সর্বশেষ

সালাহ উদ্দিনের আশ্বাসে অনশন ভেঙে হাসপাতালে তারেক রহমান

  • 4:19 am - November 10, 2025
  • পঠিত হয়েছে:২০৫ বার
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদের আশ্বাসে অনশন ভেঙেছেন ‘আম জনতার দল’-এর সদস্য সচিব তারেক রহমান। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১০ নভেম্বর- বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদের আশ্বাসে অনশন ভেঙেছেন ‘আম জনতার দল’-এর সদস্য সচিব তারেক রহমান। রবিবার (৯ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে নির্বাচন ভবনের মূল ফটকে এসে তিনি অনশনরত তারেককে হাসপাতালে পাঠান।

সালাহ উদ্দিন আহমেদ অনশনস্থলে এসে তাকে বলেন, “আগামীকাল আপিল করবে, আর কিছু সংস্কারও করবে। এখন তোমার অনশন ভাঙা উচিত।” এরপর তাকে বুঝিয়ে অ্যাম্বুলেন্সে তুলে দেন তিনি।

এর আগে দুপুরে নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ এক ব্রিফিংয়ে তারেককে অনশন ভেঙে আইনগত পথে আপিল করার আহ্বান জানান। তিনি বলেন, “আপিল, সংশোধনী বা সময় বর্ধন এসব প্রক্রিয়া প্রচলিত বিষয়। অনশন না করে আপিলের মাধ্যমে বিষয়টি সমাধান করা উচিত।”

সিনিয়র সচিব আরও বলেন, “একটি নিবন্ধন না মঞ্জুর করা হয়েছে কিছু শর্তের ভিত্তিতে। দলটি চাইলে পুনর্বিবেচনা বা সংশোধনের আবেদন করতে পারে, কমিশন সেটি বিবেচনা করবে।”

গত মঙ্গলবার (৪ নভেম্বর) নির্বাচন কমিশন তিনটি নতুন দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্ক্সবাদী) এবং বাংলাদেশ আম জনগণ পার্টিকে নিবন্ধনের সিদ্ধান্ত দেয়। ওই তালিকা থেকে বাদ পড়ে তারেক রহমানের নেতৃত্বাধীন ‘আম জনতার দল’। সিদ্ধান্তের প্রতিবাদে তিনি আগারগাঁওয়ের নির্বাচন ভবনের মূল ফটকে অনশনে বসেন।

এই শাখার আরও খবর

নড়াইলে বাড়ির সামনে থেকে হিন্দু শিক্ষিকার গলার চেইন ছিনতাই

নড়াইলের লোহাগড়া পৌর এলাকায় বাড়ির সামনে থেকে এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইয়ের পুরো ঘটনা ওই শিক্ষিকার বাড়ির সিসিটিভি…

৭ গোলের জয়েও আক্ষেপ বাংলাদেশের কোচের

এশিয়া কাপ অনূর্ধ্ব-২০ হকিতে চাইনিজ তাইপেকে ৭-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। বড় ব্যবধানে জয় পেলেও দলের পারফরম্যান্সে পুরোপুরি সন্তুষ্ট হতে পারেননি বাংলাদেশের কোচ মহসিন। বিশেষ করে…

ভিজিট ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা

বি১/বি২ ভিজিটর ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু কার্যক্রম করা যাবে না বলে সতর্ক করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। শনিবার (৫ সেপ্টেম্বর) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক…

ইন্দোনেশিয়ায় অবৈধ প্রবেশের সময় ৮ বাংলাদেশিসহ আটক ১৬

মালয়েশিয়া থেকে অবৈধ পথে ইন্দোনেশিয়ায় প্রবেশের সময় আট বাংলাদেশিসহ ১৬ জন অভিবাসী শ্রমিককে আটক করেছে দেশটির নৌবাহিনী। সোমবার রিয়াউ প্রদেশের দুমাই শহরের উপকূলীয় এলাকায় অভিযান…

মিটার-সংযোগ ছাড়াই গ্রাহকের নামে এলো ৬৯২ টাকার বিদ্যুৎ বিল

জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুতের নতুন মিটার স্থাপন কিংবা সংযোগ দেওয়ার আগেই এক গ্রাহকের নামে ৬৯২ টাকার বিল তৈরি হয়েছে। আগস্ট মাসের ওই বিল দেখে বিস্মিত হয়েছেন…

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au