সর্বশেষ

৫ কলেজের শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ

  • 6:48 pm - December 07, 2025
  • পঠিত হয়েছে:৭৭ বার
পাঁচ সরকারি কলেজের উচ্চমাধ্যমিক শিক্ষার্থীরা রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে আন্দোলনে নেমেছেন। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৭ ডিসেম্বর- পাঁচ সরকারি কলেজের উচ্চমাধ্যমিক শিক্ষার্থীরা রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে আন্দোলনে নেমেছেন। তাদের অভিযোগ, ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’র স্কুলিং মডেল ভিত্তিক খসড়া অধ্যাদেশ উচ্চমাধ্যমিক স্তরের ভবিষ্যৎকে অনিশ্চিত করে তুলছে।

রোববার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা কলেজ, সরকারি বাংলা কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, শহীদ সোহরাওয়ার্দী সরকারি কলেজ এবং বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা নিজ নিজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন। পরে তারা একত্র হয়ে শাহবাগ মোড়ে এসে সড়ক অবরোধ শুরু করেন। এতে গুরুত্বপূর্ণ এই রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়।

ঢাকা কলেজের শিক্ষার্থী নাঈম ইসলাম বলেন, স্কুলিং মডেল কার্যকর হলে পাঁচটি সরকারি কলেজ থেকে উচ্চমাধ্যমিক ধারা পুরোপুরি বিলুপ্ত হবে। তিনি জানান, তারা আগেও এ বিষয়ে প্রতিবাদ করেছেন এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

এদিকে ভিন্ন দাবিতে আজ আবারও রাস্তায় নামছেন সাত সরকারি কলেজের শিক্ষার্থীরা। তারা চান দ্রুত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’র অধ্যাদেশ জারি করা হোক। তাদের অভিযোগ, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার গতি দীর্ঘদিন স্থবির হয়ে আছে, খসড়া প্রকাশের পরও কোনো অগ্রগতি হয়নি। পরিচয় সংকট ও একাডেমিক অনিশ্চয়তার সমাধান না হওয়ায় তারা শিক্ষা ভবন অভিমুখে পদযাত্রা ও অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছেন।

সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর আন্দোলনের অর্গানাইজিং উইং জানিয়েছে, অনলাইনে মতামত গ্রহণ ও কয়েক দফা বৈঠকের পরও কোনো সিদ্ধান্ত না আসায় প্রায় দেড় লাখ শিক্ষার্থী উদ্বেগে রয়েছে। আন্দোলনকারীদের ভাষায়, আজ শিক্ষা ভবনে গিয়ে দাবি জানানো হবে এবং অধ্যাদেশ জারি না হওয়া পর্যন্ত টানা অবস্থান কর্মসূচি চলবে।

গত ১২ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ জানিয়েছিল, সাত কলেজকে একীভূত করে ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ প্রতিষ্ঠার নীতিগত সিদ্ধান্ত হয়েছে। একই সঙ্গে শিক্ষার্থীদের গুজব এড়িয়ে দায়িত্বশীল আচরণের অনুরোধ জানানো হয়েছিল।

এই শাখার আরও খবর

বরখাস্ত হচ্ছেন আইজিপি আলী হোসেন, নতুন পুলিশ প্রধান হচ্ছেন কে?

‘ক্রসফায়ার’ নিয়ে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সাম্প্রতিক মন্তব্যের পর তাঁর পদে পরিবর্তনের আলোচনা শুরু হয়েছে। নতুন আইজিপি নিয়োগের বিষয়ে সরকারের উচ্চপর্যায়ে আলোচনা…

তিন বন্দুকধারী দেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণ

পাকিস্তানের অশান্ত বেলুচিস্তান প্রদেশে কালাতের বর্তমান খানের ছেলে শাহজাদা মুহাম্মদ খান আহমেদজাইকে তাঁর তিন সশস্ত্র দেহরক্ষীসহ অপহরণ করেছে একদল বন্দুকধারী। সোমবার (২৬ অক্টোবর) রাতে খুজদার…

‘ইসলামি শিক্ষার পরিপন্থি’ যুক্তিতে আফগানিস্তানে কর্নিয়া প্রতিস্থাপন বন্ধ

‘ইসলামি শিক্ষার পরিপন্থি’ বলে উল্লেখ করে আফগানিস্তানে চোখের কর্নিয়া প্রতিস্থাপন বন্ধের নির্দেশ দিয়েছে তালেবান সরকার। এর ফলে দৃষ্টিশক্তি ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় অস্ত্রোপচার থেকে দেশটির…

ইরানের হুমকি চিরতরে দূর করার ঐতিহাসিক সুযোগ এসেছে: নেতানিয়াহু

ইরানের হুমকি চিরতরে দূর করতে ইসরায়েলের সামনে ঐতিহাসিক সুযোগ তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এ লক্ষ্য অর্জনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের…

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের ঝুঁকিপূর্ণ গ্রাম সরানোর পরিকল্পনা আরাকান আর্মির

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের ঝুঁকিপূর্ণ কয়েকটি গ্রাম অন্য এলাকায় সরিয়ে নেওয়ার পরিকল্পনা করছে মিয়ানমারের রাখাইন রাজ্যের সশস্ত্র সংগঠন আরাকান আর্মি। আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) হামলার আশঙ্কা…

হুথিদের সঙ্গে শান্তি প্রতিষ্ঠায় ১০০ কোটি ডলারের প্রস্তাব সৌদি আরবের

ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের সঙ্গে সংঘাত বন্ধ এবং তেল রপ্তানি স্বাভাবিক করতে ১০০ কোটি মার্কিন ডলারের আর্থিক প্রস্তাব দিয়েছে সৌদি আরব। ইসরায়েলি সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au