বাংলাদেশ

ঢাকায় আজ জামায়াতসহ ৭ দলের বিক্ষোভ

  • 1:42 pm - September 18, 2025
  • পঠিত হয়েছে:১২১ বার
জুলাই সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানসহ কয়েকটি অভিন্ন দাবিতে মাঠে নামছে জামায়াতে ইসলামীসহ সাতটি দল। ছবি: প্রথম আলো

মেলবোর্ন, ১৮ সেপ্টেম্বর- জাতীয় নির্বাচন ও রাজনৈতিক সংস্কারের দাবিতে রাজধানী ঢাকায় আজ বৃহস্পতিবার একযোগে বিক্ষোভ করছে জামায়াতে ইসলামীসহ সাতটি রাজনৈতিক দল। জুলাই সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজন, সংসদে সংখ্যানুপাতিক পদ্ধতি চালু, সবার জন্য সমান রাজনৈতিক সুযোগ নিশ্চিতকরণ এবং অতীত সরকারের জুলুম-গণহত্যা-দুর্নীতির বিচার করার মতো দাবিতে এই কর্মসূচি পালন করা হচ্ছে।

সাত দলের মধ্যে কেউ পাঁচ দফা, কেউ ছয় দফা, কেউবা সাত দফা দাবি তুললেও মূল বিষয়গুলো প্রায় অভিন্ন। সেই দাবিকে কেন্দ্র করেই আজকের রাজধানীমুখী বিক্ষোভের আয়োজন। তিন দিনের ধারাবাহিক কর্মসূচির এটি প্রথম ধাপ। শুক্রবার বিভাগীয় শহরে এবং ২৬ সেপ্টেম্বর দেশের সব জেলা ও উপজেলায় একই ধরনের বিক্ষোভ অনুষ্ঠিত হবে।

রাজধানীতে আজকের বিক্ষোভ শুরু হবে দুপুর থেকে। বায়তুল মোকাররম জাতীয় মসজিদ ও আশপাশের এলাকাকে কেন্দ্র করে দলগুলো পৃথক সমাবেশ শেষে মিছিল বের করবে। জামায়াতে ইসলামী বিকেল সাড়ে চারটায় দক্ষিণ ফটক থেকে মিছিল শুরু করবে, যা পুরানা পল্টন, জাতীয় প্রেসক্লাব ও মৎস্য ভবনের পাশ দিয়ে শাহবাগ পর্যন্ত যেতে পারে। ইসলামী আন্দোলন বাংলাদেশ জোহর নামাজের পর উত্তর প্রাঙ্গণ থেকে মিছিল বের করবে, যেখানে নেতৃত্ব দেবেন সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম। আসর নামাজের পর একই স্থানে মিছিল করবে বাংলাদেশ খেলাফত মজলিস, নেতৃত্বে থাকবেন মামুনুল হক। জাতীয় প্রেসক্লাবের সামনেও বিকেলে খেলাফত মজলিস ও খেলাফত আন্দোলন পৃথক সমাবেশ করবে। নেজামে ইসলাম পার্টি বিকেল চারটায় একই স্থানে কর্মসূচি পালন করবে। জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) বিকেল সাড়ে চারটায় বিজয়নগর পানির ট্যাংকের সামনে সমবেত হবে।

রাজধানীর কেন্দ্রীয় এলাকায় সাত দলের একযোগে বিক্ষোভের কারণে সড়কে বড় ধরনের যানজট সৃষ্টি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এতে সাধারণ মানুষ দুর্ভোগে পড়তে পারেন। তবে আজ ও আগামীকাল সকালে বিসিএস পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য এসব বিক্ষোভ বিকেলে করার সিদ্ধান্ত নিয়েছে দলগুলো।

আজকের এই বিক্ষোভ ঢাকায় রাজনৈতিক অঙ্গনকে উত্তপ্ত করে তুলতে পারে বলে আশঙ্কা করছে সংশ্লিষ্ট মহল।

 

এই শাখার আরও খবর

‘চিন্তা কমাতেও চিন্তা করতে হয়’, মৃত্যুদণ্ডের আগে নজরুলের সেই আক্ষেপ

পরিবারের আর্থিক সচ্ছলতা ফেরাতে সাত লাখ টাকা ঋণ করে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন ব্রাহ্মণবাড়িয়ার তরুণ নজরুল ইসলাম মাহিন। কিন্তু পরিবারের দুশ্চিন্তা দূর করার স্বপ্ন নিয়ে…

ডিভি লটারি চালুর নির্দেশ মার্কিন আদালতের, অনিশ্চিত বাংলাদেশিদের সুযোগ

যুক্তরাষ্ট্রের ডাইভারসিটি ভিসা (ডিভি) কর্মসূচি ২০২৭ চালু করার নির্দেশ দিয়েছেন ক্যালিফোর্নিয়ার একটি ফেডারেল আদালত। দীর্ঘদিন ধরে নিবন্ধন স্থগিত থাকায় কর্মসূচিটি নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তার মধ্যে…

ডিজিটাল প্ল্যাটফর্ম: শিশুর সাইবার হয়রানি বাড়ছে

ডিজিটাল প্ল্যাটফর্মে শিশুদের সাইবার হয়রানির ঘটনা উদ্বেগজনকভাবে বাড়ছে। সমাজসেবা অধিদপ্তর পরিচালিত জাতীয় শিশু সহায়তা কেন্দ্রের (১০৯৮) তথ্য অনুযায়ী, গত বছরের তুলনায় চলতি বছরে শিশুদের সাইবার…

পিএইচপির বড় ত্রুটি শনাক্ত, সাইবার হামলার শঙ্কায় বহু ওয়েবসাইট বন্ধ

বহুল ব্যবহৃত প্রোগ্রামিং ভাষা পিএইচপিতে বড় ধরনের নিরাপত্তা ত্রুটি শনাক্ত হওয়ার পর সাইবার হামলার আশঙ্কায় ইউরোপসহ বিশ্বের বিভিন্ন স্থানে বহু ওয়েবসাইট সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।…

বিদায়ের সুরে বিষণ্ন দশমী, আগামী শরতে ফেরার অপেক্ষা

আনন্দ, উচ্ছ্বাস, উৎসবের রঙ আর বিদায়ের বিষণ্নতা মিশ্রিত আবহে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। বুধবার (২১ অক্টোবর)…

বাংলাদেশিদের মাথাপিছু ঋণ দেড় লাখ টাকার পথে

সরকারের ঋণ বাড়ার বর্তমান ধারা অব্যাহত থাকলে চলতি ২০২৬-২৭ অর্থবছর শেষে দেশের মাথাপিছু সরকারি ঋণ দেড় লাখ টাকার কাছাকাছি পৌঁছাতে পারে। অর্থ বিভাগের প্রাক্কলন অনুযায়ী,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au