সর্বশেষ

পাকিস্তানের ম্যাচ দেখা আমার জন্য কঠিন: ওয়াসিম আকরাম

  • 5:58 pm - September 22, 2025
  • পঠিত হয়েছে:৮৬ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২২ সেপ্টেম্বর-পাকিস্তানের পেস কিংবদন্তি ওয়াসিম আকরাম স্বীকার করেছেন, ভারতের বিপক্ষে পাকিস্তানের খেলা দেখা তার জন্য কঠিন হয়ে গেছে। তিনি বলেন, ‘গত চার-পাঁচ বছর ধরে ভারত সব দিক থেকে পাকিস্তানকে ছাপিয়ে গেছে।’ এশিয়া কাপের সুপার ফোরে ভারতের কাছে পাকিস্তানের হারের পর এই মন্তব্য করেন আকরাম।

ব্যাটিংয়ে ভালো শুরু করলেও শেষ পর্যন্ত ১৭১ রান করতে সমর্থ্য হয় পাকিস্তান।

পরে ভারতের ওপেনিং জুটিতে অভিষেক শর্মা ও শুভমান গিল মাত্র ৯.৫ ওভারে ১০৫ রান যোগ করলে ভারতের জয় প্রায়ই নিশ্চিত হয়ে যায়।

আকরাম বলেন, ‘ভারতের এবং পাকিস্তানের মধ্যে এত বড় পার্থক্য দেখতে খুব কষ্ট হচ্ছে। একজন সাবেক খেলোয়াড় হিসেবে জেতা-হারা বোঝা যায়। কিন্তু গত চার-পাঁচ বছর ধরে ভারত সব দিক থেকে আমাদের ছাপিয়ে গেছে।

ট্যালেন্ট, গভীরতা সব কিছুতেই তারা অসাধারণ। কোনো ম্যাচে এক-দুইটি ক্যাচ হাতছাড়া হতে পারে, সেটি ঠিক আছে। কিন্তু প্রথম ১০ ওভারে ৯১ রান থেকে আমরা ২০০ অতিক্রম করতে ব্যর্থ হলে আর কিছু বলার থাকে না।’

আকরাম বিশেষভাবে হতবাক ছিলেন পাকিস্তান অলরাউন্ডার মোহাম্মদ নেওয়াজের কমেডি ধরনের আউট দেখে।

ম্যাচে ভারতের কিছু হাতছাড়া ক্যাচ পাকিস্তানকে স্বস্তি দিয়েছিল, কিন্তু ১৯তম ওভারে নেওয়াজের রান-আউট পুরো পরিস্থিতি বদলে দেয়।

ঘটনাটি ঘটে যখন পাকিস্তান অধিনায়ক সালমান আঘা বলটি স্কোয়ার লেগে বরুণ চক্রবর্তীর দিকে খেলেন। বোলার জসপ্রিত বুমরাহ বল ধরে রাখার নির্দেশ দিলেও চক্রবর্তীর সরাসরি থ্রো চেষ্টা ব্যর্থ হয়। পরে বল অধিনায়ক সুর্যকুমারের হাতে গেলে তিনি লক্ষ্য করেন নেওয়াজ ধীরে ধীরে ক্রিজে ফিরে আসছেন। দ্রুত বল ছুঁড়ে স্টাম্পে আঘাত করেন, এবং নেওয়াজ আউট হন।

এই মুহূর্তটি পাকিস্তানের জন্য বড় ভুল হিসেবে ধরা হয়েছে। কোচ মাইক হেসনের মুখেও হতাশা স্পষ্ট দেখা যায়। সম্প্রচার চলাকালীন হতাশ আকরাম মন্তব্য করেন, ‘অবিশ্বাস্য। আমি সত্যিই কিছু বলতে পারছি না।

এই শাখার আরও খবর

‘পুলিশ বলে, তুই বাচ্চা হারাইছিস তো আমি কী করব?’: নিখোঁজ সন্তানের অভিভাবক

রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) সংবাদ সম্মেলনে নিখোঁজ সন্তানের সন্ধান চেয়ে কান্নায় ভেঙে পড়েছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা অভিভাবকরা। তাদের অভিযোগ, সন্তান নিখোঁজ হওয়ার…

কক্সবাজারে চীনা সাইবার প্রতারণা চক্র, বাংলাদেশে ঘাঁটি গড়ার শঙ্কা

কক্সবাজারে বিপুলসংখ্যক মোবাইল ফোন, কম্পিউটার ও অন্যান্য সরঞ্জাম উদ্ধারের পর একটি বড় ধরনের আন্তর্জাতিক সাইবার প্রতারণা চক্রের সন্ধান পেয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় পাঁচ চীনা…

ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তা ও মারধরের অভিযোগ

ইতালির মেস্ট্রেতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনকে হেনস্তা ও শারীরিকভাবে আঘাত করার অভিযোগ উঠেছে। সোমবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক ভিডিওবার্তায়…

হাসিনার অনুপস্থিতিতে আওয়ামী লীগের দায়িত্বে শেখ সেলিম

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার অনুপস্থিতিতে দলের সভাপতির দায়িত্ব পালন করবেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম। কলকাতাভিত্তিক সংবাদমাধ্যম ‘দ্য ওয়াল’-কে দেওয়া এক সাক্ষাৎকারে…

শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না ভারত, ঢাকাকে জানাল নয়াদিল্লি

আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণ করা হবে না বলে ঢাকাকে জানিয়েছে ভারত। একই সঙ্গে তিনি দেশে ফিরে গ্রেফতার হলে তার…

হেফজ বিভাগের ছয় শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগ, শিক্ষক গ্রেফতার

নড়াইলে একটি মাদরাসার হেফজ বিভাগের ছয় শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগে মাহবুবুর রহমান (২৫) নামে এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৬ সেপ্টেম্বর) ভোরে গাজীপুরের গাছা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au