সর্বশেষ

উরোপিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে বাংলাদেশে প্রিমিয়ার হলো পুরস্কারজয়ী চলচ্চিত্র ‘নিশি’

  • 7:01 pm - December 07, 2025
  • পঠিত হয়েছে:১৪ বার
মাত্র আট মিনিট দৈর্ঘ্যের পরিবেশভিত্তিক এই চলচ্চিত্রটি একদিনে সিলেটের একটি চা বাগান এবং আশপাশের এলাকায় ধারণ করা হয়।

মেলবোর্ন, ৭ ডিসেম্বর- ৩৫তম এনভায়রনমেন্টাল মিডিয়া অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ডজয়ী স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নিশি’র বাংলাদেশ প্রিমিয়ার অনুষ্ঠিত হয়েছে ইউরোপিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৫ এ। শনিবার গ্যোথে ইনস্টিটিউট বাংলাদেশে ছবিটি প্রদর্শিত হয়।

গোলাম রব্বানীর গল্প এবং চিত্রনাট্যে নির্মিত এই চলচ্চিত্রটি যৌথভাবে পরিচালনা করেছেন গোলাম রব্বানী ও জহিরুল ইসলাম।

ইন্টারন্যাশনাল একাডেমি অব ফিল্ম অ্যান্ড মিডিয়ার প্রযোজনায় নির্মিত ‘নিশি’ যৌথভাবে প্রযোজনা করেছে ইউরোপিয়ান ইউনিয়ন বাংলাদেশ, গ্রিন ফিল্ম স্কুল অ্যালায়েন্স এবং ইউনেসকো ঢাকা।

মাত্র আট মিনিট দৈর্ঘ্যের পরিবেশভিত্তিক এই চলচ্চিত্রটি একদিনে সিলেটের একটি চা বাগান এবং আশপাশের এলাকায় ধারণ করা হয়। সেখানে চা বাগানের স্থানীয় মানুষজনকে নিয়েই অভিনয় করা হয়েছে।

চলচ্চিত্রটির গল্প আবর্তিত হয়েছে চা শ্রমিকের মেয়ে নিশিকে নিয়ে। সে দূর থেকে পানি আনতে বাধ্য হয়, যা তার পড়াশোনায় বাধা সৃষ্টি করে। অন্যদিকে তার বাবা একটি নলকূপের বিনিময়ে মেয়ের বিয়ে ঠিক করার পরিকল্পনা করেন।

চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন চা বাগান শ্রমিকের মেয়ে নিশি, সঙ্গে ছিলেন বিশ্বজিৎ, গণেশ ও ভারতী।

ছবিটির চিত্রগ্রহণ করেছেন নাতালিয়া পুসনিক, যিনি পোল্যান্ডের বিখ্যাত লজ ফিল্ম স্কুলের প্রাক্তন শিক্ষার্থী।

চার দিনব্যাপী ‘ইউরোপিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৫’ বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশ শিশু একাডেমি অডিটোরিয়ামে শুরু হয়েছে। উৎসবে রাজধানীর অ্যালায়েন্স ফ্রঁসেজ ধানমন্ডি এবং গ্যোথে ইনস্টিটিউটে ইউরোপীয় ও বাংলাদেশি চলচ্চিত্র প্রদর্শিত হচ্ছে। আজ BRAC বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে হবে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

সূত্রঃ নিউ এজ

এই শাখার আরও খবর

ডারউইন বন্দর ইস্যুতে চীন-অস্ট্রেলিয়া টানাপোড়েন, আন্তর্জাতিক আইনি লড়াই শুরু

মেলবোর্ন, ১ মে-  অস্ট্রেলিয়ার কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ডারউইন বন্দর নিয়ে বিরোধ নতুন মাত্রা পেয়েছে। বন্দরটির মালিকানাধীন চীনা প্রতিষ্ঠান ল্যান্ডব্রিজ গ্রুপ অস্ট্রেলিয়া সরকারের সম্ভাব্য বাধ্যতামূলক অধিগ্রহণ ঠেকাতে…

নিউ ইয়র্কে মসজিদে দুই শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে বাংলাদেশি ইমাম গ্রেপ্তার

মেলবোর্ন, ১ মে-  যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক-এর জ্যামাইকা, কুইন্স এলাকায় একটি মসজিদে দুই শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে বাংলাদেশি ইমাম তাজুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি স্থানীয়…

শিক্ষক অপমান কাণ্ডে বিচারপতির বিরুদ্ধে তোলপাড়; উইলস লিটল ফ্লাওয়ার স্কুলে কী ঘটেছিল?

মেলবোর্ন, ১ মে:  সম্মানিত এক শিক্ষককে শুধু বাসায় ডেকে অপমানই নয়, জোরপূর্বক ক্ষমা চাওয়ানোর অভিযোগে টালমাটাল রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ। ঘটনাটি আলোর…

কৈলাস মানস সরোবর যাত্রা : ১০০০ ভারতীয় তীর্থযাত্রীর সুবিধা দেবে চীন

মেলবোর্ন, ১ মে-  দীর্ঘ বিরতির পর ধর্মীয়ভাবে গুরুত্বপূর্ণ কৈলাস মানস সরোবর যাত্রা পুনরায় চালুর ঘোষণা দিয়েছে চীন। ২০২৬ সালে এই তীর্থযাত্রায় অংশ নিতে যাওয়া প্রায়…

ইরানে ‘যেকোনো সময়’ হামলার আশঙ্কা, সতর্ক করলেন মার্কিন সিনেটর

মেলবোর্ন, ১ মে- ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র খুব শিগগিরই নতুন করে সামরিক হামলা চালাতে পারে-এমন আশঙ্কার কথা প্রকাশ করেছেন মার্কিন ডেমোক্র্যাট সিনেটর রিচার্ড ব্লুমেন্থাল। আন্তর্জাতিক গণমাধ্যমের…

ইরান যুদ্ধ বন্ধ ও সেনা প্রত্যাহার প্রস্তাব নাকচ করেছে মার্কিন সিনেট

মেলবোর্ন, ১ মে- ইরানে চলমান যুদ্ধ বন্ধ এবং সেখানে নিয়োজিত মার্কিন সেনাদের প্রত্যাহারের লক্ষ্যে ডেমোক্র্যাটদের উত্থাপিত একটি গুরুত্বপূর্ণ প্রস্তাব যুক্তরাষ্ট্রের সিনেটে নাকচ হয়ে গেছে। বৃহস্পতিবার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au