সর্বশেষ

বিসিবি নির্বাচনে অংশ নিলে ক্রিকেট ছেড়ে দিবেন তামিম ইকবাল

  • 9:10 am - September 19, 2025
  • পঠিত হয়েছে:৯৪ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১৯ সেপ্টেম্বর-অনেকদিন ধরেই গুঞ্জন ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দায়িত্বে আসবেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল খান। সেই সময়টা ঘনিয়ে আসার মাঝেই তিনি বিসিবির পরিচালক পর্ষদ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন। বিসিবির পরিচালক হওয়ার পর সভাপতি পদে নির্বাচনের দিকে নজর রয়েছে সাবেক এই দেশসেরা ওপেনারের।

আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেও, এখনো ঘরোয়া প্রতিযোগিতায় ক্রিকেটার পরিচয়টা তুলে নেননি তামিম। তবে নির্বাচনে জিতলে তামিমকে আর ক্রিকেটে দেখা যাবে কি না সেই উত্তর দিয়েছেন তিনি। নির্বাচনে অংশ নিলে তামিম ক্রিকেট ছাড়বেন বলে জানিয়েছেন। ওটিএন বাংলার সাথে আলাপকালে ক্রিকেটের উন্নতিতে কাজ করার পুরোনো শখ মেটানোর ইচ্ছাপ্রকাশ করেন তামিম।

বাংলাদেশের সাবেক এই অধিনায়ক বলেন, ‘যদি বোর্ড পরিচালক হয়ে যাই, যদিও এখানে কোনো কিছু এরকম করে উল্লেখ করা নাই যে আমি (খেলতে পারব বা পারব না)… বাট আমার মনে হয় না আর খেলব। এটা ভালো দেখায় না। আমি যদি বোর্ড নির্বাচন করি যেটা আমি করব ইনশাআল্লাহ্‌। আর যদি আমি বোর্ড পরিচালক হতে পারি আমার কাছে মনে হয় না যে আমার খেলা উচিত হবে। আমার মনে হয় না। যদি আমি নির্বাচিত হই, তাহলে আমার ক্রিকেটের ইতি টানতে হবে।’

‘নির্বাচন যদি না করতাম হয়তোবা বিপিএল খেলার চেষ্টা করতাম। সেভাবে তৈরি হচ্ছিলাম আমি। এরপর সুযোগ আসলো যখন আমি দেখলাম…অনেকের চেয়ে আপনি ভালো বলতে পারবেন, যে এটা আমার নতুন শখ না। বাংলাদেশ ক্রিকেটকে ভালো করার বা ক্রিকেটের জন্য আমি কীভাবে চিন্তা করি, এটা এরকম না যে ধরেন ক্রিকেট ছেড়ে দেওয়ার পর থেকে এই শখটা আমার আসছে।

প্রসঙ্গত, আগামী ৪ অক্টোবর বিসিবির নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে ২০ সেপ্টেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশের মধ্য দিয়ে পুরোদমে শুরু হবে বিসিবি নির্বাচনের কার্যক্রম।

এই শাখার আরও খবর

হেফজ বিভাগের ছয় শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগ, শিক্ষক গ্রেফতার

নড়াইলে একটি মাদরাসার হেফজ বিভাগের ছয় শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগে মাহবুবুর রহমান (২৫) নামে এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৬ সেপ্টেম্বর) ভোরে গাজীপুরের গাছা…

মহেশখালীতে নিজ বাড়িতে শিল্পী রানী শীলকে ছুরিকাঘাতে হত্যা

কক্সবাজারের মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের পদ্মপুকুর পাড়া এলাকার শীল পাড়ায় নিজ বাসগৃহে দুর্বৃত্তের ছুরিকাঘাতে শ্রীমতি শিল্পী রানী সুশীল নামে এক নারী নিহত হয়েছেন। সোমবার (৭…

মায়ামিতে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

যুক্তরাষ্ট্রের মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে অ্যামাজনের একটি কার্গো বিমান বিধ্বস্ত হয়ে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক…

এআই নিয়ন্ত্রণে কঠোর নিরাপত্তা চান জাতিসংঘের মানবাধিকার প্রধান

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভবিষ্যতে মানবজাতির জন্য অস্তিত্বগত ঝুঁকি তৈরি করতে পারে বলে সতর্ক করেছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক। উন্নত এআই ব্যবস্থার নিরাপত্তা নিশ্চিত করতে…

১৬ দেশের কর্মীদের জন্য খুলছে ডেনমার্কের দুয়ার

বিদেশি কর্মীদের জন্য নতুন একটি অভিবাসন পথ চালু করতে যাচ্ছে ডেনমার্ক। আগামী ১ জানুয়ারি ২০২৭ থেকে নতুন এই ব্যবস্থা কার্যকর হওয়ার কথা রয়েছে। এর আওতায়…

ঢাবিতে চালু হলো শিক্ষক মূল্যায়ন ব্যবস্থা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের মূল্যায়নের জন্য একটি অনলাইন ব্যবস্থা চালু করা হয়েছে। duevaluation.com নামের এই প্ল্যাটফর্মে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজেদের বিভাগের শিক্ষকদের মূল্যায়ন করতে পারবেন। মূল্যায়নকারী শিক্ষার্থীর…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au