সর্বশেষ

ফুটবল বিশ্বকাপের টিকিট কিনতে আবেদন ৪৫ লাখ

  • 6:26 pm - September 20, 2025
  • পঠিত হয়েছে:১৪৬ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২০ সেপ্টেম্বর-আগামী ফুটবল বিশ্বকাপ মাঠে গড়ানোর এখনও প্রায় বছরখানেক বাকি। কিন্তু টুর্নামেন্ট নিয়ে মানুষের মাঝে উত্তেজনা দানা বাঁধতে শুরু করেছে এখনই। যার প্রমাণ মিলেছে বিশ্বকাপের টিকিট নিয়ে দর্শক-সমর্থকদের তুমুল উন্মাদনাতেই। ফিফার প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, বিশ্বকাপের প্রথম ধাপের টিকিট কিনতে লটারিতে আবেদন করেছে ৪৫ লাখ মানুষ।

২০২৬ এর বিশ্বকাপের টিকিট কেনার জন্য প্রথম প্রি-সেল ড্রতে আবেদন করা এই ৪৫ লাখ মানুষের বেশিরভাগই আবেদন করেছেন যুক্তরাষ্ট্র থেকে। ভিসা ক্রেডিট কার্ডধারীদের জন্য সীমিত এই প্রিসেল সময়সীমা শেষ হওয়ার কয়েক ঘণ্টা পর এক ঘোষণায় এই তথ্য জানিয়েছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

টুর্নামেন্টের অপর দুই আয়োজক দেশ মেক্সিকো ও কানাডাও টিকিট ড্রয়ের জন্য সবচেয়ে বেশি আবেদনকারীর তালিকায় ছিল। তবে দেশভিত্তিক মোট আবেদন সংখ্যা প্রকাশ করেনি ফিফা।

এই প্রি-সেল উইন্ডোতে আবেদনকারীদের মধ্যে কারা টিকিট কেনার সুযোগ পাবে তা ২৯ সেপ্টেম্বর থেকে জানানো হবে এবং ১ অক্টোবর থেকে নির্ধারিত সময়সীমার মধ্যে টিকিট কেনার সুযোগ দেওয়া হবে। ফিফার প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো এ প্রসঙ্গে বলেন, ‘এটা শুধু অসাধারণ সংখ্যা নয়, বরং এক শক্তিশালী বার্তাও বটে। ফিফা বিশ্বকাপ ২০২৬ হবে সবচেয়ে বড়, সবচেয়ে অন্তর্ভুক্তিমূলক এবং সবচেয়ে রোমাঞ্চকর আসর। কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্র থেকে শুরু করে বিশ্বের ছোট-বড় প্রতিটি দেশ সবখান থেকেই ভক্তরা প্রমাণ করছে ফুটবলের প্রতি আবেগ মানুষকে একত্রিত করে, আর তারা তিন আয়োজক দেশে ম্যাচ উপভোগ করার অপেক্ষায়।’

১০৪ ম্যাচের সবগুলোর টিকিট বিক্রির তালিকায় রাখা হলেও, নির্ধারিত সময়সীমা পাওয়া মানেই টিকিট নিশ্চিত নয়। প্রতিটি ম্যাচের জন্য একজন ব্যক্তি সর্বোচ্চ চারটি করে টিকিট কিনতে পারবেন, তবে পুরো টুর্নামেন্টে মোট ৪০টির বেশি টিকিট কেনা যাবে না।

দ্বিতীয় ধাপ, যেটি আগাম টিকিট ড্র নামে পরিচিত, শুরু হবে ২৭ অক্টোবর এবং নভেম্বরের মাঝামাঝি থেকে ডিসেম্বরের শুরু পর্যন্ত কেনার সময়সীমা চলবে। তৃতীয় ধাপ, র‍্যান্ডম সিলেকশন ড্র, শুরু হবে ৫ ডিসেম্বর ওয়াশিংটন ডিসিতে চূড়ান্ত ড্রয়ের পর যখন বিশ্বকাপের সূচি নির্ধারিত হবে। ফিফা জানিয়েছে, টুর্নামেন্ট ঘনিয়ে এলে টিকিট ‘আগে আসলে আগে পাবেন’ ভিত্তিতে বিক্রি হবে।

