বাংলাদেশ

খালেদা জিয়ার লন্ডনযাত্রা থেমে গেল?

  • 11:02 pm - December 06, 2025
  • পঠিত হয়েছে:৬৮ বার
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া

মেলবোর্ন, ৬ ডিসেম্বর- বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে নিয়ে চিকিৎসা দেওয়ার বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্তে আসতে পারেনি বিএনপি। একের পর এক সিদ্ধান্ত বদলের পর শনিবার বিকালে আবার অন্য কথা বলেছেন তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

এভারকেয়ারের সামনে সাংবাদিকদের তিনি বলেছেন, খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার সিদ্ধান্ত একমাত্র তার শারীরিক অবস্থার ওপর নির্ভর করছে।

এমন পরিস্থিতিতে সংশ্লিষ্টরা বলছেন, তবে কি খালেদা জিয়ার লন্ডনযাত্রা থেমে গেল?

জাহিদ বলেন, ওই বোর্ডের মতামত ও রোগীর শরীরের অবস্থা সবকিছু বিবেচনা করেই বিদেশে নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত দেওয়া হবে।

প্রেস ব্রিফিংয়ে তিনি আরও জানান, কাতার থেকে পাঠানোর কথা যে এয়ার অ্যাম্বুলেন্সটি প্রস্তুত ছিল। সেটি কয়েক দফা ব্যর্থ হয়ে এয়ার অ্যাম্বুলেন্সের যান্ত্রিক ত্রুটির কারণে তখন আনা সম্ভব হয়নি। একই সময় মেডিকেল বোর্ডও জরুরি বৈঠকে বসে তখনই বিদেশে নেওয়া সিদ্ধান্ত না নেওয়াই স্বাস্থ্যগতভাবে যুক্তিযুক্ত হওয়া বলে সিদ্ধান্ত নিয়েছিল। বর্তমানে কাতারের অ্যাম্বুলেন্স প্রস্তুত আছে বলেও তিনি জানিয়ে দেন।

তিনি বলেন, খালেদা জিয়ার চিকিৎসা-সংক্রান্ত নিরাপত্তা বিষয়ক দিকগুলো এখন সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে এবং দেশি-বিদেশি চিকিৎসকরা সেটিকেই সর্বোচ্চ প্রাধান্য দিচ্ছেন।

খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্তিবান জানান ডা. জাহিদ। বলেন , ‘যেটা ফ্যাক্ট, সেটি বাইরে না গিয়ে’ হাসপাতালের কাছের সূত্রেই তথ্য নেওয়ার অনুরোধ করছি।

৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদ্‌রোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস এবং কিডনি সমস্যাসহ বিভিন্ন জটিলতায় ভুগছেন।

গত ২৩ নভেম্বর রাতে শ্বাসকষ্ট বেড়ে গেলে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় এবং এখনো দেশি–বিদেশি বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে চিকিৎসা চলছে।

এই শাখার আরও খবর

ইয়েমেনে ভয়াবহ সংঘর্ষ, একদিনেই নিহত ১৪১

ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার-সমর্থিত বাহিনী ও ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে অন্তত ১৪১ যোদ্ধা নিহত হয়েছেন। শনিবার দুপুর থেকে রোববার ভোর পর্যন্ত কয়েকটি…

সন্তানকে সম্পত্তি দানের পরও বাবা-মায়ের অধিকার, সংসদে বিল পাস

সন্তান বা নাতি-নাতনিকে সম্পত্তি দান করার পরও দাতার জীবদ্দশায় ওই সম্পত্তি ভোগ ও দখলে রাখার অধিকার নিশ্চিত করতে ‘সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল, ২০২৬’ জাতীয় সংসদে…

বিতর্কিত ১০০ কোটি ডলারের এলএনজি চুক্তি, বড় ধরণের জ্বালানি সংকটের আশঙ্কায় বাংলাদেশ

বাংলাদেশের জ্বালানি খাত বড় ধরনের সংকটের মুখে পড়তে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। এর মধ্যেই রাজনৈতিক তৎপরতার মাধ্যমে উচ্চ ব্যয়ের একটি নতুন ভাসমান তরলীকৃত প্রাকৃতিক…

ইরানের সঙ্গে যুদ্ধ আরও ছয় মাস চলতে পারে: সাবেক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে ইরানের বিরুদ্ধে শুরু হওয়া সামরিক সংঘাত আরও অন্তত ছয় মাস চলতে পারে বলে সতর্ক করেছেন সাবেক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লিওন প্যানেটা।…

রাষ্ট্র-মালিকানাধীন ৬ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় দেড় লাখ কোটি টাকা

রাষ্ট্র-মালিকানাধীন দেশের ছয়টি ব্যাংকে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় দেড় লাখ কোটি টাকা। এর মধ্যে সবচেয়ে বেশি খেলাপি ঋণ রয়েছে জনতা ব্যাংক পিএলসিতে। গত ৩০…

কোণঠাসা বিজেপি কি ফের কট্টর হিন্দুত্বের পথে?

টানা আড়াই দশক ধরে ভারতের রাজনীতিতে প্রভাবশালী অবস্থানে থাকা ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নানা কারণে এখন কিছুটা চাপে। এই পরিস্থিতিতে দলটি আবারও কট্টর হিন্দুত্বের রাজনীতির…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au