বাংলাদেশ

রামপুরায় ২৮ জনকে হত্যা মামলায় ট্রাইব্যুনালে দুই সেনা কর্মকর্তা

  • 4:01 pm - November 24, 2025
  • পঠিত হয়েছে:৫৯ বার
ট্রাইব্যুনালে হাজির ২ সেনা কর্মকর্তা। ছবি : সংগৃহীত

মেলবোর্ন, ২৪ নভেম্বর-  রাজধানীর রামপুরায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ২৮ জনকে হত্যার অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলার শুনানিতে সেনাবাহিনীর কর্নেল রেদোয়ানুল ইসলাম ও মেজর রাফাত বিন আলমকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। সোমবার সকাল সাড়ে ৯টায় কঠোর নিরাপত্তার মধ্যেই তাদের আদালতে আনা হয়।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের প্যানেল এ মামলার শুনানি নিচ্ছে। প্যানেলের অন্য দুই সদস্য হলেন বিচারপতি শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহিতুল হক এনাম চৌধুরী।

মামলার অন্যান্য আসামির মধ্যে আছেন বিজিবির সাবেক কর্মকর্তা মেজর রাফাত বিন আলম মুন, ডিএমপির খিলগাঁও অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার রাশেদুল ইসলাম এবং রামপুরা থানার সাবেক ওসি মশিউর রহমান।

গত ৮ অক্টোবর ট্রাইব্যুনাল মামলার চার আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গ্রহণ করে এবং গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, জুলাই ও আগস্টে চলমান ছাত্র-জনতার আন্দোলনের সময় রামপুরায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে ২৮ জন নিহত হন। অভিযোগপত্রে বলা হয়েছে, ওই সময় লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ানুল ইসলামকে আন্দোলনকারীদের ওপর সরাসরি গুলি ছুড়তে দেখা যায় এবং বাকি আসামিরাও ঘটনাটির নেতৃত্বে ছিলেন।

মামলার শুনানি শুরুর সঙ্গে সঙ্গে ট্রাইব্যুনাল চত্বরে নিরাপত্তা জোরদার করা হয়। আদালত পরবর্তী কার্যক্রমের জন্য শুনানি চালিয়ে যাচ্ছে।

 

এই শাখার আরও খবর

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে জঙ্গি হামলা, নিহত ৩৫

মেলবোর্ন, ১৯ জুন- পশ্চিম আফ্রিকার দেশ নাইজারের রাজধানী নিয়ামেতে অবস্থিত দেশের বৃহত্তম বিমানবন্দর দিওরি হামানি আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ বন্দুক ও বোমা হামলায় অন্তত ৩৫ জন…

ভারী বৃষ্টিতে পশ্চিমবঙ্গে ধস ও বন্যার আশঙ্কা, দার্জিলিং–শিলিগুড়ি সড়ক যোগাযোগ বন্ধ

মেলবোর্ন, ১৯ জুন- রাতভর টানা ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে ভারতের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে পাহাড়ি ও সমতল এলাকা। পাহাড় থেকে সমতল পর্যন্ত বিভিন্ন জায়গায় ধস, সেতু…

পঙ্কজ হত্যা মামলা: মালয়েশিয়া পালাতে গিয়ে প্রধান আসামি গ্রেপ্তার

মেলবোর্ন, ১৯ জুন- চট্টগ্রামে পটিয়ায় পঙ্কজ শীল হত্যা মামলায় একের পর এক চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসছে। হত্যাকাণ্ডের পর সীমান্ত দিয়ে মালয়েশিয়ায় পালানোর পরিকল্পনা, দেশের ভেতরে…

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের অবসান, নিজেদের বিজয়ী ঘোষণা ইরানের

মেলবোর্ন, ১৯ জুন- মধ্যপ্রাচ্যজুড়ে কয়েক মাস ধরে চলা উত্তেজনা, সামরিক সংঘাত, জ্বালানি বাজারের অনিশ্চয়তা এবং বৈশ্বিক উদ্বেগের অবসান ঘটিয়ে অবশেষে ১৪ দফা সমঝোতা স্মারকে স্বাক্ষর…

যোগ: আমার অভিজ্ঞতায় শরীর-মন-আত্মার মিলন ও জাতির শ্বাস-প্রশ্বাস

মেলবোর্ন, ১৯ জুন- আন্তর্জাতিক যোগ দিবস ২০১৫ সাল থেকে সারাবিশ্বব্যাপী পালিত হচ্ছে। আমি নিজে প্রথম  ২০১৭ সালের ২১ জুন ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ভারতীয় হাইকমিশনের…

ছয় গোল, হ্যাটট্রিক, দুই লাল কার্ড ও ভয়াবহ চোটের ম্যাচে কানাডার ঐতিহাসিক জয়

মেলবোর্ন, ১৯ জুন- বিশ্বকাপের ‘বি’ গ্রুপে কাতারের বিপক্ষে এক নাটকীয় ও ঘটনাবহুল ম্যাচে ৬-০ গোলের বড় জয় পেয়েছে কানাডা। ভ্যাঙ্কুভারের বিসি প্লেস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au