ফিফা আরও জানিয়েছে, তারা ২ অক্টোবর থেকে একটি অফিসিয়াল রিসেল প্ল্যাটফর্ম চালু করবে। ২০২৬ বিশ্বকাপ অনুষ্ঠিত হবে উত্তর আমেরিকার ১৬টি শহরে। নিউইয়র্ক সিটি থেকে অল্প দূরে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে আটটি ম্যাচ হবে, যার মধ্যে ফাইনালও রয়েছে।

আগামী বিশ্বকাপের টিকিটের প্রাথমিক মূল্য নির্ধারণ করা হয়েছে গ্রুপ পর্বের ম্যাচের জন্য ৬০ ডলার থেকে শুরু করে ফাইনালের জন্য সর্বোচ্চ ৬,৭৩০ ডলার পর্যন্ত। তবে প্রথমবারের মতো টুর্নামেন্টে ডায়নামিক প্রাইসিং চালু হওয়ায় মূল্য পরিবর্তন করা হতে পারে। এর আগে ১৯৯৪ সালে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত বিশ্বকাপের টিকিট ছিল ২৫ থেকে ৪৭৫ ডলারের মধ্যে। কাতার বিশ্বকাপ ২০২২-এর জন্য টিকিটের মূল্য ধরা হয়েছিল ৬৯ থেকে ১,৬০৭ ডলার সমপরিমাণ।

চলতি বছরের ফিফা ক্লাব বিশ্বকাপেও ডায়নামিক প্রাইসিং ব্যবহৃত হয়। তখন মেটলাইফ স্টেডিয়ামে চেলসি বনাম ফ্লুমিনেন্স সেমিফাইনালের টিকিট ৪৭৩.৯০ ডলার থেকে কমে মাত্র ১৩.৪০ ডলারে নেমে আসে। জার্মানি, ইংল্যান্ড, ব্রাজিল, আর্জেন্টিনা, কলম্বিয়া, স্পেন এবং ইতালিও প্রিসেল টিকিটের অপেক্ষমান তালিকার শীর্ষ ১০ দেশের মধ্যে ছিল। ফিফা জানিয়েছে, বিশ্বের ২১৬টি দেশ ও অঞ্চল থেকে ভক্তরা টিকিট ড্রতে আবেদন করেছে।

এই শাখার আরও খবর

হাসিনার অনুপস্থিতিতে আওয়ামী লীগের দায়িত্বে শেখ সেলিম

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার অনুপস্থিতিতে দলের সভাপতির দায়িত্ব পালন করবেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম। কলকাতাভিত্তিক সংবাদমাধ্যম ‘দ্য ওয়াল’-কে দেওয়া এক সাক্ষাৎকারে…

শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না ভারত, ঢাকাকে জানাল নয়াদিল্লি

আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণ করা হবে না বলে ঢাকাকে জানিয়েছে ভারত। একই সঙ্গে তিনি দেশে ফিরে গ্রেফতার হলে তার…

হেফজ বিভাগের ছয় শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগ, শিক্ষক গ্রেফতার

নড়াইলে একটি মাদরাসার হেফজ বিভাগের ছয় শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগে মাহবুবুর রহমান (২৫) নামে এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৬ সেপ্টেম্বর) ভোরে গাজীপুরের গাছা…

মহেশখালীতে নিজ বাড়িতে শিল্পী রানী শীলকে ছুরিকাঘাতে হত্যা

কক্সবাজারের মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের পদ্মপুকুর পাড়া এলাকার শীল পাড়ায় নিজ বাসগৃহে দুর্বৃত্তের ছুরিকাঘাতে শ্রীমতি শিল্পী রানী সুশীল নামে এক নারী নিহত হয়েছেন। সোমবার (৭…

মায়ামিতে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

যুক্তরাষ্ট্রের মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে অ্যামাজনের একটি কার্গো বিমান বিধ্বস্ত হয়ে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক…

এআই নিয়ন্ত্রণে কঠোর নিরাপত্তা চান জাতিসংঘের মানবাধিকার প্রধান

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভবিষ্যতে মানবজাতির জন্য অস্তিত্বগত ঝুঁকি তৈরি করতে পারে বলে সতর্ক করেছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক। উন্নত এআই ব্যবস্থার নিরাপত্তা নিশ্চিত করতে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au