বিদায়ের সুরে বিষণ্ন দশমী, আগামী শরতে ফেরার অপেক্ষা
আনন্দ, উচ্ছ্বাস, উৎসবের রঙ আর বিদায়ের বিষণ্নতা মিশ্রিত আবহে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। বুধবার (২১ অক্টোবর)…
মেলবোর্ন, ১৩ নভেম্বর- ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া এলাকায় যাত্রীবাহী একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার সন্ধ্যার পর এ ঘটনা ঘটে। আগুনে বাসটির অভ্যন্তরীণ অংশ পুড়ে গেলেও কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, চট্টগ্রামগামী পরিবহন সংস্থা তাসফিয়া পরিবহনের একটি বাস ঢাকা থেকে ছেড়ে যাওয়ার পর সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মোগরাপাড়া এলাকায় পৌঁছায়। এ সময় মোটরসাইকেলে আসা কয়েকজন মুখোশধারী ব্যক্তি বাসটির সামনে এসে পথরোধ করে। মুহূর্তের মধ্যে তারা একটি বোতল জাতীয় দাহ্য পদার্থ ছুড়ে মারে এবং আগুন লাগিয়ে পালিয়ে যায়।
বাসের চালক দ্রুত বাসটি থামিয়ে যাত্রীদের নামিয়ে দেন। পরে স্থানীয় লোকজন পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনেন। খবর পেয়ে সোনারগাঁ ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন সম্পূর্ণ নেভায়।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, বাসে আগুন লাগার ঘটনায় কেউ হতাহত হয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পরিকল্পিতভাবে আতঙ্ক সৃষ্টির জন্য দুর্বৃত্তরা এ কাজটি করেছে। ঘটনাস্থলে পুলিশের একটি দল মোতায়েন রয়েছে এবং জড়িতদের শনাক্তে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে।
স্থানীয়দের অনেকে জানান, সম্প্রতি মহাসড়কের বিভিন্ন স্থানে পরিবহন টার্গেট করে আগুন দেওয়ার একাধিক ঘটনা ঘটেছে। এতে চালক ও যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশ বলছে, মহাসড়কে টহল জোরদার করা হয়েছে এবং প্রতিটি যাত্রীবাহী বাসে নিরাপত্তা তদারকি আরও বাড়ানো হচ্ছে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au