সর্বশেষ

আরও আসনে হিন্দু প্রার্থী দেবে জামায়াত

  • 9:21 pm - December 06, 2025
  • পঠিত হয়েছে:৭৯ বার
বাংলাদেশ জামায়াতে ইসলামী , ছবি: জামায়াতের ফেসবুক পেজ থেকে নেওয়া জামায়াতে ইসলামী এর আগে কোনো জাতীয় নির্বাচনে দলের নে

মেলবোর্ন, ৬ ডিসেম্বর- জাতীয় নির্বাচনে প্রার্থিতা নিয়ে এবার আগের তুলনায় ভিন্ন কৌশল গ্রহণ করেছে জামায়াতে ইসলামী। দলটির ইতিহাসে প্রথমবারের মতো সংখ্যালঘু সম্প্রদায়ের একজনকে প্রার্থী করা হয়েছে। আরও কয়েকটি আসনে একই ধরনের পরিবর্তনের আলোচনা চলছে বলে জানিয়েছে দলীয় সূত্র।

এ বছরের ফেব্রুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ধাপে ধাপে ৩০০ আসনে প্রার্থী ঘোষণা করে জামায়াত। গত সপ্তাহে তিনটি আসনে প্রার্থী পরিবর্তন করা হয়। এর মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় এসেছে খুলনা–১ আসনে কৃষ্ণ নন্দীর মনোনয়ন। তিনি ডুমুরিয়া উপজেলা হিন্দু কমিটির সভাপতি। আগে ওই আসনে মনোনয়ন পেয়েছিলেন বটিয়াঘাটা উপজেলা জামায়াতের আমির শেখ আবু ইউসুফ।

জামায়াতের নেতৃত্ব বলছে, ২০০৮ সালে গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধনের পর থেকেই দলটির গঠনতন্ত্রে ভিন্নধর্মাবলম্বীদের প্রার্থী করার সুযোগ তৈরি হয়। এবার তৃণমূলের মতামত, জরিপের ফল এবং জয়ের সম্ভাবনা বিবেচনা করে মনোনয়ন চূড়ান্ত করা হচ্ছে। সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের মনে করেন, পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

খুলনা–১ আসনে কৃষ্ণ নন্দীকে বেছে নেওয়ার পেছনে এলাকায় দীর্ঘদিনের তার সক্রিয়তা এবং ওই আসনে অতীতে হিন্দু প্রার্থীদের ধারাবাহিক সাফল্যের বিষয়টিও বিবেচনায় এসেছে বলে স্থানীয়রা মনে করছেন। ডুমুরিয়ায় জামায়াতের সভা–সমাবেশে গত এক বছরে তাকে নিয়মিত দেখা গেছে। এসব কর্মসূচিতে হিন্দুধর্মাবলম্বী নারী–পুরুষের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।

অন্য দুটি পরিবর্তনের একটি হয়েছে হবিগঞ্জ–৪ আসনে। সেখানে জেলা জামায়াতের আমির মাওলানা মুখলিছুর রহমানের জায়গায় নতুন প্রার্থী করা হয়েছে সাংবাদিক অলিউল্লাহ নোমানকে, যিনি দীর্ঘদিন যুক্তরাজ্যে ছিলেন। লালমনিরহাট–৩ আসনে আগের প্রার্থীর পরিবর্তে চূড়ান্ত করা হয়েছে কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য মো. আবু তাহেরকে।

জামায়াতের কেন্দ্রীয় একজন নেতা জানান, প্রয়োজনের ভিত্তিতে প্রার্থী পরিবর্তন অব্যাহত থাকতে পারে। সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার যুক্তরাজ্য থেকে জানান, সংসদে সকল সম্প্রদায়ের প্রতিনিধিত্ব থাকা জরুরি। তাই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে ইচ্ছুক দলগুলোর মধ্যে ধর্ম–বর্ণভেদে অন্তর্ভুক্তির মানসিকতা থাকা উচিত।

জামায়াতসহ আটটি দল ‘এক আসনে এক প্রার্থী’ নীতি নিয়ে আসন সমঝোতার আলোচনায় রয়েছে। কোন আসনে কোন দলের প্রার্থী বেশি সম্ভাবনাময়, তা বিবেচনায় জরিপ করছে দলগুলো। সপ্তাহের মধ্যেই জরিপ শেষ হতে পারে। এরপর আসন বণ্টন নিয়ে সিদ্ধান্তের দিকে এগোবে দলগুলো।

আগামী ৮ ডিসেম্বর আট দলের লিয়াজোঁ কমিটির বৈঠকে আসন সমঝোতা নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে বলে জানিয়েছেন জামায়াতের প্রতিনিধি হামিদুর রহমান আযাদ।

সুত্রঃ প্রথম আলো

এই শাখার আরও খবর

বরখাস্ত হচ্ছেন আইজিপি আলী হোসেন, নতুন পুলিশ প্রধান হচ্ছেন কে?

‘ক্রসফায়ার’ নিয়ে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সাম্প্রতিক মন্তব্যের পর তাঁর পদে পরিবর্তনের আলোচনা শুরু হয়েছে। নতুন আইজিপি নিয়োগের বিষয়ে সরকারের উচ্চপর্যায়ে আলোচনা…

তিন বন্দুকধারী দেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণ

পাকিস্তানের অশান্ত বেলুচিস্তান প্রদেশে কালাতের বর্তমান খানের ছেলে শাহজাদা মুহাম্মদ খান আহমেদজাইকে তাঁর তিন সশস্ত্র দেহরক্ষীসহ অপহরণ করেছে একদল বন্দুকধারী। সোমবার (২৬ অক্টোবর) রাতে খুজদার…

‘ইসলামি শিক্ষার পরিপন্থি’ যুক্তিতে আফগানিস্তানে কর্নিয়া প্রতিস্থাপন বন্ধ

‘ইসলামি শিক্ষার পরিপন্থি’ বলে উল্লেখ করে আফগানিস্তানে চোখের কর্নিয়া প্রতিস্থাপন বন্ধের নির্দেশ দিয়েছে তালেবান সরকার। এর ফলে দৃষ্টিশক্তি ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় অস্ত্রোপচার থেকে দেশটির…

ইরানের হুমকি চিরতরে দূর করার ঐতিহাসিক সুযোগ এসেছে: নেতানিয়াহু

ইরানের হুমকি চিরতরে দূর করতে ইসরায়েলের সামনে ঐতিহাসিক সুযোগ তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এ লক্ষ্য অর্জনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের…

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের ঝুঁকিপূর্ণ গ্রাম সরানোর পরিকল্পনা আরাকান আর্মির

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের ঝুঁকিপূর্ণ কয়েকটি গ্রাম অন্য এলাকায় সরিয়ে নেওয়ার পরিকল্পনা করছে মিয়ানমারের রাখাইন রাজ্যের সশস্ত্র সংগঠন আরাকান আর্মি। আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) হামলার আশঙ্কা…

হুথিদের সঙ্গে শান্তি প্রতিষ্ঠায় ১০০ কোটি ডলারের প্রস্তাব সৌদি আরবের

ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের সঙ্গে সংঘাত বন্ধ এবং তেল রপ্তানি স্বাভাবিক করতে ১০০ কোটি মার্কিন ডলারের আর্থিক প্রস্তাব দিয়েছে সৌদি আরব। ইসরায়েলি সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au