বিশ্ব

ইরানের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান, কে কোন পক্ষে ভোট দিল

  • 4:08 pm - September 20, 2025
  • পঠিত হয়েছে:১৬০ বার
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অধিবেশন কক্ষ। ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ২০ সেপ্টেম্বর- ইরানের ওপর আরোপিত আন্তর্জাতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়ার প্রস্তাব জাতিসংঘ নিরাপত্তা পরিষদে প্রত্যাখ্যান হয়েছে। ফলে অন্তত আগামী ২৮ সেপ্টেম্বর পর্যন্ত নিষেধাজ্ঞা বহাল থাকবে।

স্থায়ী ও অস্থায়ী মিলে নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যের মধ্যে প্রস্তাবের পক্ষে চারটি দেশ ভোট দিয়েছে। বিপক্ষে ভোট দিয়েছে ৯টি দেশ। বাকি ২টি দেশ ভোট দেওয়া থেকে বিরত ছিল।

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং নতুন করে নিষেধাজ্ঞা আরোপ না করার পক্ষে ভোট দিয়েছে রাশিয়া, চীন, পাকিস্তান ও আলজেরিয়া।

আর ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে না নেওয়ার পক্ষে ভোট দিয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, সিয়েরা লিওন, স্লোভেনিয়া, ডেনমার্ক, গ্রিস, পানামা ও সোমালিয়া। এ তথ্য ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইরনার।

ইরনা আরও জানায়, গায়ানা ও দক্ষিণ কোরিয়া ভোট দেওয়া থেকে বিরত ছিল।

ভোটাভুটির পর জাতিসংঘে ইরানের স্থায়ী প্রতিনিধি আমীর সাঈদ ইরাভানি বলেন, ‘নিরাপত্তা পরিষদে আজকের (শুক্রবার) এ সিদ্ধান্ত তাড়াহুড়া করে নেওয়া হয়েছে। এটা অপ্রয়োজনীয় ও অবৈধ।’

ইরানের এ রাষ্ট্রদূত আরও বলেন, ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের চেষ্টা করছে ইউরোপের প্রভাবশালী তিন দেশ। এ উদ্যোগ শুধু ভিত্তিহীনই নয়, বরং এটা আন্তর্জাতিক আইন ও নিরাপত্তা পরিষদের বিশ্বাসযোগ্যতার ওপর সরাসরি আঘাত।

রাজনৈতিক বিশ্লেষকেরা মনে করছেন, প্রস্তাব প্রত্যাখ্যাত হওয়ায় তেহরানের ওপর অর্থনৈতিক চাপ আরও বাড়বে। তবে রাশিয়া ও চীনের অবস্থান ইঙ্গিত দিচ্ছে, ইরান আন্তর্জাতিক কূটনীতিতে কিছুটা হলেও মিত্রতা ধরে রাখতে সক্ষম হয়েছে।

সুত্রঃ আল–জাজিরা

এই শাখার আরও খবর

হৃদরোগে মারা গেলেন ঝাড়খণ্ডের মন্ত্রী সুদিব্য কুমার সোনু

ভারতের ঝাড়খণ্ড রাজ্যের উচ্চ ও কারিগরি শিক্ষা, নগর উন্নয়ন এবং পর্যটনমন্ত্রী সুদিব্য কুমার সোনু হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, জেএমএমের প্রবীণ এই…

মেসির নৈপুণ্যে ৪ গোলের ম্যাচে ইন্টার মায়ামির ড্র

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেওয়ার পর ক্লাব ফুটবলে নিজের প্রথম ম্যাচেই দারুণ নৈপুণ্য দেখিয়েছেন লিওনেল মেসি। আর্জেন্টিনার হয়ে আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার ঘোষণার পর…

কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা

ইউক্রেন সংঘাতের অবসানে কূটনৈতিক তৎপরতা জোরদার করতে রাশিয়ার রাজধানী মস্কো সফর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দুই প্রতিনিধি স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার। তারা ক্রেমলিনে…

গণমাধ্যমে তথ্য ফাঁসের ঘটনায় ৫০ মার্কিন কর্মকর্তার লাই ডিটেক্টর পরীক্ষা

মার্কিন সামরিক বাহিনীর জয়েন্ট স্টাফের প্রায় ৫০ জন বেসামরিক ও সামরিক কর্মকর্তার পলিগ্রাফ বা লাই ডিটেক্টর পরীক্ষা নেওয়া হয়েছে। গণমাধ্যমে ধারাবাহিকভাবে অননুমোদিত সামরিক তথ্য ফাঁসের…

পুলিশের গুলিতে নিহত ইসরাইলি সেনা

ইসরাইলের মধ্যাঞ্চলীয় শহর নেতানিয়ায় পুলিশের গুলিতে এক ইসরাইলি সেনা নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার (৫ সেপ্টেম্বর) শহরের কিরিয়াত হাশারোন এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে…

‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতে কূটনীতির নতুন ধারা চান বিশেষজ্ঞরা

বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নতুন ধরনের কূটনৈতিক কৌশল গড়ে তোলার প্রয়োজনীয়তার কথা বলছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, কোনো নির্দিষ্ট দেশের ওপর অতিরিক্ত নির্ভরশীল…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au