বিতর্কিত ১০০ কোটি ডলারের এলএনজি চুক্তি, বড় ধরণের জ্বালানি সংকটের আশঙ্কায় বাংলাদেশ
বাংলাদেশের জ্বালানি খাত বড় ধরনের সংকটের মুখে পড়তে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। এর মধ্যেই রাজনৈতিক তৎপরতার মাধ্যমে উচ্চ ব্যয়ের একটি নতুন ভাসমান তরলীকৃত প্রাকৃতিক…
মেলবোর্ন, ২৬ নভেম্বর- বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য বিশেষ উপহার পাঠিয়েছেন ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক এবং প্রধানমন্ত্রী শেরিং তোবগে। দলের পক্ষ থেকে এসব উপহার গ্রহণ করেন স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।
মঙ্গলবার দুপুরে উপহার সামগ্রী হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেন বিএনপি নেতারা। কী ধরনের উপহার দেওয়া হয়েছে তা আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি, তবে দলীয় সূত্র বলছে এটি ছিল সৌহার্দ্য ও শুভেচ্ছার বহিঃপ্রকাশ।
খালেদা জিয়া বর্তমানে রাজধানীর গুলশানে ব্যক্তিগত কার্যালয়ে অবস্থান করছেন এবং চিকিৎসা ও রাজনৈতিক ব্যস্ততার বাইরে সীমিত সময়ের মধ্যে দলীয় নেতাদের সঙ্গে সাক্ষাৎ করছেন।
দলের সিনিয়র নেতারা বলেন, প্রতিবেশী দেশের সর্বোচ্চ পর্যায় থেকে এ ধরনের উপহার শুভেচ্ছার ইতিবাচক বার্তাই বহন করে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au