বাংলাদেশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ১ম বর্ষে ভর্তির আবেদন যেভাবে

  • 1:43 am - November 24, 2025
  • পঠিত হয়েছে:১৭০ বার
ছবি : সংগৃহীত

মেলবোর্ন, ২৪ নভেম্বর- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষে ভর্তির প্রাথমিক আবেদন শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, আজ ২৩ নভেম্বর বিকেল ৪টা থেকে অনলাইনে আবেদন নেওয়া শুরু হয়েছে, যা চলবে আগামী ৩১ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট (www.nu.ac.bd/admissions) থেকে আবেদন ফরম পূরণ করতে হবে।

রবিবার প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাথমিক আবেদন ফি হিসেবে শিক্ষার্থীদের এক হাজার টাকা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে বা আবেদনকৃত কলেজে সরাসরি জমা দিতে হবে। ফি জমা দেওয়ার শেষ সময় ৪ জানুয়ারি।

এ শিক্ষাবর্ষে মানবিক, বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীদের জন্য আলাদা আলাদা ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষা নেওয়া হবে। প্রতি পরীক্ষায় ১০০টি প্রশ্ন থাকবে এবং উত্তর দিতে হবে এক ঘণ্টায়। এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফল থেকে ২০০ নম্বরের মধ্যে ১০০ নম্বর নির্ধারণ করা হবে, যার মধ্যে এসএসসির ফলের ৪০ শতাংশ এবং এইচএসসির ৬০ শতাংশ গণনা করা হবে। বাকি ১০০ নম্বর আসবে ভর্তি পরীক্ষার মাধ্যমে। ভুল উত্তরে কোনো নম্বর কাটা হবে না।

কলেজগুলো প্রাথমিক আবেদন নিশ্চিত করার পর শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষার নির্ধারিত তারিখের এক সপ্তাহ আগে ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। প্রবেশপত্রে পরীক্ষার সময়, রোল নম্বর ও কেন্দ্রের নাম উল্লেখ থাকবে। পরীক্ষা দিতে হলে শিক্ষার্থীদের প্রবেশপত্র ও এইচএসসি রেজিস্ট্রেশন কার্ড সঙ্গে রাখতে হবে। ক্যালকুলেটর, মোবাইল ফোন বা কোনো ইলেকট্রনিক ডিভাইস কেন্দ্রের ভেতরে নেওয়া যাবে না বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

 

এই শাখার আরও খবর

ইয়েমেনে ভয়াবহ সংঘর্ষ, একদিনেই নিহত ১৪১

ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার-সমর্থিত বাহিনী ও ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে অন্তত ১৪১ যোদ্ধা নিহত হয়েছেন। শনিবার দুপুর থেকে রোববার ভোর পর্যন্ত কয়েকটি…

সন্তানকে সম্পত্তি দানের পরও বাবা-মায়ের অধিকার, সংসদে বিল পাস

সন্তান বা নাতি-নাতনিকে সম্পত্তি দান করার পরও দাতার জীবদ্দশায় ওই সম্পত্তি ভোগ ও দখলে রাখার অধিকার নিশ্চিত করতে ‘সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল, ২০২৬’ জাতীয় সংসদে…

বিতর্কিত ১০০ কোটি ডলারের এলএনজি চুক্তি, বড় ধরণের জ্বালানি সংকটের আশঙ্কায় বাংলাদেশ

বাংলাদেশের জ্বালানি খাত বড় ধরনের সংকটের মুখে পড়তে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। এর মধ্যেই রাজনৈতিক তৎপরতার মাধ্যমে উচ্চ ব্যয়ের একটি নতুন ভাসমান তরলীকৃত প্রাকৃতিক…

ইরানের সঙ্গে যুদ্ধ আরও ছয় মাস চলতে পারে: সাবেক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে ইরানের বিরুদ্ধে শুরু হওয়া সামরিক সংঘাত আরও অন্তত ছয় মাস চলতে পারে বলে সতর্ক করেছেন সাবেক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লিওন প্যানেটা।…

রাষ্ট্র-মালিকানাধীন ৬ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় দেড় লাখ কোটি টাকা

রাষ্ট্র-মালিকানাধীন দেশের ছয়টি ব্যাংকে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় দেড় লাখ কোটি টাকা। এর মধ্যে সবচেয়ে বেশি খেলাপি ঋণ রয়েছে জনতা ব্যাংক পিএলসিতে। গত ৩০…

কোণঠাসা বিজেপি কি ফের কট্টর হিন্দুত্বের পথে?

টানা আড়াই দশক ধরে ভারতের রাজনীতিতে প্রভাবশালী অবস্থানে থাকা ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নানা কারণে এখন কিছুটা চাপে। এই পরিস্থিতিতে দলটি আবারও কট্টর হিন্দুত্বের রাজনীতির…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au