষপাতদুষ্ট মতামত গণতন্ত্রকে শক্তিশালী করে না, বরং বিভ্রান্তি তৈরি করে। মুক্তিযুদ্ধ বাংলাদেশের রাষ্ট্রীয় ভিত্তি, এটি কখনোই “বস্তাপচা” ইস্যু হতে পারে না। মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে ওঠা বাংলাদেশে ছাত্রসমাজ সবসময়ই থাকবে মুক্তিযুদ্ধের পক্ষের অটল প্রহরী এই আশাবাদ।

এই শাখার আরও খবর

নিখোঁজের ৮ ঘণ্টা পর গর্ত থেকে শিশু বিথি রায়ের মরদেহ উদ্ধার

কুড়িগ্রাম সদর উপজেলায় নিখোঁজ হওয়ার প্রায় আট ঘণ্টা পর বিথি রায় নামে ছয় বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত ৮টার দিকে…

যুক্তরাজ্যে ফিরলেও রাজপরিবারের দায়িত্বে ফিরছেন না হ্যারি-মেগান

যুক্তরাজ্যে প্রিন্স হ্যারি ও তাঁর স্ত্রী মেগান মার্কেলের ফেরার খবরে রাজপরিবারের সঙ্গে তাঁদের সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এর মধ্যেই হ্যারি ও মেগানের…

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারি প্রতিষ্ঠান গঠনের আহ্বান ফলকার টুর্কের

বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকাণ্ডের ওপর নজরদারি এবং তাদের জবাবদিহি নিশ্চিত করতে একটি শক্তিশালী ও স্বাধীন জাতীয় প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার…

গণপতি পরিবারের ছয়-সাত ভরি স্বর্ণ গেল কোথায়? উদ্ধার সম্ভব নয় কেন বলছে পুলিশ?

রংপুর নগরের মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় একাধিক প্রশ্নের উত্তর এখনও মেলেনি। এর মধ্যে সবচেয়ে বড় প্রশ্নগুলোর একটি হলো, হত্যার…

ডেঙ্গুতে ৪২ হাজারের বেশি আক্রান্ত, মৃত্যু ১১৭

বাংলাদেশে চলতি বছর ডেঙ্গু পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে। বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪২ হাজার ৫৯০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে…

সুন্দরবন ও বাঘ সংরক্ষণে বাংলাদেশ-ভারতের পরবর্তী বৈঠক বাংলাদেশে

সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণ এবং রয়েল বেঙ্গল টাইগার রক্ষায় বাংলাদেশ ও ভারত বিদ্যমান সহযোগিতা কাঠামোর আওতায় পরবর্তী বৈঠকগুলো বাংলাদেশে আয়োজনের বিষয়ে সম্মত হয়েছে। একই সঙ্গে আন্তসীমান্ত…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au