সর্বশেষ

লা লিগায় জয় পেয়েছে বার্সেলোনা

  • 6:17 pm - September 22, 2025
  • পঠিত হয়েছে:৭৭ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২২ সেপ্টেম্বর-স্প্যানিশ লা লিগায় বার্সেলোনার মাঠে ম্যাচ শুরুর আগে বৃষ্টি নিয়ে তৈরি হয়েছিল অনিশ্চয়তা। তবে ঝড়-বৃষ্টি থেমে যাওয়ায় নির্ধারিত সময়েই খেলায় নামে বার্সা ও গেতাফে। আর সেই ম্যাচে ঝলমলে এক সন্ধ্যা কাটালেন ফেরান তোরেস। দুর্দান্ত দুই গোল করে দলের জয় নিশ্চিত করার পাশাপাশি যেন লেভানডফস্কির জায়গাকেই হুমকি ছুড়ে দিলেন তিনি।

সোমবার মেলবোর্ন সময় ভোরে শুরু হওয়া ম্যাচে ফ্লিকের দল শুরু থেকেই ছন্দে ছিল। মৌসুমের প্রথম কয়েক ম্যাচে কিছুটা খুঁজে ফিরলেও ভ্যালেন্সিয়া, নিউক্যাসল আর এবার গেতাফের বিপক্ষে দেখা গেল সেই পরিচিত বার্সাকে যারা দাপটের সঙ্গে আক্রমণ সাজায়, গোল করে এবং প্রতিপক্ষকে খুব বেশি সুযোগই দেয় না। এদিনও তাই হলো।

প্রথমার্ধেই ফেরান আলো ছড়ান। তার দারুণ নৈপুণ্যে দুটি গোল আসে, এর বাইরে আরেকটি শট ক্রসবারে লেগে ফিরে আসে। শুধু গোল করাই নয়, আক্রমণ গড়া, প্রতিপক্ষকে চাপ দেওয়া ও বল কেড়ে নেওয়ার ক্ষেত্রেও ছিলেন কার্যকর। ফেরানের সঙ্গে তাল মিলিয়ে ছিলেন দানি ওলমো। মৌসুমের শুরু থেকে খুব বেশি সুযোগ না পেলেও এদিন শুরুর একাদশে দুর্দান্ত প্রত্যাবর্তন করেন তিনি। প্রথম গোলের সময় ফেরানকে অসাধারণ ব্যাকহিল পাস দেন অলমো, পরে নিজেই তৃতীয় গোলটি করে দলের জয় নিশ্চিত করেন। স্পষ্টই বার্তা দিয়ে গেলেন নিয়মিত একাদশে জায়গা পাওয়ার দাবিদার তিনি।

পেদ্রির ছন্দও চোখে পড়ার মতো ছিল। মাঝমাঠে তার বল নিয়ন্ত্রণ, গতি নিয়ন্ত্রণ ও ডিফেন্স চেরা পাস বার্সাকে বারবার এগিয়ে দিয়েছে। অন্যদিকে কুন্দেও ছিলেন কার্যকর, প্রথমার্ধেই একাধিক গুরুত্বপূর্ণ ট্যাকলে দলের রক্ষণকে নিরাপদ রাখেন। গেতাফে অবশ্য দ্বিতীয়ার্ধের শুরুতে কিছুটা প্রাণ ফেরানোর চেষ্টা করেছিল। প্রথম পাঁচ মিনিটে কয়েকটি আক্রমণ গড়ে তোলে তারা। তবে এরপর আর ম্যাচে ফিরতে পারেনি। ধীরে ধীরে নিয়ন্ত্রণ ফেরায় বার্সা, আর ওলমোর গোলই শেষ পর্যন্ত ব্যবধান বাড়িয়ে দেয়।

এই শাখার আরও খবর

‘পুলিশ বলে, তুই বাচ্চা হারাইছিস তো আমি কী করব?’: নিখোঁজ সন্তানের অভিভাবক

রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) সংবাদ সম্মেলনে নিখোঁজ সন্তানের সন্ধান চেয়ে কান্নায় ভেঙে পড়েছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা অভিভাবকরা। তাদের অভিযোগ, সন্তান নিখোঁজ হওয়ার…

কক্সবাজারে চীনা সাইবার প্রতারণা চক্র, বাংলাদেশে ঘাঁটি গড়ার শঙ্কা

কক্সবাজারে বিপুলসংখ্যক মোবাইল ফোন, কম্পিউটার ও অন্যান্য সরঞ্জাম উদ্ধারের পর একটি বড় ধরনের আন্তর্জাতিক সাইবার প্রতারণা চক্রের সন্ধান পেয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় পাঁচ চীনা…

ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তা ও মারধরের অভিযোগ

ইতালির মেস্ট্রেতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনকে হেনস্তা ও শারীরিকভাবে আঘাত করার অভিযোগ উঠেছে। সোমবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক ভিডিওবার্তায়…

হাসিনার অনুপস্থিতিতে আওয়ামী লীগের দায়িত্বে শেখ সেলিম

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার অনুপস্থিতিতে দলের সভাপতির দায়িত্ব পালন করবেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম। কলকাতাভিত্তিক সংবাদমাধ্যম ‘দ্য ওয়াল’-কে দেওয়া এক সাক্ষাৎকারে…

শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না ভারত, ঢাকাকে জানাল নয়াদিল্লি

আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণ করা হবে না বলে ঢাকাকে জানিয়েছে ভারত। একই সঙ্গে তিনি দেশে ফিরে গ্রেফতার হলে তার…

হেফজ বিভাগের ছয় শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগ, শিক্ষক গ্রেফতার

নড়াইলে একটি মাদরাসার হেফজ বিভাগের ছয় শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগে মাহবুবুর রহমান (২৫) নামে এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৬ সেপ্টেম্বর) ভোরে গাজীপুরের গাছা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au