বরখাস্ত হচ্ছেন আইজিপি আলী হোসেন, নতুন পুলিশ প্রধান হচ্ছেন কে?
‘ক্রসফায়ার’ নিয়ে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সাম্প্রতিক মন্তব্যের পর তাঁর পদে পরিবর্তনের আলোচনা শুরু হয়েছে। নতুন আইজিপি নিয়োগের বিষয়ে সরকারের উচ্চপর্যায়ে আলোচনা…
মেলবোর্ন, ৭ ডিসেম্বর- জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি(ইউএনডিপি) এবং অস্ট্রেলিয়ার পররাষ্ট্র ও বাণিজ্য বিভাগ বাংলাদেশে বিচার বিভাগ সংস্কারে যৌথ সহায়তা আরও জোরদার করতে একমত হয়েছে। শনিবার চট্টগ্রামে তারা এ বিষয়ে একটি অনুমোদনপত্রে স্বাক্ষর করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান বিচারপতি সৈয়দ রফিক আহমেদ। খুব শিগগিরই আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর হবে।
এই উদ্যোগের অধীনে বাংলাদেশের জাতীয় অগ্রাধিকার এবং প্রধান বিচারপতির সংস্কার রোডম্যাপের সঙ্গে সামঞ্জস্য রেখে বিভিন্ন কর্মসূচি পরিচালিত হবে। বিচার বিভাগের স্বাধীনতা শক্তিশালী করা, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া তৈরি, ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে আদালতের কার্যক্রম দ্রুত করা এবং মামলা নিষ্পত্তি কার্যকর করাই এর লক্ষ্য। পাশাপাশি প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বৃদ্ধি, নজরদারি ব্যবস্থা উন্নয়ন, নারী ও মানবাধিকার সংবেদনশীল বিচারসেবা বিস্তার এবং জনগণের আস্থা বাড়াতে জনসম্পৃক্ততা বাড়ানোও এই কর্মসূচির অংশ।
অনুষ্ঠানে অস্ট্রেলিয়ার ডেপুটি হাইকমিশনার ক্লিনটন পবকে বলেন, বাংলাদেশে গণতান্ত্রিক শাসন, স্বচ্ছতা, আইনশৃঙ্খলা বজায় রাখা এবং অংশগ্রহণমূলক প্রতিষ্ঠান গড়ে তোলার ক্ষেত্রে তাদের প্রতিশ্রুতি আরও সুদৃঢ় হলো। তিনি জানান, বিচার বিভাগ সংস্কার সহায়তা কর্মসূচি অস্ট্রেলিয়ার কৌশলগত অগ্রাধিকারের সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ।
তিনি আরও বলেন, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির সঙ্গে ধারাবাহিক সহযোগিতার মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক শাসন, মানবাধিকার, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এবং বিচার খাতে উদ্ভাবনী সংস্কারের প্রচেষ্টা আরও এগিয়ে যাবে।
ইউএনডিপি বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ স্টেফান লিলার এই সহযোগিতা বৃদ্ধিকে স্বাগত জানান। তিনি বলেন, এই উদ্যোগ সেই ধারণাকে সামনে আনে যে একটি ন্যায়সঙ্গত, দক্ষ এবং স্বচ্ছ বিচারব্যবস্থা টেকসই উন্নয়নের জন্য অপরিহার্য। অস্ট্রেলিয়ার সঙ্গে এই অংশীদারিত্ব বাংলাদেশের অন্তর্ভুক্তিমূলক ও জবাবদিহিমূলক প্রতিষ্ঠান গঠনের প্রচেষ্টাকে আরও শক্তিশালী করবে।
অস্ট্রেলিয়া ও ইউএনডিপি দু’পক্ষই বলেছে, বিচার বিভাগ সংস্কার জনগণের আস্থা বৃদ্ধি, নাগরিককে সশক্ত করা এবং সমতা ভিত্তিক উন্নয়ন নিশ্চিত করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা বাংলাদেশের দীর্ঘমেয়াদি শাসন ও উন্নয়ন অগ্রাধিকার বাস্তবায়নে একসঙ্গে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।
সূত্রঃ ইউএবি নিউজ
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au