বিশ্ব

যুক্তরাষ্ট্রের নতুন অভিযানকে ঘিরে ভেনেজুয়েলায় উত্তেজনা বাড়ছে

  • 3:37 pm - November 23, 2025
  • পঠিত হয়েছে:২৯ বার
ভেনেজুয়েলার প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো (ডানে) কারাকাসে সামরিক মহড়া চলার সময় অস্ত্র হাতে অনুশীলনকারী এক সেনাসদস্যকে পর্যবেক্ষণ করছেন। ছবিঃ এএফপি

মেলবোর্ন, ২৩ নভেম্বর- যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলাকে ঘিরে নতুন ধরনের একটি অভিযান শুরু করার প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন চারজন মার্কিন কর্মকর্তা। রয়টার্সকে দেওয়া তাদের বক্তব্যে তারা জানান, প্রেসিডেন্ট নিকোলা মাদুরো সরকারের ওপর চাপ বাড়ানোর মধ্যেই ওয়াশিংটন সম্ভাব্য সামরিক পদক্ষেপসহ বিকল্পগুলো বিবেচনা করছে।

সময়সূচি বা অভিযানের পরিধি নিশ্চিত করতে পারেনি। এমনকি ট্রাম্প প্রশাসন চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে কি না, তাও পরিষ্কার নয়। তবে ক্যারিবীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বাড়ানো এবং ওয়াশিংটন–কারাকাস উত্তেজনা তীব্র হওয়ায় জল্পনা বেড়েছে।

অধিকৃত কর্মকর্তাদের মধ্যে দুজন মনে করছেন, অভিযানের প্রথম ধাপে গোপন সামরিক কার্যক্রম থাকতে পারে। তারা নাম প্রকাশ করতে রাজি হননি, কারণ বিষয়টি অত্যন্ত সংবেদনশীল। পেন্টাগন মন্তব্য না করে বিষয়টি হোয়াইট হাউসে পাঠিয়েছে, আর সিআইএ কোনো বক্তব্য দিতে অস্বীকৃতি জানিয়েছে।

হোয়াইট হাউসের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, ভেনেজুয়েলার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র সব বিকল্প বিবেচনায় রাখছে। তিনি বলেন, দেশে মাদকের প্রবেশ রুখতে এবং অপরাধীদের বিচারের আওতায় আনতে ট্রাম্প প্রয়োজনে মার্কিন শক্তির সব সক্ষমতা ব্যবহার করতে প্রস্তুত।

ওয়াশিংটন দাবি করে আসছে, মাদুরো অবৈধ মাদকচক্রের সঙ্গে যুক্ত এবং এসব মাদক যুক্তরাষ্ট্রে ব্যাপক ক্ষতি করছে। মাদুরো এসব অভিযোগ অস্বীকার করেছেন। দুই মার্কিন কর্মকর্তা জানান, বিবেচনাধীন বিকল্পের মধ্যে মাদুরোকে ক্ষমতাচ্যুত করার বিষয়টিও রয়েছে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা বাড়ার মধ্যেও কারাকাসে রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিচ্ছেন মাদুরো। শনিবার রাতে রাজধানীতে নিজের জীবন নিয়ে নির্মিত একটি টেলিভিশন সিরিজের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি বলেন, যুক্তরাষ্ট্র তার সরকারকে অস্থিতিশীল করতে চায়।

এদিকে মার্কিন এভিয়েশন কর্তৃপক্ষ গত শুক্রবার সতর্ক করেছে যে ভেনেজুয়েলার আকাশসীমায় উড়তে গেলে বিপজ্জনক পরিস্থিতির মুখে পড়তে পারে। এর পরদিন বেশ কয়েকটি আন্তর্জাতিক বিমান সংস্থা ভেনেজুয়েলা থেকে ছেড়ে যাওয়ার ফ্লাইট বাতিল করেছে।

