ইয়েমেনে ভয়াবহ সংঘর্ষ, একদিনেই নিহত ১৪১
ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার-সমর্থিত বাহিনী ও ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে অন্তত ১৪১ যোদ্ধা নিহত হয়েছেন। শনিবার দুপুর থেকে রোববার ভোর পর্যন্ত কয়েকটি…
মেলবোর্ন, ৭ ডিসেম্বর- রংপুরের তারাগঞ্জ উপজেলায় এক মুক্তিযোদ্ধা ও তাঁর স্ত্রীকে নিজ বাড়িতে হত্যা করা হয়েছে। রোববার সকালে কুর্শা ইউনিয়নের উত্তর রহিমাপুর গ্রামের বাড়ি থেকে তাদের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহতরা হলেন মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র রায় (৭৫), এবং তাঁর স্ত্রী সুর্বণা রায় (৬০)। পুলিশ জানায়, শনিবার গভীর রাতে বাড়ির ভেতরেই এই হত্যাকাণ্ড ঘটে।
রোববার সকাল সাড়ে ৭টার দিকে প্রতিবেশীরা বহুবার ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে সন্দেহ করেন। পরে মই বেয়ে বাড়ির ভেতরে গিয়ে প্রধান দরজার চাবি নিয়ে দরজা খুলে ঘরে ঢোকেন। তখন ডাইনিং রুমে যোগেশ চন্দ্র রায়ের এবং রান্নাঘরে সুর্বণা রায়ের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন তারা। এরপর পুলিশকে খবর দেওয়া হয়।
প্রত্যক্ষদর্শী দীপক চন্দ্র রায় বলেন, তাঁর পরিবার দীর্ঘদিন ধরে এই বাড়ির দেখাশোনা করেন। প্রতিদিনের মতো তিনি সকালে কাজে যেতে গিয়ে দেখেন ঘরের ভেতর নীরবতা। ডাকাডাকি করেও কোনো শব্দ না পেয়ে প্রতিবেশীদের ডাকেন এবং পরে ভেতরে ঢুকে মরদেহ দুটি দেখতে পান।
স্থানীয়রা জানান, নিহত যোগেশ চন্দ্র রায় পেশায় শিক্ষক ছিলেন এবং ২০১৭ সালে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে অবসর নেন। তাঁর দুই ছেলে আলাদাভাবে কর্মরত। বড় ছেলে শোভেন চন্দ্র রায় আছেন জয়পুরহাটে এবং ছোট ছেলে রাজেশ খান্না চন্দ্র রায় ঢাকায় পুলিশে কর্মরত। গ্রামের বাড়িতে স্বামী স্ত্রী দুজনই থাকতেন।
মুক্তিযোদ্ধা কমান্ডার আলী হোসেন বলেন, দ্রুততম সময়ের মধ্যে হত্যাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। না হলে আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে।
তারাগঞ্জ থানার এসআই আবু ছাইয়ুম জানান, দুজনের মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত চলছে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au