অস্ট্রেলিয়া জুড়ে অ্যানজাক (ANZAC) ডে পালিত
মেলবোর্ন, ২৫ এপ্রিল: ২৫ এপ্রিল শনিবার অস্ট্রেলিয়া জুড়ে যথাযোগ্য মর্যাদা, নীরবতা এবং গভীর শ্রদ্ধার মধ্য দিয়ে পালিত হয়েছে অ্যানজাক (ANZAC) ডে। ভোরের প্রথম প্রহর থেকেই…
মেলবোর্ন, ৯ সেপ্টেম্বর- অস্ট্রেলিয়ায় বাংলাদেশি জাতিগত ও ধর্মীয় সংখ্যালঘুদের অধিকার রক্ষায় কাজ করা সংগঠন অস্ট্রেলিয়ান ফেডারেশন ফর এথনিক অ্যান্ড রিলিজিয়াস মাইনরিটিজ ইন বাংলাদেশ (AFERMB) তাদের প্রথম বার্ষিক সাধারণ সভা (AGM) আয়োজন করেছে।
গত ৫ সেপ্টেম্বর (শুক্রবার) স্থানীয় সময় রাত ৮টা ৩০ মিনিট থেকে রাত ১০টা পর্যন্ত অনলাইন প্ল্যাটফর্ম জুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে অস্ট্রেলিয়ার বিভিন্ন অঙ্গরাজ্যে ছড়িয়ে থাকা ২৪টি সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারপারসন সমীর সরকার। সমন্বয়কারীর দায়িত্বে ছিলেন কোম্পানি সচিব ও পরিচালক অমল দত্ত। উদ্বোধনী বক্তব্যে সমীর সরকার সবাইকে স্বাগত জানিয়ে সভার আনুষ্ঠানিক সূচনা করেন।
সভায় পরিচালক স্বপন পাল ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের গণতন্ত্র রক্ষায় জীবন উৎসর্গকারী শহীদদের স্মরণ করেন। তিনি একই সঙ্গে অস্ট্রেলিয়ার আদিবাসী জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী ভূমি রক্ষকদের প্রতিও শ্রদ্ধা জানান।
চেয়ারপারসন বার্ষিক কার্যক্রম প্রতিবেদন উপস্থাপন করেন এবং পরিচালক দিলীপ দত্ত আর্থিক প্রতিবেদন পেশ করেন। আলোচনার পর সভায় উপস্থিত সদস্যরা উভয় প্রতিবেদন অনুমোদন করেন।
সভায় আগামী দিনের অগ্রাধিকার নিয়ে আলোচনা হয়। সদস্যরা জানান, বাংলাদেশি সংখ্যালঘুদের অধিকার সুরক্ষায় সদস্য সংগঠনগুলোর পারস্পরিক সহযোগিতা ও অংশীদারিত্ব আরও জোরদার করা হবে। এ ছাড়া প্রবাসী সংখ্যালঘু সম্প্রদায়ের ঐক্যকে বৈশ্বিক পরিসরে রূপ দেওয়ার লক্ষ্যেও কাজ করার ঘোষণা আসে।
পরিচালনা পর্ষদ নিয়ে আলোচনার পর সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়, বোর্ডের বর্তমান সদস্যরা আরও এক বছরের জন্য বহাল থাকবেন। একই সঙ্গে ব্রিসবেন থেকে একজন নতুন পরিচালক যুক্ত হওয়ায় বোর্ড সদস্য সংখ্যা দাঁড়িয়েছে সাতজনে।
চেয়ারপারসন সমীর সরকার অংশগ্রহণকারী সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।
প্রেস বিজ্ঞপ্তি
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au