সর্বশেষ

অস্ট্রেলিয়ার এমপিদের সমর্থনে কৃতজ্ঞতা জানালেন তারেক রহমান

  • 5:12 am - November 16, 2025
  • পঠিত হয়েছে:২৪৪ বার
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ১৬ নভেম্বর- আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অস্ট্রেলিয়ার বেশ কয়েকজন সংসদ সদস্য। একই সঙ্গে তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তা বাড়ানোর আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রতি। নির্বাচনের আগে বিদেশি আইনপ্রণেতাদের এমন অবস্থানকে গুরুত্বপূর্ণ এবং উৎসাহব্যঞ্জক বলে মনে করছেন তারেক রহমান।

শনিবার তিনি ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে একটি পোস্ট দিয়ে অস্ট্রেলিয়ান এমপিদের প্রতি কৃতজ্ঞতা জানান। পোস্টে তিনি লেখেন, বাংলাদেশে গণতন্ত্র, মানবাধিকার এবং নির্বাচনী অখণ্ডতার বিষয়ে সত্যনিষ্ঠভাবে কথা বলায় তিনি এবং অনেক বাংলাদেশি তাদের কাছে কৃতজ্ঞ। তারেক রহমানের মতে, এমপিদের এই অবস্থান বিশ্বজনীন গণতান্ত্রিক মূল্যবোধ এবং বাংলাদেশের মানুষের কল্যাণের প্রতি আন্তরিক প্রতিশ্রুতি প্রতিফলিত করে।

তিনি বলেন, দেশের বিভিন্ন জায়গায় সাধারণ মানুষ রাজনৈতিক অনিশ্চয়তা, নিরাপত্তাহীনতা এবং একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন। প্রবাসী বাংলাদেশিদের মাধ্যমে এসব উদ্বেগ আন্তর্জাতিক পরিমণ্ডলে আরও স্পষ্ট হয়েছে। অস্ট্রেলিয়ান এমপিদের বক্তব্য সেই সাধারণ মানুষের আশা, স্থিতিশীলতা, ন্যায়বিচার এবং একটি শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশের দাবির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

তারেক রহমান মনে করেন, নির্বাচনে অংশগ্রহণকারী সবার নিরাপত্তা, মর্যাদা এবং রাজনৈতিক অধিকার নিশ্চিত করা এখন সবচেয়ে জরুরি। অস্ট্রেলিয়ান আইনপ্রণেতাদের আহ্বান বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়া শক্তিশালী করার প্রয়োজনীয়তাকে আরও স্পষ্ট করে তোলে।

তিনি লিখেছেন, অস্ট্রেলিয়ায় বসবাসকারী বাংলাদেশিরা সৎভাবে এসব উদ্বেগ তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তাদের অবদান দুই দেশের সম্পর্ককে আরও দৃঢ় করছে। দেশের প্রতি ভালোবাসা থেকেই তারা বাংলাদেশিদের চ্যালেঞ্জ ও প্রত্যাশাকে বিশ্বমঞ্চে তুলে ধরছেন।

তারেক রহমান বলেন, অস্ট্রেলিয়া এবং বাংলাদেশের সম্পর্ক পারস্পরিক শ্রদ্ধা এবং সহযোগিতার ভিত্তিতে দাঁড়িয়ে আছে। বাংলাদেশের মানুষের সঙ্গে সংহতি প্রকাশ করা অস্ট্রেলিয়ান প্রতিনিধিদের প্রতি তিনি আন্তরিক কৃতজ্ঞতা জানান। তার মতে, বিশ্বব্যাপী গণতন্ত্রের প্রতি প্রতিশ্রুতি যৌথ, আর দেশগুলো একসঙ্গে কাজ করলে শান্তি ও অগ্রগতির পথ আরও সুদৃঢ় হয়।

পোস্টের শেষে তিনি একটি ফটোকার্ডও শেয়ার করেন।

এই শাখার আরও খবর

ইরানে ফের হামলার ইঙ্গিত নেতানিয়াহুর, ট্রাম্পের সঙ্গে আলোচনা

ইরানে আবারও হামলা চালানোর ইঙ্গিত দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তিনি ইরানের সরকারের পতন ঘটানোর বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ। এ…

যুদ্ধ এড়াতে ইরান-যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল পাকিস্তান ও কাতার

মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধের ঝুঁকি এড়াতে ইরান ও যুক্তরাষ্ট্রের কাছে নতুন একটি প্রস্তাব দিয়েছে মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান ও কাতার। মঙ্গলবার (২০ অক্টোবর) দুই দেশের কাছে…

বিজয়া দশমী ও প্রতিমা বিসর্জন: বিদায়ের বেদনা, ঐতিহ্য, ধর্মীয় তাৎপর্য ও সম্প্রীতির মহামিলন

শরতের নির্মল আকাশ, সাদা কাশফুলের দোলা, শিউলি ফুলের স্নিগ্ধ সুবাস, ঢাকের মধুর বাদ্য আর চারদিকে উৎসবের আমেজ—এসবের মধ্য দিয়েই বাঙালির হৃদয়ে আবির্ভূত হয় শারদীয় দুর্গোৎসব।…

সৌদি আরবে মৃত্যুদণ্ড: আমার মাইয়ার লাশ আইনা দাও, আমি ওরে দেহুম

‘আমি কেমনে বাঁচুম রে, আমার সুইটিরে আইনা দ্যাও রে। আমার মাইয়ার লাশ আইনা দাও, আমি ওরে দেহুম।’ সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া মেয়ে সুইটি আক্তারের…

ধামরাইয়ের ৫২০ কেজির অষ্টধাতুর দুর্গাপ্রতিমা, হবে না বিসর্জন

ওটিএন বাংলা ডেস্ক: ঢাকার ধামরাইয়ের বণিকবাড়িতে ৫২০ কেজি ওজনের অষ্টধাতুর দুর্গাপ্রতিমার পূজা চলছে। আগামীকাল বুধবার পূজা শেষে এটি দেওয়া হবে না বিসর্জন। এটিই এখানকার রীতি।…

শাহজালাল বিমানবন্দরে আগুন, আতঙ্কে বিদেশগামী যাত্রীরা

ওটিএন বাংলা ডেস্ক : রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একটি স্টোর বিল্ডিংয়ে আগুন লাগার খবর ছড়িয়ে পড়ায় যাত্রীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। মঙ্গলবার (২০ অক্টোবর)…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au