বিশ্ব

দোহায় ইসরায়েলের বিমান হামলা, কাতারের নিরাপত্তায় চরম হুমকি

  • 1:44 am - September 10, 2025
  • পঠিত হয়েছে:১০০ বার
দোহায় ইসরায়েলের বিমান হামলা, কাতারের নিরাপত্তায় চরম হুমকি । ছবি : সংগৃহীত

মেলবোর্ন, ১০ সেপ্টেম্বর- কাতারের রাজধানী দোহা ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠেছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুরে শহরের একটি আবাসিক এলাকায় বিমান হামলা চালায় ইসরায়েল। লক্ষ্য ছিল ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের শীর্ষ নেতাদের বৈঠক। এ ঘটনায় মধ্যপ্রাচ্যের কূটনৈতিক অঙ্গনে নতুন উত্তেজনার সৃষ্টি হয়েছে।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এক বিবৃতিতে হামলার কথা স্বীকার করেছে। যদিও তারা কাতারের নাম উল্লেখ করেনি। আইডিএফ দাবি করে, হামলাটি চালানো হয়েছে ৭ অক্টোবরের হামলার মূল পরিকল্পনাকারী এবং ইসরায়েলের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে সক্রিয় বেশ কয়েকজন হামাস নেতার ওপর।

ইসরায়েলের চ্যানেল–১২ টেলিভিশনের খবরে বলা হয়, বৈঠকে উপস্থিত ছিলেন হামাসের শীর্ষ রাজনৈতিক নেতা খালেদ মাশাল। উল্লেখযোগ্য বিষয় হলো, ১৯৯৭ সালে জর্ডানে তাকেই হত্যার চেষ্টা করেছিল ইসরায়েল।

সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, এই বৈঠকে যুক্তরাষ্ট্রের দেওয়া সর্বশেষ যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে আলোচনা করার কথা ছিল হামাস নেতাদের। হামলার কারণে প্রক্রিয়াটি মারাত্মকভাবে ব্যাহত হলো বলে আশঙ্কা প্রকাশ করছে বিশ্লেষকেরা।

কাতারের তীব্র প্রতিক্রিয়া

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি এ ঘটনাকে “অপরাধমূলক হামলা” আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানান। তিনি বলেন—

  • হামাসের রাজনৈতিক শাখার কয়েকজন সদস্যকে লক্ষ্য করে একটি আবাসিক ভবনে হামলা চালানো হয়েছে।
  • এটি শুধু আন্তর্জাতিক আইন ও রীতিনীতির লঙ্ঘন নয়, বরং কাতারের নাগরিক ও বাসিন্দাদের নিরাপত্তার জন্যও মারাত্মক হুমকি।
  • ইসরায়েলের এই ধরনের বেপরোয়া আচরণ আঞ্চলিক স্থিতিশীলতাকে ধ্বংস করছে।

তিনি আরও স্পষ্টভাবে জানিয়ে দেন, কাতারের সার্বভৌমত্বের ওপর চালানো যেকোনো হামলার জবাব কাতার দৃঢ়ভাবে দেবে।

বিশ্লেষকেরা বলছেন, দোহায় ইসরায়েলের সরাসরি হামলা মধ্যপ্রাচ্যের সংঘাতকে এক নতুন ও অজানা মোড়ের দিকে নিয়ে যাচ্ছে। এতদিন কাতার ছিল হামাসের রাজনৈতিক কর্মকাণ্ডের অন্যতম আশ্রয়স্থল এবং আলোচনার ক্ষেত্র। এবার সেই ভূখণ্ডেই হামলা চালানোয় কূটনৈতিক টানাপোড়েন আরও জটিল আকার ধারণ করতে পারে।

 

এই শাখার আরও খবর

গণমাধ্যমে তথ্য ফাঁসের ঘটনায় ৫০ মার্কিন কর্মকর্তার লাই ডিটেক্টর পরীক্ষা

মার্কিন সামরিক বাহিনীর জয়েন্ট স্টাফের প্রায় ৫০ জন বেসামরিক ও সামরিক কর্মকর্তার পলিগ্রাফ বা লাই ডিটেক্টর পরীক্ষা নেওয়া হয়েছে। গণমাধ্যমে ধারাবাহিকভাবে অননুমোদিত সামরিক তথ্য ফাঁসের…

পুলিশের গুলিতে নিহত ইসরাইলি সেনা

ইসরাইলের মধ্যাঞ্চলীয় শহর নেতানিয়ায় পুলিশের গুলিতে এক ইসরাইলি সেনা নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার (৫ সেপ্টেম্বর) শহরের কিরিয়াত হাশারোন এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে…

‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতে কূটনীতির নতুন ধারা চান বিশেষজ্ঞরা

বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নতুন ধরনের কূটনৈতিক কৌশল গড়ে তোলার প্রয়োজনীয়তার কথা বলছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, কোনো নির্দিষ্ট দেশের ওপর অতিরিক্ত নির্ভরশীল…

সিলেটে হিন্দু মা-মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সিলেটের জকিগঞ্জে নিজ বসতঘর থেকে মা ও চার বছরের মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার বারহাল ইউনিয়নের…

নেপালের মতো ভয়াবহ বন্যা আরও হতে পারে, সতর্কতা জলবায়ু বিশেষজ্ঞের

জলবায়ু পরিবর্তনের প্রভাবে ভবিষ্যতে আরও উষ্ণ গ্রীষ্ম, ভয়াবহ দাবানল, খরা ও বন্যার মতো চরম আবহাওয়ার ঘটনা বাড়তে পারে বলে সতর্ক করেছেন জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক আন্তঃসরকার…

সাভারে পুলিশের এসআইকে পিটিয়ে হত্যা

ঢাকার সাভারে দুর্বৃত্তদের হামলায় পুলিশের স্পেশাল ব্রাঞ্চের উপপরিদর্শক আলতাফ হোসেন নিহত হয়েছেন। শনিবার রাতে সাভারের আমিনবাজার ইউনিয়নের বড়দেশী এলাকায় এ হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au