ইয়েমেনে ভয়াবহ সংঘর্ষ, একদিনেই নিহত ১৪১
ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার-সমর্থিত বাহিনী ও ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে অন্তত ১৪১ যোদ্ধা নিহত হয়েছেন। শনিবার দুপুর থেকে রোববার ভোর পর্যন্ত কয়েকটি…
মেলবোর্ন, ৮ ডিসেম্বর- বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান ও অনন্য ভূমিকার স্বীকৃতি হিসেবে বেগম রোকেয়া পদক ২০২৫-এর জন্য চার নারীকে মনোনয়ন দেওয়া হয়েছে। নারী শিক্ষা, শ্রম অধিকার, মানবাধিকার ও ক্রীড়া- এই চার ক্ষেত্রে তাঁদের দীর্ঘদিনের কাজকে মূল্যায়ন করে মনোনয়ন চূড়ান্ত করেছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়।
চূড়ান্ত তালিকায় রয়েছেন নারী শিক্ষায় (গবেষণা) ড. রুভানা রাকিব, নারী অধিকারে (শ্রম অধিকার) কল্পনা আক্তার, মানবাধিকার ক্ষেত্রে ড. নাবিলা ইদ্রিস এবং নারী জাগরণে (ক্রীড়া) রিতু পর্ণা চাকমা। জাতীয় পর্যায়ের এই স্বীকৃতি প্রতি বছর সমাজে নারীর উন্নয়নে বিশেষ অবদান রাখা ব্যক্তিদের দেওয়া হয়।
মন্ত্রণালয় সূত্র জানায়, জাতীয় পুরস্কার সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বর্ধিত সভা গত ২৭ নভেম্বর ও ৭ ডিসেম্বর অনুষ্ঠিত হয়। দুই সভার সুপারিশ একত্র করে সারসংক্ষেপ আকারে প্রধান উপদেষ্টার কাছে পাঠানো হয়। পরে প্রধান উপদেষ্টা সেই সারসংক্ষেপ অনুমোদন করেন। এখন কেবল প্রজ্ঞাপন জারির বাকি।
পদকপ্রাপ্তদের নাম ঘোষণার পর সংশ্লিষ্ট মহলে সন্তোষ প্রকাশ করা হচ্ছে। নারীর অগ্রযাত্রায় যাঁরা মাঠপর্যায়ে কাজ করছেন, তাঁদের অবদানকে এগিয়ে দিতে এই স্বীকৃতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au