শিক্ষা

বিসিএস লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে রাবি শিক্ষার্থীদের রেল অবরোধ, সাত ঘণ্টা পর প্রত্যাহার

  • 1:56 pm - November 23, 2025
  • পঠিত হয়েছে:৭৩ বার
ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৩ নভেম্বর- ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রায় সাত ঘণ্টা রেল যোগাযোগ বন্ধ করে রাখার পর শনিবার রাতে আন্দোলন স্থগিত করেছেন। তারা জানান, দাবি না মানা হলে রোববার থেকে রেল ও সড়ক অবরোধসহ কঠোর কর্মসূচিতে ফিরবেন।

অবরোধের কারণে ঢাকা–রাজশাহীসহ কয়েকটি রুটে পাঁচটি ট্রেনের শিডিউল ভেঙে যায়। বিভিন্ন স্টেশনে আটকে পড়েন চার হাজারের বেশি যাত্রী।

শনিবার বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসংলগ্ন রেললাইনে অবস্থান নিয়ে আন্দোলন শুরু করেন ৪৭তম বিসিএস প্রিলিমিনারি উত্তীর্ণ শিক্ষার্থীরা। এতে রাজশাহীর সঙ্গে দেশের উত্তর ও মধ্যাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এবং পরে রাত ৮টায় উপাচার্য শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে আন্দোলন বন্ধের অনুরোধ করলেও প্রথমে তারা রাজি হননি। রাত সোয়া ১০টার দিকে শিক্ষার্থীরা অবরোধ প্রত্যাহারের ঘোষণা দেন।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, আগের বিসিএসগুলোতে লিখিত পরীক্ষার জন্য ৬ থেকে ১১ মাস সময় দিলেও এবার মাত্র দুই মাস সময় নির্ধারণ করা হয়েছে। তাদের মতে, এটি প্রথমবার পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের জন্য স্পষ্ট বৈষম্য।

আন্দোলন থেকে সরে এসে শিক্ষার্থী মাহবুব আলম বলেন, যাত্রীদের ভোগান্তি বিবেচনায় আজ তারা কর্মসূচি স্থগিত করছেন। তবে যৌক্তিক সময়সূচি প্রকাশ না হলে তারা আবারও রেল ও সড়ক অবরোধে যেতে বাধ্য হবেন।

রেলওয়ে কর্মকর্তারা জানান, বনলতা এক্সপ্রেস হরিয়ান স্টেশনে এবং পদ্মা এক্সপ্রেস রাজশাহী স্টেশনে আটকে ছিল। রহনপুর কমিউটার শীতলাই স্টেশনে থেমে যায়। ঢালারচর এক্সপ্রেসও নির্ধারিত সময়ে ছাড়তে পারেনি। এসব ট্রেনে মোট চার হাজারের বেশি যাত্রী অপেক্ষায় ছিলেন।

পশ্চিমাঞ্চল রেলওয়ের সহকারী চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট আব্দুল আওয়াল বলেন, পাঁচটি ট্রেন বিভিন্ন স্টেশনে আটকে ছিল। কোনো যাত্রা বাতিল হয়নি, তবে বিপর্যস্ত সময়সূচির কারণে যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন।

 

এই শাখার আরও খবর

আগে ‘শিবির’, এখন ‘ছাত্রলীগ’: বদলায়নি ট্যাগিংয়ের রাজনীতি

বাংলাদেশের রাজনীতিতে কোনো ব্যক্তিকে রাজনৈতিক দল, সংগঠন বা মতাদর্শের সঙ্গে যুক্ত করে চিহ্নিত করার প্রবণতা দীর্ঘদিনের। সময়ের সঙ্গে রাজনৈতিক পরিস্থিতি ও ক্ষমতার সমীকরণ বদলালেও এই…

দুই মামলায় চিন্ময়ের জামিন হলেও মুক্তি মিলছে না

সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী দুই মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। তবে তাঁর বিরুদ্ধে আরও মামলা থাকায় আপাতত কারামুক্তি মিলছে না বলে…

দুর্গোৎসবের আবহে সিডনিতে ‘দশেরা এক্সিবিশন’, এক ছাদের নিচে মিলবে দেশীয় ফ্যাশনের বৈচিত্র্য

শতদল তালুকদার, সিডনি: প্রবাসের মাটিতে বাঙালি ও দক্ষিণ এশীয় সংস্কৃতির ঐতিহ্য, নান্দনিকতা এবং উৎসবের আবহকে আরও বর্ণিল করে তুলতে সিডনির গ্রানভিল সেন্টারে অনুষ্ঠিত হতে যাচ্ছে…

অস্ট্রিয়ায় মুসলিম ব্রাদারহুড নিষিদ্ধের উদ্যোগ

‘রাজনৈতিক ইসলাম’ ও উগ্রবাদ ছড়িয়ে পড়ার অভিযোগে মুসলিম ব্রাদারহুডসহ কয়েকটি সংগঠনকে নিষিদ্ধ করার উদ্যোগ নিয়েছে অস্ট্রিয়া সরকার। দেশটির সংবিধানের আওতায় এসব সংগঠনের ওপর নিষেধাজ্ঞা আরোপের…

ইয়েমেনে ভয়াবহ সংঘর্ষ, একদিনেই নিহত ১৪১

ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার-সমর্থিত বাহিনী ও ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে অন্তত ১৪১ যোদ্ধা নিহত হয়েছেন। শনিবার দুপুর থেকে রোববার ভোর পর্যন্ত কয়েকটি…

সন্তানকে সম্পত্তি দানের পরও বাবা-মায়ের অধিকার, সংসদে বিল পাস

সন্তান বা নাতি-নাতনিকে সম্পত্তি দান করার পরও দাতার জীবদ্দশায় ওই সম্পত্তি ভোগ ও দখলে রাখার অধিকার নিশ্চিত করতে ‘সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল, ২০২৬’ জাতীয় সংসদে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au