লিড নিউজ

মহালয়ার রাতে জামালপুরে দুর্গা প্রতিমা ভাঙচুর, আটক ১

  • 4:11 am - September 22, 2025
  • পঠিত হয়েছে:১৫৩ বার
জামালপুরের সরিষাবাড়ীতে তাড়িয়াপাড়া শ্রী শ্রী কালীমাতা মন্দির ও দুর্গা মন্দিরে সাতটি প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২২ সেপ্টেম্বর- জামালপুরের সরিষাবাড়ীতে তাড়িয়াপাড়া শ্রী শ্রী কালীমাতা মন্দির ও দুর্গা মন্দিরে সাতটি প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। প্রতিমা ভাঙচুরের অভিযোগে হাবিবুর রহমান (৩৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

শনিবার দিবাগত রাতে সরিষাবাড়ী পৌরসভার ৫নং ওয়ার্ডের তাড়িয়াপাড়ার এলাকায় এ ঘটনা ঘটে।

আটক হাবিবুর রহমান পৌরসভার শিমলাপল্লী গ্রামের সোহরাব মিস্ত্রির ছেলে।

মন্দির কমিটি জানায়, তাড়িয়াপাড়া মন্দিরে প্রতি বছরের মতো এবারও দুর্গাপূজা উপলক্ষে তৈরি করা হয়েছিল প্রতিমা। পূজার সকল আয়োজন শেষ করে প্রতিমা শিল্পীদের বিদায় দেয় কর্তৃপক্ষ। শনিবার দিবাগত রাতে হঠাৎ মন্দিরে একজন প্রবেশ করেন। তিনি সাতটি প্রতিমার মাথাসহ বিভিন্ন অংশ ভেঙে চলে যান। রোববার সকালে মন্দিরে এসে সকল প্রতিমা ভাঙা দেখতে পায় মন্দির কমিটির লোকজন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে। পরে এ ঘটনায় অভিযুক্ত হাবিবুর রহমান নামে একজনকে আটক করা হয়।

তাড়িয়াপাড়া মন্দির কমিটির সভাপতি গয়েশ চন্দ্র বর্মন ও সাধারণ সম্পাদক সীতল চন্দ্র বর্মন বলেন, ‘রোববার শুভ মহালয়ার দিনে মন্দিরে এসে সকল প্রতিমা ভাঙা দেখতে পেয়ে পুলিশকে খবর দেই আমরা। পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে একজনকে আটক  করে।’

এ বিষয়ে জামালপুর অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল-মামুন জানান, ‘প্রতিমা ভাঙচুরের খবর পেয়ে ঘটনাস্থল পরির্দশন করা হয়। এ ঘটনায় হাবিবুর রহমান নামে একজনকে আটক করা হয়েছে। পরিস্থিতি এখন স্বাভাবিক আছে। এ ঘটনার পেছনে কারো কোনো ইন্ধন আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।’

এই শাখার আরও খবর

কক্সবাজারে চীনা সাইবার প্রতারণা চক্র, বাংলাদেশে ঘাঁটি গড়ার শঙ্কা

কক্সবাজারে বিপুলসংখ্যক মোবাইল ফোন, কম্পিউটার ও অন্যান্য সরঞ্জাম উদ্ধারের পর একটি বড় ধরনের আন্তর্জাতিক সাইবার প্রতারণা চক্রের সন্ধান পেয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় পাঁচ চীনা…

ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তা ও মারধরের অভিযোগ

ইতালির মেস্ট্রেতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনকে হেনস্তা ও শারীরিকভাবে আঘাত করার অভিযোগ উঠেছে। সোমবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক ভিডিওবার্তায়…

হাসিনার অনুপস্থিতিতে আওয়ামী লীগের দায়িত্বে শেখ সেলিম

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার অনুপস্থিতিতে দলের সভাপতির দায়িত্ব পালন করবেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম। কলকাতাভিত্তিক সংবাদমাধ্যম ‘দ্য ওয়াল’-কে দেওয়া এক সাক্ষাৎকারে…

শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না ভারত, ঢাকাকে জানাল নয়াদিল্লি

আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণ করা হবে না বলে ঢাকাকে জানিয়েছে ভারত। একই সঙ্গে তিনি দেশে ফিরে গ্রেফতার হলে তার…

হেফজ বিভাগের ছয় শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগ, শিক্ষক গ্রেফতার

নড়াইলে একটি মাদরাসার হেফজ বিভাগের ছয় শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগে মাহবুবুর রহমান (২৫) নামে এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৬ সেপ্টেম্বর) ভোরে গাজীপুরের গাছা…

মহেশখালীতে নিজ বাড়িতে শিল্পী রানী শীলকে ছুরিকাঘাতে হত্যা

কক্সবাজারের মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের পদ্মপুকুর পাড়া এলাকার শীল পাড়ায় নিজ বাসগৃহে দুর্বৃত্তের ছুরিকাঘাতে শ্রীমতি শিল্পী রানী সুশীল নামে এক নারী নিহত হয়েছেন। সোমবার (৭…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au