কোণঠাসা বিজেপি কি ফের কট্টর হিন্দুত্বের পথে?
টানা আড়াই দশক ধরে ভারতের রাজনীতিতে প্রভাবশালী অবস্থানে থাকা ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নানা কারণে এখন কিছুটা চাপে। এই পরিস্থিতিতে দলটি আবারও কট্টর হিন্দুত্বের রাজনীতির…
মেলবোর্ন, ১৪ নভেম্বর- রাজধানীর ধানমণ্ডি ৩২ নম্বর এলাকার বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে থেকে সন্দেহভাজন হিসেবে আটক এক কিশোরকে ছেড়ে দিয়েছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে ধানমণ্ডি থানা থেকে তাকে ছেড়ে দেওয়া হয়।
এর আগে সকাল সোয়া ১০টার দিকে ওই কিশোরকে ধানমণ্ডি ৩২ নম্বর এলাকা থেকে আটক করে পুলিশ। আটক হওয়ার পর সে জানায়, সে নবম শ্রেণিতে পড়ে এবং ইট সংগ্রহ করতে এসেছিল। তার ভাষায়, “আমি এখানে এসেছি, ধানমণ্ডি ৩২-এর দুইটা ইট সংগ্রহ করেছি।”
পুলিশ জানায়, কিশোরের বাড়িতে খোঁজ নিয়ে কোনো সন্দেহজনক তথ্য পাওয়া যায়নি। সে সকালে গ্রামের বাড়ি থেকে ঢাকায় এসেছিল কেবল ধানমণ্ডি ৩২ নম্বর এলাকা দেখতে।
পুলিশের তথ্যমতে, কিশোরটির বয়স ১৪ বছর এবং তার বাড়ি ময়মনসিংহের ভালুকা উপজেলায়।
সকালে আটক হওয়ার পর কেন এই এলাকায় এসেছে জানতে চাইলে সে জানায়, প্রত্নতাত্ত্বিক বা ঐতিহাসিক মূল্য আছে এমন জায়গায় ঘোরা ও স্মারক সংগ্রহ করা তার শখ। কিশোরটি বলে, “আমি পুরনো জিনিসপত্র সংগ্রহ করতে ভালোবাসি। ময়মনসিংহের শশীলজ থেকে সংগ্রহ করেছি, মুক্তাগাছার রাজবাড়ি থেকেও নিয়েছি, কুমিল্লার ময়নামতি থেকেও কিছু সংগ্রহ করেছি।”
পুলিশ পরে যাচাই করে নিশ্চিত হয়, কিশোরটি কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত নয়। তাই পরিবারের সঙ্গে যোগাযোগের পর তাকে ছেড়ে দেওয়া হয়।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au