বাংলাদেশ

সব শিক্ষাপ্রতিষ্ঠানে অগ্নিনিরাপত্তা জোরদারে মাউশির কঠোর নির্দেশনা

  • 2:17 am - November 28, 2025
  • পঠিত হয়েছে:৮৭ বার
ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৮ নভেম্বর- দেশজুড়ে অগ্নিকাণ্ডের ঝুঁকি কমাতে এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য কঠোর সতর্কতামূলক নির্দেশনা জারি করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। বুধবার জারি করা চিঠিতে প্রতিষ্ঠান প্রধানদের জরুরি ভিত্তিতে অগ্নিনিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন এবং নিয়মিত ফায়ার ড্রিল আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে।

মাউশি জানায়, গত ২৩ অক্টোবর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে সব মন্ত্রণালয় ও সংস্থাকে অগ্নিনিরাপত্তা নিশ্চিত করতে সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। সেই সিদ্ধান্তের আলোকে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে নিয়মিত বিরতিতে মহড়া আয়োজনে বাধ্যতামূলক নির্দেশ দেওয়া হয়েছে।

চিঠিতে বলা হয়, প্রতিটি প্রতিষ্ঠানে অগ্নিঝুঁকি কমাতে প্রয়োজনীয় অবকাঠামোগত সংস্কার দ্রুত সম্পন্ন করতে হবে। পাশাপাশি ফায়ার এক্সটিংগুইশারসহ অন্যান্য নিরাপত্তা উপকরণ কার্যকর আছে কি না তা নিয়মিত পরীক্ষা করতে হবে।

মাউশির নির্দেশনায় আরও উল্লেখ করা হয়, শিক্ষার্থীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রতিটি প্রতিষ্ঠানকে আগুন লাগলে কীভাবে দ্রুত নিরাপদ স্থানে সরে যেতে হবে সে বিষয়ে প্রশিক্ষণ দিতে হবে। প্রয়োজনীয় প্রস্তুতি থাকলে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব বলে জানান সংশ্লিষ্টরা।

এই শাখার আরও খবর

সন্তানকে সম্পত্তি দানের পরও বাবা-মায়ের অধিকার, সংসদে বিল পাস

সন্তান বা নাতি-নাতনিকে সম্পত্তি দান করার পরও দাতার জীবদ্দশায় ওই সম্পত্তি ভোগ ও দখলে রাখার অধিকার নিশ্চিত করতে ‘সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল, ২০২৬’ জাতীয় সংসদে…

বিতর্কিত ১০০ কোটি ডলারের এলএনজি চুক্তি, বড় ধরণের জ্বালানি সংকটের আশঙ্কায় বাংলাদেশ

বাংলাদেশের জ্বালানি খাত বড় ধরনের সংকটের মুখে পড়তে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। এর মধ্যেই রাজনৈতিক তৎপরতার মাধ্যমে উচ্চ ব্যয়ের একটি নতুন ভাসমান তরলীকৃত প্রাকৃতিক…

ইরানের সঙ্গে যুদ্ধ আরও ছয় মাস চলতে পারে: সাবেক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে ইরানের বিরুদ্ধে শুরু হওয়া সামরিক সংঘাত আরও অন্তত ছয় মাস চলতে পারে বলে সতর্ক করেছেন সাবেক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লিওন প্যানেটা।…

রাষ্ট্র-মালিকানাধীন ৬ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় দেড় লাখ কোটি টাকা

রাষ্ট্র-মালিকানাধীন দেশের ছয়টি ব্যাংকে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় দেড় লাখ কোটি টাকা। এর মধ্যে সবচেয়ে বেশি খেলাপি ঋণ রয়েছে জনতা ব্যাংক পিএলসিতে। গত ৩০…

কোণঠাসা বিজেপি কি ফের কট্টর হিন্দুত্বের পথে?

টানা আড়াই দশক ধরে ভারতের রাজনীতিতে প্রভাবশালী অবস্থানে থাকা ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নানা কারণে এখন কিছুটা চাপে। এই পরিস্থিতিতে দলটি আবারও কট্টর হিন্দুত্বের রাজনীতির…

ইরান ছাড়তে জীবন বাজি রেখেছিলেন দুই ফুটবলার

ইরানের জাতীয় সংগীত গাইতে অস্বীকৃতি জানানো যে তাঁদের জন্য কতটা ভয়ংকর পরিণতি ডেকে আনতে পারে, তা জানতেন ফুটবলার আতেফেহ রামেজানিসাদেহ ও ফাতেমেহ পাসানদিদেহ। কারাবাস, পরিবারের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au