সর্বশেষ

সিপিএলের চ্যাম্পিয়ন্স নাইট রাইডার্স

  • 6:10 pm - September 22, 2025
  • পঠিত হয়েছে:৬৯ বার
ফাইনালে আমাজনকে ৩ উইকেটে হারিয়েছে রাইডার্স। ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২২ সেপ্টেম্বর-গায়ানা আমাজন ওয়ারিয়র্সকে হারিয়ে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) শিরোপা জিতেছে ত্রিনবাগো নাইট রাইডার্স। গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে ওয়ারিয়র্সকে ৩ উইকেটে হারিয়েছে নিকোলাস পুরানের নেতৃত্বাধীন নাইট রাইডার্স।

গায়ানার দেওয়া ১৩১ রানের লক্ষ্য ২ ওভার ৩ উইকেট হাতে রেখে টপকে যায় নাইট রাইডার্স। এর মাধ্যমে সিপিএলে পঞ্চম শিরোপা জিতল দলটি।

এর আগে সর্বশেষ ২০২০ সালে চ্যাম্পিয়ন হয়েছিল তারা।

রান তাড়ায় প্রথম দুই ওভারেই ২৫ রান তুলে ফেলেছিল নাইট রাইডার্স। এরপর বিনা উইকেটে ৩৩ থেকে ৫৪ রানে ৩ উইকেটে পরিণত হয় দলটির স্কোর। এরপর ২ ছক্কার সুনীল নারিন ১৭ বলে ২২ রান করে যখন আউট হন স্কোর ৮৯।

এরপর কাইরন পোলার্ড নেমে ইমরান তাহিরকে ১ ওভারে তিন ছক্কা মারলে জয় নাগালে চলে আসে রাইডার্সদের। ১২ বলে ২১ রান করে পোলার্ড আউট হলেও ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন কিসি কার্টি-আকিল হোসেনরা।

এর আগে প্রথমে ব্যাটিং করে ৮ উইকেটে ১৩০ রান করে গায়ানা। দলের হয়ে সর্বোচ্চ ৩০ রান করেন ইফতিখার আহমেদ।

ডুয়াইন প্রিটোরিয়াসের ব্যাট থেকে আসে ২৫ রানের ইনিংস। নাইট রাইডার্সের হয়ে ২৫ রানে ৩ উইকেট নেন সৌরভ নেত্রবালকার।

২০১৭ সাল থেকে টানা চার মৌসুমে সিপিএল চ্যাম্পিয়ন হয়েছিল ত্রিনবাগো নাইট রাইডার্স। তবে টানা সাফল্যের পর টানা ব্যর্থতায় ডুবে যায় দলটি। ২০২১ থেকে ২০২৪ পর্যন্ত মাত্র একবার ফাইনাল খেলা নাইট রাইডার্স অবশেষে পাঁচ বছর পর দেখা পেল পঞ্চম শিরোপার।

এই শাখার আরও খবর

‘পুলিশ বলে, তুই বাচ্চা হারাইছিস তো আমি কী করব?’: নিখোঁজ সন্তানের অভিভাবক

রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) সংবাদ সম্মেলনে নিখোঁজ সন্তানের সন্ধান চেয়ে কান্নায় ভেঙে পড়েছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা অভিভাবকরা। তাদের অভিযোগ, সন্তান নিখোঁজ হওয়ার…

কক্সবাজারে চীনা সাইবার প্রতারণা চক্র, বাংলাদেশে ঘাঁটি গড়ার শঙ্কা

কক্সবাজারে বিপুলসংখ্যক মোবাইল ফোন, কম্পিউটার ও অন্যান্য সরঞ্জাম উদ্ধারের পর একটি বড় ধরনের আন্তর্জাতিক সাইবার প্রতারণা চক্রের সন্ধান পেয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় পাঁচ চীনা…

ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তা ও মারধরের অভিযোগ

ইতালির মেস্ট্রেতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনকে হেনস্তা ও শারীরিকভাবে আঘাত করার অভিযোগ উঠেছে। সোমবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক ভিডিওবার্তায়…

হাসিনার অনুপস্থিতিতে আওয়ামী লীগের দায়িত্বে শেখ সেলিম

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার অনুপস্থিতিতে দলের সভাপতির দায়িত্ব পালন করবেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম। কলকাতাভিত্তিক সংবাদমাধ্যম ‘দ্য ওয়াল’-কে দেওয়া এক সাক্ষাৎকারে…

শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না ভারত, ঢাকাকে জানাল নয়াদিল্লি

আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণ করা হবে না বলে ঢাকাকে জানিয়েছে ভারত। একই সঙ্গে তিনি দেশে ফিরে গ্রেফতার হলে তার…

হেফজ বিভাগের ছয় শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগ, শিক্ষক গ্রেফতার

নড়াইলে একটি মাদরাসার হেফজ বিভাগের ছয় শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগে মাহবুবুর রহমান (২৫) নামে এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৬ সেপ্টেম্বর) ভোরে গাজীপুরের গাছা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au