ওয়াশিংটন আগামীকাল ‘কার্টেল দে লস সোলেস’ চক্রকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দিতে পারে। যুক্তরাষ্ট্রের দাবি, এই চক্রই দেশটিতে মাদকের বড় চালান পাঠায় এবং মাদুরো এর নেতৃত্ব দেন।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, কোনো সংগঠন সন্ত্রাসী তালিকায় যুক্ত হলে সামরিক বিকল্পের পরিধি বাড়ে। ট্রাম্প নিজেও বলেছেন, এই তালিকাভুক্তির পর প্রয়োজন হলে মাদুরোর সম্পদ ও ভেনেজুয়েলার অবকাঠামোতে হামলা চালানো যেতে পারে, যদিও আলোচনা ও কূটনৈতিক সমাধানের পথ এখনও খোলা রয়েছে।

এর মধ্যে মার্কিন নৌবাহিনীর সবচেয়ে বড় বিমানবাহী জাহাজ ‘জেরাল্ড আর ফোর্ড’ ১৬ নভেম্বর ক্যারিবীয় অঞ্চলে পৌঁছেছে। জাহাজটির সঙ্গে রয়েছে একাধিক যুদ্ধজাহাজ, একটি পারমাণবিক সাবমেরিন এবং এফ–৩৫ যুদ্ধবিমান। পরিস্থিতি উত্তপ্ত থাকায় আন্তর্জাতিক অঙ্গনে নতুন উদ্বেগ দেখা দিয়েছে।

সুত্রঃ রয়টার্স

এই শাখার আরও খবর

মহানবীকে কটূক্তির অভিযোগে হিন্দু যুবক গ্রেপ্তার

মেলবোর্ন, ২২ এপ্রিল- খুলনার দিঘলিয়া উপজেলায় মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটূক্তির অভিযোগে শ্যামল গাইন (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার…

মুম্বাইয়ে সালমানের সঙ্গে নয়নতারার মিশন শুরু

মেলবোর্ন, ২২ এপ্রিল- বলিউডে নতুন চমক নিয়ে হাজির হচ্ছেন দুই ভিন্ন ইন্ডাস্ট্রির জনপ্রিয় তারকা-সালমান খান ও দক্ষিণ ভারতের ‘লেডি সুপারস্টার’ নয়নতারা। মুম্বাইয়ে শুরু হয়েছে তাদের…

শিশুসহ কারাগারে যাওয়া যুব মহিলা লীগ নেত্রী শিল্পী বেগমের জামিন মঞ্জুর

মেলবোর্ন, ২২ এপ্রিল-  রাজধানীতে আলোচিত ঘটনার পর দেড় মাসের শিশুসহ কারাগারে যাওয়া যুব মহিলা লীগ নেত্রী শিল্পী বেগম অবশেষে জামিন পেয়েছেন। মঙ্গলবার (২১ এপ্রিল) রাত…

ট্রাইব্যুনালে ঘুষকাণ্ডে প্রসিকিউটর সাইমুমের বিরুদ্ধে প্রমাণ মিলেছে

মেলবোর্ন, ২২ এপ্রিল- আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সদ্য সাবেক প্রসিকিউটর মো. সাইমুম রেজা তালুকদারের বিরুদ্ধে আলোচিত ঘুষকাণ্ডে প্রাথমিক সত্যতা পেয়েছে তদন্ত কমিটি। জুলাই গণঅভ্যুত্থানের একটি হত্যা মামলা…

ইরান কেন বাংলাদেশি জাহাজকে হরমুজ প্রণালি পার হতে দিচ্ছে না

মেলবোর্ন, ২২ এপ্রিল-  মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে হরমুজ প্রণালিতে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেছে ইরান, যার সরাসরি প্রভাব পড়েছে বাংলাদেশের জাহাজ চলাচলে। ইসলামিক বিপ্লবী গার্ড কোরের…

মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ: আইএমএফ

মেলবোর্ন, ২২ এপ্রিল- আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নতুন পূর্বাভাস অনুযায়ী চলতি বছরে মাথাপিছু জিডিপির হিসাবে ভারতের তুলনায় এগিয়ে যেতে পারে বাংলাদেশ। যদিও সামগ্রিক অর্থনীতির আকারে ভারত…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au