সর্বশেষ

সাফ অনূর্ধ্ব-১৭ ফুটবল চ্যাম্পিয়নশিপে নেপালকে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ

  • 8:53 am - September 19, 2025
  • পঠিত হয়েছে:৬৬ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১৯ সেপ্টেম্বর-সাফ অনূর্ধ্ব-১৭ ফুটবল চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে নেপালকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। কলম্বোর রেসকোর্স স্টেডিয়ামে বাংলাদেশের চার গোলদাতা সাব্বির ইসলাম, অপু রহমান, মোহাম্মদ আরিফ ও মোহাম্মদ মানিক। ২১ সেপ্টেম্বর বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে।

প্রথমার্ধের প্রথম ১৫-২০ মিনিট কিছুটা এলোমেলো ফুটবল খেলেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দলের ছেলেরা।

পঞ্চম মিনিটে প্রতিপক্ষের অরক্ষিত রক্ষণ পেয়েও অধিনায়ক নাজমুল হুদার শট যায় পোস্টের পাশ দিয়ে।

২৭ মিনিটে বক্সের ওপর থেকে নাজমুলের বাড়ানো বলে মাথা ছোঁয়ালেও নিশানা ঠিক রাখতে পারেননি অপু রহমান। ৩০ মিনিটে নাজমুলের কর্নার থেকে উড়ে আসা বল কোনো মতে রুখলেও বিপদমুক্ত করতে পারেননি নেপাল গোলকিপার রাম বাহাদুর। ফিরতি শটে সেই বল জালে জড়ান সাব্বির।

এক গোলে এগিয়ে থাকার পর কিছুটা গুছিয়ে আক্রমণে যায় বাংলাদেশ। তবে সুযোগ নষ্টের কারণে বিরতির আগে আর গোল বাড়েনি। ৩৭ মিনিটে সাব্বিরের লম্বা থ্রো থেকে মোহাম্মদ মানিক বাইসাইকেল কিক নিলেও লক্ষ্য ভেদ করতে পারেননি। ৪৫ মিনিটে আরেকটি সুযোগ নষ্ট করে বাংলাদেশ।

মানিকের নিখুঁত ক্রস পেয়েও ঠিকমতো হেড নিতে পারেননি রিফাত কাজী। দ্বিতীয়ার্ধে নেমেই গোল বাড়িয়ে নেয় বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল। ৪৯ থেকে ৫১—এই তিন মিনিটে দুইবার গোল উদ্‌যাপন করেছে গোলাম রব্বানীর দল। একটি গোল আসে অপুর পা থেকে, আরেকটি করেন মোহাম্মদ আরিফ। ৬৫ মিনিটে মানিকের সৌজন্যে চতুর্থ গোলও পেয়ে যায় বাংলাদেশ।

সাত দলের প্রতিযোগিতায় বাংলাদেশ আছে ‘এ’ গ্রুপে। নেপাল ছাড়া তাদের আরেক প্রতিপক্ষ স্বাগতিক শ্রীলঙ্কা। ‘বি’ গ্রুপে থাকা চার দল ভারত, পাকিস্তান, ভুটান ও মালদ্বীপ। দুই গ্রুপের শীর্ষ দুই দল যাবে সেমিফাইনালে।

এই শাখার আরও খবর

হেফজ বিভাগের ছয় শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগ, শিক্ষক গ্রেফতার

নড়াইলে একটি মাদরাসার হেফজ বিভাগের ছয় শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগে মাহবুবুর রহমান (২৫) নামে এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৬ সেপ্টেম্বর) ভোরে গাজীপুরের গাছা…

মহেশখালীতে নিজ বাড়িতে শিল্পী রানী শীলকে ছুরিকাঘাতে হত্যা

কক্সবাজারের মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের পদ্মপুকুর পাড়া এলাকার শীল পাড়ায় নিজ বাসগৃহে দুর্বৃত্তের ছুরিকাঘাতে শ্রীমতি শিল্পী রানী সুশীল নামে এক নারী নিহত হয়েছেন। সোমবার (৭…

মায়ামিতে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

যুক্তরাষ্ট্রের মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে অ্যামাজনের একটি কার্গো বিমান বিধ্বস্ত হয়ে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক…

এআই নিয়ন্ত্রণে কঠোর নিরাপত্তা চান জাতিসংঘের মানবাধিকার প্রধান

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভবিষ্যতে মানবজাতির জন্য অস্তিত্বগত ঝুঁকি তৈরি করতে পারে বলে সতর্ক করেছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক। উন্নত এআই ব্যবস্থার নিরাপত্তা নিশ্চিত করতে…

১৬ দেশের কর্মীদের জন্য খুলছে ডেনমার্কের দুয়ার

বিদেশি কর্মীদের জন্য নতুন একটি অভিবাসন পথ চালু করতে যাচ্ছে ডেনমার্ক। আগামী ১ জানুয়ারি ২০২৭ থেকে নতুন এই ব্যবস্থা কার্যকর হওয়ার কথা রয়েছে। এর আওতায়…

ঢাবিতে চালু হলো শিক্ষক মূল্যায়ন ব্যবস্থা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের মূল্যায়নের জন্য একটি অনলাইন ব্যবস্থা চালু করা হয়েছে। duevaluation.com নামের এই প্ল্যাটফর্মে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজেদের বিভাগের শিক্ষকদের মূল্যায়ন করতে পারবেন। মূল্যায়নকারী শিক্ষার্থীর…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au