সর্বশেষ

বঙ্গবন্ধুকে জাতির পিতা বলায় তোপের মুখে মুক্তিযোদ্ধা

  • 5:14 pm - December 09, 2025
  • পঠিত হয়েছে:২১৬ বার
হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বিভিন্ন দফতরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা ও জনপ্রতিনিধিরা সভা শেষ না করেই বের হয়ে যান। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৯ ডিসেম্বর- বিজয় দিবসের প্রস্তুতি সভায় শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা হিসেবে উল্লেখ করা নিয়ে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে তর্ক, হট্টগোল এবং শেষ পর্যন্ত সভা পণ্ড হয়ে গেছে। সোমবার দুপুরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের মতে, সভায় বক্তব্য দিতে গিয়ে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা হিসেবে উল্লেখ করেন। তার বক্তব্য শুরুর পরপরই মোবারকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং বিএনপি নেতা মাহমুদুল হক হায়দারী আপত্তি জানান। মুহূর্তের মধ্যেই দুই পক্ষের মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বিভিন্ন দফতরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা ও জনপ্রতিনিধিরা সভা শেষ না করেই বের হয়ে যান।

এ বিষয়ে চেয়ারম্যান মাহমুদুল হক হায়দারী বলেন, আব্দুল হামিদসহ কয়েকজন মুক্তিযোদ্ধা পরিকল্পিতভাবে বিতর্ক তোলেন এবং রাজনৈতিকভাবে বিভাজন তৈরির চেষ্টা করেন। তিনি অভিযোগ করেন, জাতির পিতা প্রসঙ্গ তোলাকে উদ্দেশ্যপ্রণোদিত মনে হয়েছে। তার দাবি, তারা শুধু জানতে চেয়েছেন কেন আগের সরকার যখন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে রাজাকার বলে বক্তব্য দিয়েছিল তখন এসব মুক্তিযোদ্ধা প্রতিবাদ করেননি। তার ভাষায়, জনগণই এসব বিষয়ে সিদ্ধান্ত নেবে, তাই রাজনৈতিক বিতর্ক সৃষ্টি না করার অনুরোধ জানানো হয়।

নাম প্রকাশ না করার শর্তে এক মুক্তিযোদ্ধা বলেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ ইউএনওর অনুমতি নিয়ে বলছিলেন যে স্বাধীনতা অর্জনে বঙ্গবন্ধুর নেতৃত্বের মূল্যায়ন করা হচ্ছে না। এই কথার পরপরই তার বক্তব্যকে বাধা দেওয়া হয়, যা একজন মুক্তিযোদ্ধার প্রতি অসম্মানজনক আচরণ বলে তিনি মনে করেন।

দিনটিই ছিল নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক আহমেদের প্রথম কর্মদিবস। তিনি জানান, আলোচনার এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিলে কোনোরকম সিদ্ধান্ত ছাড়াই সভা শেষ ঘোষণা করা হয়।

এই শাখার আরও খবর

ইন্দোনেশিয়ায় অবৈধ প্রবেশের সময় ৮ বাংলাদেশিসহ আটক ১৬

মালয়েশিয়া থেকে অবৈধ পথে ইন্দোনেশিয়ায় প্রবেশের সময় আট বাংলাদেশিসহ ১৬ জন অভিবাসী শ্রমিককে আটক করেছে দেশটির নৌবাহিনী। সোমবার রিয়াউ প্রদেশের দুমাই শহরের উপকূলীয় এলাকায় অভিযান…

মিটার-সংযোগ ছাড়াই গ্রাহকের নামে এলো ৬৯২ টাকার বিদ্যুৎ বিল

জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুতের নতুন মিটার স্থাপন কিংবা সংযোগ দেওয়ার আগেই এক গ্রাহকের নামে ৬৯২ টাকার বিল তৈরি হয়েছে। আগস্ট মাসের ওই বিল দেখে বিস্মিত হয়েছেন…

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au