সর্বশেষ

বায়ার্নকে জেতানোর ম্যাচে কেইনের রেকর্ড

  • 5:12 pm - September 18, 2025
  • পঠিত হয়েছে:১২০ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১৮ সেপ্টেম্বর-২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় বায়ার্ন মিউনিখকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিতেছিল চেলসি। সেটাই ছিল বাভারিয়ান ক্লাবটির বিপক্ষে ব্লুজদের শেষ সুখস্মৃতি। এরপর যতবারই বায়ার্নের মুখোমুখি হয়েছে, ততবারই হেরেছে ইংলিশ জায়ান্টরা। উয়েফা চ্যাম্পিয়নস লিগের এবারের আসরেও গ্রুপপর্বের ম্যাচে চেলসিকে ৩-১ গোলে হারিয়েছে জার্মান চ্যাম্পিয়নরা।

আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে আত্মঘাতী গোলে এগিয়ে যায় বায়ার্ন। স্বাগতিক দলের উইঙ্গার মাইকেল ওলিসে ডি বক্সের মাঝে কাটব্যাক করলে সেটি চেলসির সেন্টার ব্যাক ট্রেভোহ চালোবাহ-এর পায়ে লেগে জালে বল জড়ায়। এর কিছুক্ষণ পরেই পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন ইংলিশ অধিনায়ক হ্যারি কেইন।

এবার ভুল করেন চেলসির মিডফিল্ডার কাইসেদো। নিজেদের বক্সে বল আটকাতে গিয়ে কেইনকে ফেলে দেন ইকুয়েডরের এই মিডফিল্ডার। এতে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পট কিক থেকে গোল করতে ভুল করেননি কেইন। এরপরই ২৯ মিনিটে কোল পালমারের গোলে এক গোল শোধ করে চেলসি।

প্রথমার্ধে আর কোনো গোল না হলেও টানটান উত্তেজনায় জমে ওঠে ম্যাচ। তবে ম্যাচের দ্বিতীয় হাফে বায়ার্নের কাছে কোনো পাত্তাই পায়নি ক্লাব বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়নরা। ৬৩তম মিনিটে আবারও এক ভুল করে চেলসি। বায়ার্নের খেলোয়াড়ের চাপে কেইনের কাছে ভুল করে পাস দিয়ে দেন মালো গুস্তো।

এ যাত্রায় বল পেয়ে ভুল করেননি ইংলিশ স্ট্রাইকার। সহজে বল জালে জড়িয়ে নিজের দ্বিতীয় ও বায়ার্নের তৃতীয় গোল এনে দেন কেইন। এই গোলে নতুন এক কীর্তিও গড়েছেন তিনি।

ক্রিস্টিয়ানো রোনালদো ও নেইমারের পর তৃতীয় ফুটবলার হিসেবে চ্যাম্পিয়ন্স লিগে দুটি ক্লাবের হয়ে ২০টির বেশি গোল করেছেন কেইন।

এই শাখার আরও খবর

হেফজ বিভাগের ছয় শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগ, শিক্ষক গ্রেফতার

নড়াইলে একটি মাদরাসার হেফজ বিভাগের ছয় শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগে মাহবুবুর রহমান (২৫) নামে এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৬ সেপ্টেম্বর) ভোরে গাজীপুরের গাছা…

মহেশখালীতে নিজ বাড়িতে শিল্পী রানী শীলকে ছুরিকাঘাতে হত্যা

কক্সবাজারের মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের পদ্মপুকুর পাড়া এলাকার শীল পাড়ায় নিজ বাসগৃহে দুর্বৃত্তের ছুরিকাঘাতে শ্রীমতি শিল্পী রানী সুশীল নামে এক নারী নিহত হয়েছেন। সোমবার (৭…

মায়ামিতে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

যুক্তরাষ্ট্রের মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে অ্যামাজনের একটি কার্গো বিমান বিধ্বস্ত হয়ে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক…

এআই নিয়ন্ত্রণে কঠোর নিরাপত্তা চান জাতিসংঘের মানবাধিকার প্রধান

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভবিষ্যতে মানবজাতির জন্য অস্তিত্বগত ঝুঁকি তৈরি করতে পারে বলে সতর্ক করেছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক। উন্নত এআই ব্যবস্থার নিরাপত্তা নিশ্চিত করতে…

১৬ দেশের কর্মীদের জন্য খুলছে ডেনমার্কের দুয়ার

বিদেশি কর্মীদের জন্য নতুন একটি অভিবাসন পথ চালু করতে যাচ্ছে ডেনমার্ক। আগামী ১ জানুয়ারি ২০২৭ থেকে নতুন এই ব্যবস্থা কার্যকর হওয়ার কথা রয়েছে। এর আওতায়…

ঢাবিতে চালু হলো শিক্ষক মূল্যায়ন ব্যবস্থা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের মূল্যায়নের জন্য একটি অনলাইন ব্যবস্থা চালু করা হয়েছে। duevaluation.com নামের এই প্ল্যাটফর্মে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজেদের বিভাগের শিক্ষকদের মূল্যায়ন করতে পারবেন। মূল্যায়নকারী শিক্ষার্থীর…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au