গণমাধ্যমে তথ্য ফাঁসের ঘটনায় ৫০ মার্কিন কর্মকর্তার লাই ডিটেক্টর পরীক্ষা
মার্কিন সামরিক বাহিনীর জয়েন্ট স্টাফের প্রায় ৫০ জন বেসামরিক ও সামরিক কর্মকর্তার পলিগ্রাফ বা লাই ডিটেক্টর পরীক্ষা নেওয়া হয়েছে। গণমাধ্যমে ধারাবাহিকভাবে অননুমোদিত সামরিক তথ্য ফাঁসের…
মেলবোর্ন, ১১ সেপ্টেম্বর- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টায়। তবে ভোট শুরুর পরপরই জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলে ব্যালট পেপারে ভুল ধরা পড়ে।
অভিযোগ অনুযায়ী, কার্যকরী সদস্য পদে ভোটারদের তিনজন প্রার্থীকে ভোট দেওয়ার সুযোগ থাকার কথা থাকলেও ব্যালট পেপারের নির্দেশনায় শুধু একজন প্রার্থীর নামের পাশে টিকচিহ্ন দিতে বলা হয়েছে। এতে বিভ্রান্তিতে পড়েন ভোটাররা।
হলের আবাসিক শিক্ষার্থী সাদমান বলেন, “ভোট দেওয়ার সময় আমরা বিষয়টি লক্ষ্য করি। এ ধরনের ভুল প্রশাসনের পক্ষ থেকে খুবই অবহেলার পরিচয়। এমন একটি গুরুত্বপূর্ণ নির্বাচনে তাদের আরও সতর্ক থাকা উচিত ছিল।”
পোলিং কর্মকর্তা উজ্জ্বল কুমার মণ্ডল বলেন, “বিষয়টি আমাদের নজরে এসেছে। আমরা নির্বাচন কমিশনকে জানিয়েছি। শিক্ষার্থীদের বুঝিয়ে বলা হয়েছে যে তারা আসলে তিনজন প্রার্থীকে ভোট দিতে পারবেন। ভুল নির্দেশনার কারণে যেন ভোটে কোনো প্রভাব না পড়ে, সে ব্যবস্থা নেওয়া হয়েছে।”
এবার জাকসু নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১১ হাজার ৭৪৩ জন। এর মধ্যে ছাত্রী ভোটার ৫ হাজার ৭২৮ জন এবং ছাত্র ভোটার ৬ হাজার ১৫ জন। বিশ্ববিদ্যালয়ের ২১টি হলকে কেন্দ্র করে ২২৪টি বুথে ভোটগ্রহণ চলছে। সকাল ৯টা থেকে শুরু হওয়া এ ভোট চলবে বিকেল ৫টা পর্যন্ত।
এ নির্বাচনে মোট ২৫টি পদে ১৭৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। দীর্ঘ ৩০ বছরেরও বেশি সময় পর অনুষ্ঠিত জাকসু নির্বাচনকে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেলেও ব্যালটের এ ধরনের ভুল ভোটারদের মধ্যে ক্ষোভ ও হতাশার জন্ম দিয়েছে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au