সর্বশেষ

এবার এসিসিকে মেইলের জবাব দিলো পাকিস্তান

  • 6:41 pm - September 20, 2025
  • পঠিত হয়েছে:১০১ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২০ সেপ্টেম্বর-চলমান এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে নিয়ম লঙ্ঘনের অভিযোগ তুলে মেইল করেছিল ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি)। পাকিস্তান ক্রিকেট বোর্ড দারুণ দক্ষতার সঙ্গে সেই মেইলের জবাব দিয়েছে। আইসিসিকে দেওয়া মেইলে কী লিখেছে, পিসিবি সেটি সূত্রের বরাতে আংশিক প্রকাশ করেছে ভারতের বার্তা সংস্থা পিটিআই।

পিসিবির পক্ষ থেকে দাবি করা হয়েছে, নিয়ম মেনেই তাদের মিডিয়া ম্যানেজার ম্যাচ রেফারি এবং টিম অফিশিয়ালদের বৈঠকের ভিডিও করেছেন।

পিসিবির পক্ষ থেকে মেইলে কী লেখা হয়েছে সেটা পিটিআইকে জানিয়েছে সূত্র। সূত্রের বরাতে জানা যায়, পাল্টা জবাবে পিসিবি তাদের মেইলে লেখে, ‘দলের মিডিয়া ম্যানেজার স্কোয়াডেরই অংশ। পিএমওএ এলাকায় যাওয়ার অনুমোদন তার আছে। সেখানে তার উপস্থিতি নিয়ম লঙ্ঘন নয়।’

পিসিবির দাবি, আইসিসির নিয়মের মধ্যেই রয়েছে মিডিয়া ম্যানেজার পিএমওএ অঞ্চলে ক্যামেরা বহন করতে পারবে। মেইলে তারা আরও লেখে, ‘মানসম্মত পরিচালনা পদ্ধতি (এসওপি) যদি না মানা হয়, ব্যাপারটি আকুতে (আইসিসির দুর্নীতিবিরোধী ইউনিট) জানানো হয়েছে কি না, সে বিষয়ে (ম্যাচ) রেফারির কাছে আইসিরি খোঁজ নেওয়া উচিত।’

এর আগে, বুধবার পাকিস্তান-সংযুক্ত আরব আমিরাত ম্যাচের আগে পাইক্রফটের সঙ্গে বৈঠক করেন পাকিস্তানের অধিনায়ক সালমান আলি আগা ও প্রধান কোচ মাইক হেসন। সেই বৈঠকের ভিডিও তোলেন পাকিস্তানের মিডিয়া ম্যানেজার নাইম গিলানি। সেই বৈঠকের ভিডিও প্রকাশ করে আইসিসির রোষানলে পড়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড।

এ ঘটনায় পাক ক্রিকেট বোর্ডকে চিঠি পাঠায় আইসিসির সিইও সংযোগ গুপ্ত। আইসিসির সিইও সংযোগ গুপ্ত সেই চিঠিতে বলেন, ‘পাকিস্তান ক্রিকেট বোর্ড এশিয়া কাপের নিয়ম ভেঙেছে। বৈঠকের সময় পাকিস্তান তাদের মিডিয়া ম্যানেজারকে সেখানে নিয়ে যায়। তিনি মোবাইলে ভিডিও করার চেষ্টা করলে আইসিসির দুর্নীতি দমন শাখার প্রধান তাকে আটকান। এই ঘটনার পর আবার ‘নাটক’ করে পাকিস্তান। মিডিয়া ম্যানেজারকে বৈঠকে না ঢুকতে দিলে তারা মাঠে নামবে না বলে হুমকি দেয়। ফলে তাকে ঢুকতে দেওয়া হয়। সেখানে গিয়ে ভিডিও করেন তিনি। ভিডিও করে বড় অপরাধ করেছেন তিনি।

এই শাখার আরও খবর

হাসিনার অনুপস্থিতিতে আওয়ামী লীগের দায়িত্বে শেখ সেলিম

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার অনুপস্থিতিতে দলের সভাপতির দায়িত্ব পালন করবেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম। কলকাতাভিত্তিক সংবাদমাধ্যম ‘দ্য ওয়াল’-কে দেওয়া এক সাক্ষাৎকারে…

শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না ভারত, ঢাকাকে জানাল নয়াদিল্লি

আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণ করা হবে না বলে ঢাকাকে জানিয়েছে ভারত। একই সঙ্গে তিনি দেশে ফিরে গ্রেফতার হলে তার…

হেফজ বিভাগের ছয় শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগ, শিক্ষক গ্রেফতার

নড়াইলে একটি মাদরাসার হেফজ বিভাগের ছয় শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগে মাহবুবুর রহমান (২৫) নামে এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৬ সেপ্টেম্বর) ভোরে গাজীপুরের গাছা…

মহেশখালীতে নিজ বাড়িতে শিল্পী রানী শীলকে ছুরিকাঘাতে হত্যা

কক্সবাজারের মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের পদ্মপুকুর পাড়া এলাকার শীল পাড়ায় নিজ বাসগৃহে দুর্বৃত্তের ছুরিকাঘাতে শ্রীমতি শিল্পী রানী সুশীল নামে এক নারী নিহত হয়েছেন। সোমবার (৭…

মায়ামিতে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

যুক্তরাষ্ট্রের মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে অ্যামাজনের একটি কার্গো বিমান বিধ্বস্ত হয়ে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক…

এআই নিয়ন্ত্রণে কঠোর নিরাপত্তা চান জাতিসংঘের মানবাধিকার প্রধান

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভবিষ্যতে মানবজাতির জন্য অস্তিত্বগত ঝুঁকি তৈরি করতে পারে বলে সতর্ক করেছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক। উন্নত এআই ব্যবস্থার নিরাপত্তা নিশ্চিত করতে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au