সর্বশেষ

লিটনদের যে পরামর্শ দিলেন হার্শা ভোগলে

  • 6:32 pm - September 20, 2025
  • পঠিত হয়েছে:১০২ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২০ সেপ্টেম্বর- এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশকে জিততে হলে লিটন দাসকে রান করতে হবে বলে মনে করেন হার্শা ভোগলে। মিডল অর্ডারে তাওহীদ হৃদয়কেও দায়িত্ব নিতে হবে বলে মনে করছেন জনপ্রিয় এই ধারাভাষ্যকার ও ক্রিকেট বিশ্লেষক।

এশিয়া কাপে এখন পর্যন্ত তিন ম্যাচে লিটনের রান যথাক্রমে ৫৯, ২৮ এবং ৯ রান। আর হৃদয় এই তিন ম্যাচে করেছেন যথাক্রমে ৩৫, ৮ এবং ২৬ রান। সুপার ফোরে ভালো করতে হলে এই দুজনকে জ্বলে উঠতে হবে বলে মনে করেন হার্শা। ভারতের হয়ে সূর্যকুমার যাদব মিডল অর্ডারে যেমন ইনিংস বয়ে নিয়ে যান তেমনটা বাংলাদেশের হয়ে লিটন, হৃদয়রা করবে বলেই প্রত্যাশা হার্শার।

তিনি বলেন, ‘লিটনকে রান করতে হবে। তানজিদের রান করা তাদের জন্য ভালো কারণ সে একজন আক্রমণাত্মক খেলোয়াড়। লিটন দাস রান করলে তাদের দলটিকে অন্যরকম দেখায়। বাংলাদেশের মিডল অর্ডারে একজন ‘এনফোর্সার’ দরকার। যেমনটা সূর্যকুমার যাদব ভারতের জন্য করেন।

‘মিডল ওভারে এসে দুর্দান্ত স্ট্রাইক রেটে রান করেন। আমার মনে হয় বাংলাদেশ মিডল ওভারে ভালো করছে না। তাদের মিডল অর্ডারে এমন কাউকে দরকার যে রান করতে পারবে, আর সেই দায়িত্ব লিটন এবং হৃদয়ের।’

শেষ ম্যাচে বাংলাদেশ পঞ্চম বোলার ছাড়াই নেমেছিল। কিন্তু এই ম্যাচে জিততে হলে বাংলাদেশকে পঞ্চম বোলার নিয়েই নামতে হবে বলে মনে করছেন হার্শা। তবে তিন পেসার খেলাতে হলে দলে স্পিনাররা সেভাবে সুযোগ পাবেন না বলেই মনে করছেন তিনি।

হার্শা আরো বলেন, ‘বাংলাদেশ দেখবে শ্রীলঙ্কার দলে কতজন বাঁ-হাতি ব্যাটসম্যান আছে, তাদের কি একজন অতিরিক্ত অফ-স্পিনার (শেখ মেহেদী) দরকার? এই বিষয়গুলো তারা বিবেচনা করবে। এগারোতম বা দ্বাদশ খেলোয়াড়ের জায়গাগুলো নিয়েই সাধারণত ম্যাচের ঠিক আগে কন্ডিশন দেখে সিদ্ধান্ত নেওয়া হয়।’

‘আমার ভয় হচ্ছে, ফিজকে কিছুটা বুঝে যাচ্ছে ব্যাটাররা। কিন্তু সেও ভালো বোলার এবং তাসকিনও ভালো বোলার, সঙ্গে তানজিমও। তাই এই তিনজন, কিন্তু যদি আপনি এই তিনজনকে খেলান, তাহলে আপনি সীমিত স্পিন খেলাতে পারবেন। তাই এটা একটা সিদ্ধান্ত যা তাদের নিতে হবে।

এই শাখার আরও খবর

হাসিনার অনুপস্থিতিতে আওয়ামী লীগের দায়িত্বে শেখ সেলিম

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার অনুপস্থিতিতে দলের সভাপতির দায়িত্ব পালন করবেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম। কলকাতাভিত্তিক সংবাদমাধ্যম ‘দ্য ওয়াল’-কে দেওয়া এক সাক্ষাৎকারে…

শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না ভারত, ঢাকাকে জানাল নয়াদিল্লি

আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণ করা হবে না বলে ঢাকাকে জানিয়েছে ভারত। একই সঙ্গে তিনি দেশে ফিরে গ্রেফতার হলে তার…

হেফজ বিভাগের ছয় শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগ, শিক্ষক গ্রেফতার

নড়াইলে একটি মাদরাসার হেফজ বিভাগের ছয় শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগে মাহবুবুর রহমান (২৫) নামে এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৬ সেপ্টেম্বর) ভোরে গাজীপুরের গাছা…

মহেশখালীতে নিজ বাড়িতে শিল্পী রানী শীলকে ছুরিকাঘাতে হত্যা

কক্সবাজারের মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের পদ্মপুকুর পাড়া এলাকার শীল পাড়ায় নিজ বাসগৃহে দুর্বৃত্তের ছুরিকাঘাতে শ্রীমতি শিল্পী রানী সুশীল নামে এক নারী নিহত হয়েছেন। সোমবার (৭…

মায়ামিতে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

যুক্তরাষ্ট্রের মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে অ্যামাজনের একটি কার্গো বিমান বিধ্বস্ত হয়ে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক…

এআই নিয়ন্ত্রণে কঠোর নিরাপত্তা চান জাতিসংঘের মানবাধিকার প্রধান

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভবিষ্যতে মানবজাতির জন্য অস্তিত্বগত ঝুঁকি তৈরি করতে পারে বলে সতর্ক করেছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক। উন্নত এআই ব্যবস্থার নিরাপত্তা নিশ্চিত করতে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au