সর্বশেষ

বগুড়ায় মাটি খুঁড়ে ১৯০ কেজির বিষ্ণুমূর্তি উদ্ধার

  • 8:36 pm - September 22, 2025
  • পঠিত হয়েছে:৯৪ বার
মূর্তিটির দৈর্ঘ্য ৫৭ ইঞ্চি ও প্রস্থ ২৪ ইঞ্চি। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২২ সেপ্টেম্বর- বগুড়ার শেরপুরে একটি ঘরের মেঝের মাটি খুঁড়ে ১৯০ কেজি ওজনের বিষ্ণুমূর্তি উদ্ধার করেছে র‍্যাব। এ সময় দুজনকে গ্রেপ্তার করা হয়।

মূর্তিটির দৈর্ঘ্য ৫৭ ইঞ্চি ও প্রস্থ ২৪ ইঞ্চি। আজ সোমবার সকালে গ্রেপ্তার দুজন এবং মূর্তিটি শেরপুর থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় বগুড়ার র‍্যাব-১২–এর ওয়ারেন্ট অফিসার দেলোয়ার হোসেন বাদী হয়ে শেরপুর থানায় একটি লিখিত অভিযোগ দেন। অভিযোগে উদ্ধার হওয়া ওই মূর্তির মূল্য দুই কোটি টাকা দেখানো হয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তার দুজন হলেন বগুড়ার শেরপুর উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের আবুল বাসার (৫৫) ও সিরাজগঞ্জের রাঙালিয়া এলাকার আল আমিন সরকার (৪৮)।

এ বিষয়ে বগুড়ার র‍্যাব-১২–এর ওয়ারেন্ট অফিসার দেলোয়ার হোসেন বলেন, একটি জুয়েলারি ওয়ার্কশপে নেওয়ার পর মূর্তিটি কষ্টিপাথরের বলে নিশ্চিত হওয়া গেছে। এর আগে শেরপুরের কুসুম্বি ইউনিয়নের আমইন গ্রামে পুকুর খননের সময় বিষ্ণুমূর্তিটি পান আবুল বাসার। এরপর মূর্তিটি পুকুরপাড়ের একটি টিনের ঘরের মেঝের নিচে লুকিয়ে রাখেন। তিনি মূর্তিটি বিদেশে পাচারের চেষ্টা করছিলেন।

এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীন।

এই শাখার আরও খবর

গাজীপুরে গাড়ি চাপায় সন্তানসহ তপন চন্দ্র দাসের মৃত্যু

গাজীপুরের টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গাড়ির ধাক্কায় বাবা ও ছেলে নিহত হয়েছেন। শনিবার (২৪ অক্টোবর) ভোরে টঙ্গীর গাজীপুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন তপন…

বিক্ষোভ ঘিরে ফ্রান্সজুড়ে কঠোর নিরাপত্তা, ৭০ হাজার পুলিশ মোতায়েন

ফ্রান্সে বিক্ষোভ ও সহিংসতা মোকাবিলায় দেশজুড়ে প্রায় ৭০ হাজার পুলিশ সদস্য মোতায়েন করেছে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সরকার। শনিবার (২৪ অক্টোবর) বিক্ষোভকারীদের কর্মসূচিকে কেন্দ্র করে এই…

পূজার ছুটি শেষে বাসায় ফিরে দেখেন, ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি

একটি ডাইং কারখানা গড়ে তোলার স্বপ্ন নিয়ে গ্রামের জমি বিক্রি করেছিলেন সুখন চৌধুরী (৫০)। জমি বিক্রি করে পাওয়া ৫০ লাখ টাকা রেখেছিলেন নরসিংদী শহরের ভাড়া…

সাজেকে সেনাবাহিনীর লাঠিচার্জে শতাধিক আদিবাসী আহত

রাঙামাটির সাজেকে আন্দোলনকারীদের ওপর বাংলাদেশ সেনাবাহিনীর লাঠিচার্জে শতাধিক আদিবাসী আহত হয়েছেন বলে অভিযোগ করেছে মানবাধিকার সংগঠন এশিয়ান সেন্টার ফর হিউম্যান রাইটস (এসিএইচআর)। শুক্রবার প্রকাশিত এক…

পোল্যান্ড থেকে প্রত্যর্পণের পর হত্যার অভিযোগে অভিযুক্ত ২৬ বছর বয়সী যুবক

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের মিড-নর্থ কোস্ট এলাকায় একটি ক্যাবিনেটের ভেতর থেকে মরদেহ উদ্ধারের তিন বছর পর হত্যার অভিযোগে এক যুবককে অভিযুক্ত করা হয়েছে। পোল্যান্ড থেকে…

নোয়াখালীতে সাংবাদিকের ওপর হামলা, হত্যার হুমকি সাংবাদিক ও ভাগিনাকে

নোয়াখালীর চাটখিলে এসএ টিভির সাবেক জ্যেষ্ঠ প্রতিবেদক এস কে সৌরভের ওপর হামলার অভিযোগ উঠেছে। ভাগিনার সঙ্গে এক মোটরসাইকেল চালকের বিরোধের জেরে ১৫ থেকে ২০ জনের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au