সর্বশেষ

ওয়েলালাগের বাবার মৃত্যুতে সরি বললেন মোহাম্মদ নবী

  • 8:45 am - September 19, 2025
  • পঠিত হয়েছে:১০৫ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১৮ সেপ্টেম্বর-ইনিংসের শেষ ওভারে দুনিথ ওয়েলালাগেকে পাঁচ ছক্কা মেরেছেন মোহাম্মদ নবি। এক ওভারে ৩২ রান দেয়ায় স্বাভাবিকভাবেই মন খারাপ ছিল বাঁহাতি স্পিনারের। অপ্রত্যাশিত বোলিংয়ের দিনে ইনিংস শেষে ড্রেসিং রুমে ফেরার সময় পেয়েছেন বাবার মৃত্যুর খবর। ওয়েলালাগের বাবা মারা গেছেন শুনে দুঃখ প্রকাশ করেছেন নবি। সেই সঙ্গে সরিও বলেছেন আফগানিস্তানের তারকা অলরাউন্ডার।

আফগানিস্তানের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে মাহিশ থিকশানার জায়গায় একাদশে সুযোগ পেয়েছিলেন ওয়েলালাগে। যদিও ম্যাচটা রাঙাতে পারেননি তিনি। ৪ ওভারে ৪৯ রান খরচায় নিয়েছেন মাত্র একটি উইকেট। যেখানে শেষ ওভারে ভুলে যাওয়ার মতো বোলিং করেছেন বাঁহাতি এই স্পিনার। পেসারদের ৪ ওভারের কোটা শেষ হয়ে যাওয়ায় ২০তম ওভারে বোলিংয়ে আনা হয় তাকে।

ওয়েলালাগের প্রথম বলেই লং অনের উপর দিয়ে ছক্কা মেরেছেন নবি। দ্বিতীয় বলে ডিপ মিড উইকেট এবং তৃতীয় বলে ডানহাতি ব্যাটার ছক্কা মেরেছেন লেগ সাইড দিয়ে। পরের ডেলিভারিটা ওয়েলালাগে করেন নো বল। ফ্রি হিট পেয়ে ওয়াইড লং অফের উপর দিয়ে ছক্কা মেরেছেন নবি। পঞ্চম বলেও ছক্কা মারেন তিনি। পাঁচ বলে পাঁচ ছক্কা মারায় সুযোগ ছিল ছয়টি মারারও।

যদিও নবিকে সেই রেকর্ডে নাম লেখাতে দেননি ওয়েলালাগে। শেষ বলটি করার আগে চারিথ আসালাঙ্কা এবং ওয়ানিন্দু হাসারাঙ্গার সঙ্গে কিছুটা সময় পরামর্শ করে নেন তিনি। সেই বলে দুই রান নিতে গিয়ে রান আউট হয়েছেন নবি। যার ফলে সেই ওভারে ৩২ রান খরচ করেছেন বাঁহাতি এই স্পিনার। বোলিংয়ে এমন বাজে দিন কাটানোর পর বাবার মৃত্যুর খবর পেয়েছেন তিনি।

শ্রীলঙ্কান সংবাদমাধ্যম নিউজওয়ার নিশ্চিত করেছে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন ওয়েলালাগের বাবা সুরাঙ্গা ওয়েলালাগে। বাবার মৃত্যুর খবর শুনে ম্যাচ শেষে দ্রুতই মাঠ ছেড়েছেন তিনি। শ্রীলঙ্কার কাছে ৬ উইকেটে হেরে সুপার ফোরে খেলার স্বপ্ন শেষ হয়েছে আফগানিস্তানের। ম্যাচ শেষে টিম হোটেলে ফিরছিলেন নবি। এমন সময় আফগানিস্তানের অলরাউন্ডারকে ওয়েললাগের বাবার মৃত্যুর খবর দেন এক গণমাধ্যমকর্মী । তখন তিনি জানতে চান, ‘কখন, কিভাবে মারা গেল?’ প্রতিউত্তরে নবিকে জানানো হয় হৃদরোগে মারা গেছেন ওয়েলালাগের বাবা। যাওয়ার সময় দুঃখপ্রকাশ করে, ‘সরি’ বলেন নবি।

এই শাখার আরও খবর

হেফজ বিভাগের ছয় শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগ, শিক্ষক গ্রেফতার

নড়াইলে একটি মাদরাসার হেফজ বিভাগের ছয় শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগে মাহবুবুর রহমান (২৫) নামে এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৬ সেপ্টেম্বর) ভোরে গাজীপুরের গাছা…

মহেশখালীতে নিজ বাড়িতে শিল্পী রানী শীলকে ছুরিকাঘাতে হত্যা

কক্সবাজারের মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের পদ্মপুকুর পাড়া এলাকার শীল পাড়ায় নিজ বাসগৃহে দুর্বৃত্তের ছুরিকাঘাতে শ্রীমতি শিল্পী রানী সুশীল নামে এক নারী নিহত হয়েছেন। সোমবার (৭…

মায়ামিতে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

যুক্তরাষ্ট্রের মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে অ্যামাজনের একটি কার্গো বিমান বিধ্বস্ত হয়ে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক…

এআই নিয়ন্ত্রণে কঠোর নিরাপত্তা চান জাতিসংঘের মানবাধিকার প্রধান

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভবিষ্যতে মানবজাতির জন্য অস্তিত্বগত ঝুঁকি তৈরি করতে পারে বলে সতর্ক করেছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক। উন্নত এআই ব্যবস্থার নিরাপত্তা নিশ্চিত করতে…

১৬ দেশের কর্মীদের জন্য খুলছে ডেনমার্কের দুয়ার

বিদেশি কর্মীদের জন্য নতুন একটি অভিবাসন পথ চালু করতে যাচ্ছে ডেনমার্ক। আগামী ১ জানুয়ারি ২০২৭ থেকে নতুন এই ব্যবস্থা কার্যকর হওয়ার কথা রয়েছে। এর আওতায়…

ঢাবিতে চালু হলো শিক্ষক মূল্যায়ন ব্যবস্থা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের মূল্যায়নের জন্য একটি অনলাইন ব্যবস্থা চালু করা হয়েছে। duevaluation.com নামের এই প্ল্যাটফর্মে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজেদের বিভাগের শিক্ষকদের মূল্যায়ন করতে পারবেন। মূল্যায়নকারী শিক্ষার্থীর…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au