সর্বশেষ

ভারতের পেঁয়াজ আমদানির অনুমতি দেবে বাংলাদেশ সরকার

  • 7:01 am - December 07, 2025
  • পঠিত হয়েছে:৭৭ বার
আগামী রোববার থেকে সীমিত আকারে পেঁয়াজ আমদানির অনুমতি দেবে বাংলাদেশ সরকার। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৭ ডিসেম্বর-

আগামী রোববার থেকে সীমিত আকারে পেঁয়াজ আমদানির অনুমতি দেবে বাংলাদেশ সরকার। কৃষি মন্ত্রণালয় জানিয়েছে, প্রতিদিন ৫০টি করে আমদানি অনুমতি ইস্যু করা হবে এবং প্রতিটি অনুমতিতে সর্বোচ্চ ৩০ টন পেঁয়াজ আনার সুযোগ থাকবে। গত ১ আগস্টের পর যারা রফতানি অনুমতির জন্য আবেদন করেছিলেন, শুধু তারাই পুনরায় আবেদন করতে পারবেন এবং একজন আমদানিকারক একবারই আবেদন করতে পারবেন। পেঁয়াজের বাজার স্থিতিশীল না হওয়া পর্যন্ত এই ব্যবস্থা চলবে।

এদিকে বাংলাদেশে রেকর্ড উৎপাদনের কারণে আমদানি বন্ধ থাকায় বড় ধাক্কা খেয়েছে ভারতের মধ্যপ্রদেশের কৃষকেরা। সেখানে কেজিপ্রতি দুই রুপিতেও পেঁয়াজ বিক্রি না হওয়ায় হতাশা ও ক্ষোভে বহু কৃষক পেঁয়াজের প্রতীকী শেষকৃত্য পালন করছেন। এসব ভিডিও সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনায় এসেছে। স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, বাংলাদেশে রপ্তানি বন্ধ থাকায় বাজারে সরবরাহ বেড়ে যায় এবং দাম ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে। মান্দাসৌর এলাকায় কৃষকেরা রাস্তায় পেঁয়াজের বস্তা ফেলে প্রতিবাদও করছেন।

বাংলাদেশে পরিস্থিতি উল্টো। নতুন দেশি পেঁয়াজ বাজারে আসায় সরবরাহ বাড়ছে এবং কৃষকেরাও ভালো মূল্য পাওয়ার আশা করছেন। সামনে মুড়িকাটা পেঁয়াজ বাজারে আসবে, যা দেশের মোট উৎপাদনের বেশির ভাগ অংশ পূরণ করে। এতে পুরো বছরই দেশীয় পেঁয়াজের যোগান নিশ্চিত থাকে এবং আমদানির প্রয়োজন কমে যায়।

ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, বাংলাদেশ আগে ভারতের মোট পেঁয়াজ রপ্তানির প্রায় এক তৃতীয়াংশ কিনত, কিন্তু উৎপাদন বেড়ে যাওয়ায় এখন সেই দরজা বন্ধ। এতে ভারতের অনেক পাইকারি বাজারে পেঁয়াজ নষ্ট হয়ে যাচ্ছে, আর বাংলাদেশে স্থানীয় উৎপাদনই বাজার স্থিতিশীল রাখছে।

 

এই শাখার আরও খবর

বরখাস্ত হচ্ছেন আইজিপি আলী হোসেন, নতুন পুলিশ প্রধান হচ্ছেন কে?

‘ক্রসফায়ার’ নিয়ে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সাম্প্রতিক মন্তব্যের পর তাঁর পদে পরিবর্তনের আলোচনা শুরু হয়েছে। নতুন আইজিপি নিয়োগের বিষয়ে সরকারের উচ্চপর্যায়ে আলোচনা…

তিন বন্দুকধারী দেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণ

পাকিস্তানের অশান্ত বেলুচিস্তান প্রদেশে কালাতের বর্তমান খানের ছেলে শাহজাদা মুহাম্মদ খান আহমেদজাইকে তাঁর তিন সশস্ত্র দেহরক্ষীসহ অপহরণ করেছে একদল বন্দুকধারী। সোমবার (২৬ অক্টোবর) রাতে খুজদার…

‘ইসলামি শিক্ষার পরিপন্থি’ যুক্তিতে আফগানিস্তানে কর্নিয়া প্রতিস্থাপন বন্ধ

‘ইসলামি শিক্ষার পরিপন্থি’ বলে উল্লেখ করে আফগানিস্তানে চোখের কর্নিয়া প্রতিস্থাপন বন্ধের নির্দেশ দিয়েছে তালেবান সরকার। এর ফলে দৃষ্টিশক্তি ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় অস্ত্রোপচার থেকে দেশটির…

ইরানের হুমকি চিরতরে দূর করার ঐতিহাসিক সুযোগ এসেছে: নেতানিয়াহু

ইরানের হুমকি চিরতরে দূর করতে ইসরায়েলের সামনে ঐতিহাসিক সুযোগ তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এ লক্ষ্য অর্জনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের…

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের ঝুঁকিপূর্ণ গ্রাম সরানোর পরিকল্পনা আরাকান আর্মির

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের ঝুঁকিপূর্ণ কয়েকটি গ্রাম অন্য এলাকায় সরিয়ে নেওয়ার পরিকল্পনা করছে মিয়ানমারের রাখাইন রাজ্যের সশস্ত্র সংগঠন আরাকান আর্মি। আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) হামলার আশঙ্কা…

হুথিদের সঙ্গে শান্তি প্রতিষ্ঠায় ১০০ কোটি ডলারের প্রস্তাব সৌদি আরবের

ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের সঙ্গে সংঘাত বন্ধ এবং তেল রপ্তানি স্বাভাবিক করতে ১০০ কোটি মার্কিন ডলারের আর্থিক প্রস্তাব দিয়েছে সৌদি আরব। ইসরায়েলি সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au