বিশ্ব

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

  • 3:59 pm - September 05, 2026
  • পঠিত হয়েছে:৩১ বার
সেনেগালের রাজধানী ডাকারে আফ্রিকার দেশগুলোর পতাকায় আঁকা আফ্রিকা মহাদেশের একটি ভাস্কর্যের পাশে দাঁড়িয়ে আছেন কয়েকজন মানুষ। ছবি: রয়টার্স

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন করেছে জাতিসংঘের সাধারণ পরিষদ। শুক্রবার অনুষ্ঠিত ভোটে প্রস্তাবটির পক্ষে ১৬৪টি দেশ ভোট দেয়। বিপক্ষে ভোট দেয় একমাত্র যুক্তরাষ্ট্র। ছয়টি দেশ ভোটদানে বিরত ছিল।

আফ্রিকার দেশগুলোর উদ্যোগে উত্থাপিত প্রস্তাবটির নেতৃত্ব দেয় টোগো। এতে ষোড়শ শতাব্দী থেকে ব্যাপকভাবে ব্যবহৃত ‘মারকেটর’ মানচিত্রের পরিবর্তে এমন মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়া হয়েছে, যেখানে বিশ্বের বিভিন্ন মহাদেশের প্রকৃত আয়তনের তুলনামূলক চিত্র আরও স্পষ্টভাবে তুলে ধরা হয়।

মারকেটর মানচিত্রে পৃথিবীর গোলাকার আকৃতিকে সমতল পৃষ্ঠে দেখানোর কারণে মেরুর কাছাকাছি থাকা অঞ্চলগুলো বাস্তবের তুলনায় অনেক বড় দেখায়। এর ফলে গ্রিনল্যান্ডকে প্রায় আফ্রিকার সমান আয়তনের মনে হতে পারে। অথচ বাস্তবে আফ্রিকা গ্রিনল্যান্ডের চেয়ে প্রায় ১৪ গুণ বড়।

আফ্রিকার দেশগুলোর অভিযোগ, দীর্ঘদিন ধরে ব্যবহৃত এই মানচিত্রের কারণে বিশ্বের মানুষের মধ্যে আফ্রিকাকে তুলনামূলকভাবে ছোট ও প্রান্তিক একটি অঞ্চল হিসেবে দেখার ধারণা তৈরি হয়েছে। ভোটের আগে রয়টার্সকে টোগোর পররাষ্ট্রমন্ত্রী রবার্ট দুসেই বলেন, একটি ন্যায্য মানচিত্রের মাধ্যমে ন্যায্য বিশ্বের ধারণা শুরু হতে পারে।

তবে জাতিসংঘের সাধারণ পরিষদে অনুমোদিত প্রস্তাবটি আইনগতভাবে বাধ্যতামূলক নয়। টোগোর পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সমুদ্র ও আকাশপথে নেভিগেশনের মতো কাজে প্রচলিত মারকেটর মানচিত্র ব্যবহারে এই প্রস্তাব কোনো বাধা সৃষ্টি করবে না। কারণ এসব ক্ষেত্রে নির্দিষ্ট কিছু প্রযুক্তিগত কারণে মারকেটর প্রক্ষেপণ এখনো কার্যকর।

প্রস্তাবটির বিরোধিতা করে যুক্তরাষ্ট্র এটিকে একটি ‘আদর্শিক এজেন্ডা’ হিসেবে উল্লেখ করেছে। দেশটির মতে, এ ধরনের উদ্যোগ আন্তর্জাতিক শান্তি, সমৃদ্ধি ও সুসম্পর্কের মতো গুরুত্বপূর্ণ বাস্তব সমস্যা থেকে বিশ্বের মনোযোগ সরিয়ে দিতে পারে।

এ বছরই স্কুলের বইয়ে মানচিত্র বদলাবে টোগো

জাতিসংঘের প্রস্তাব অনুমোদনের পর টোগো জানিয়েছে, দেশটির শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে দ্রুত নতুন মানচিত্র চালু করা হবে। চলতি বছরের শেষ নাগাদ স্কুলের ভূগোলের বই ও অন্যান্য শিক্ষা উপকরণে ‘ইকুয়াল আর্থ’ মানচিত্র যুক্ত করার পরিকল্পনা রয়েছে।

টোগোর পররাষ্ট্রমন্ত্রী রবার্ট দুসেই বলেন, ভূগোলের বইয়ে নতুন মানচিত্র ব্যবহার করা প্রথম দেশ হবে টোগো। শ্রেণিকক্ষে মানচিত্র পরিবর্তনের মাধ্যমে অন্য দেশগুলোকেও একই উদ্যোগ নিতে উৎসাহিত করতে চায় দেশটি।

টোগো সরকার বিভিন্ন দেশ, শিক্ষাপ্রতিষ্ঠান, আন্তর্জাতিক সংস্থা ও প্রযুক্তি কোম্পানিকে কয়েক শতাব্দী ধরে ব্যবহৃত মারকেটর মানচিত্রের পরিবর্তে ‘ইকুয়াল আর্থ’ মানচিত্র ব্যবহারে উৎসাহিত করার পরিকল্পনা করছে। আগামী ছয় মাসে আফ্রিকান ইউনিয়নের সদস্যদেশ এবং বিশ্বের অন্যান্য অঞ্চলের সমর্থকদের সঙ্গে এ বিষয়ে বৈঠক করার কথাও জানিয়েছে দেশটি।

এসব আলোচনায় মানচিত্র, জিপিএস ও অন্যান্য অবস্থানভিত্তিক প্রযুক্তি পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোকেও যুক্ত করার পরিকল্পনা রয়েছে।

টোগোর পররাষ্ট্রমন্ত্রী রবার্ট দুসেই এই উদ্যোগকে আফ্রিকার ঔপনিবেশিক আমলের উত্তরাধিকার মোকাবিলার বৃহত্তর প্রচেষ্টার অংশ হিসেবে দেখছেন। তবে তিনি জোর দিয়ে বলেছেন, এই পদক্ষেপ ইউরোপ বা অন্য কোনো সভ্যতার বিরুদ্ধে নয়।

দুসেইয়ের মতে, কয়েক শতাব্দী ধরে মারকেটর মানচিত্রের আধিপত্যের পেছনে ঔপনিবেশিক ইতিহাসেরও প্রভাব রয়েছে। তিনি বলেন, বিশ্ব বদলে যাচ্ছে, একই সঙ্গে বদলে যাচ্ছে আফ্রিকাও।

সুত্রঃ রয়টার্স

এই শাখার আরও খবর

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

এয়ারবাস কেলেঙ্কারিতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার

এয়ারবাসের বিমান কেনাবেচায় ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে ও দেশটির সংসদ সদস্য নামাল রাজাপক্ষে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ…

কিয়েভে রুশ ড্রোন হামলায় জ্বলছে ইউক্রেনের গোয়েন্দা সদর দপ্তর

ইউক্রেনের রাজধানী কিয়েভে দেশটির নিরাপত্তা সংস্থা এসবিইউর সদর দপ্তরে রুশ ড্রোন হামলা হয়েছে। শুক্রবার দিনের আলোতে গুরুত্বপূর্ণ এই সরকারি ভবনে সরাসরি ড্রোন আঘাত হানার ঘটনায়…

‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’

গ্যাস সংকট ও নাগরিক সেবার ঘাটতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি গ্যাস…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au