সর্বশেষ

নবাগত পরিচালক হিসেবে সেরার স্বীকৃতি শাহরুখপুত্র আরিয়ানের

  • 5:06 am - December 21, 2025
  • পঠিত হয়েছে:১০৩ বার

মেলবোর্ন, ২১ ডিসেম্বর- বলিউডের সেরা নবাগত পরিচালক হিসেবে পুরস্কার অর্জন করেছেন শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। গতকাল শুক্রবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত এনডিটিভি ইন্ডিয়ান অফ দ্য ইয়ার-২০২৫ অনুষ্ঠানে নেটফ্লিক্স সিরিজ ‘দ্য ব্যাডস অফ বলিউড’ পরিচালনার জন্য এ পুরস্কারে ভূষিত হন তিনি।

পুরস্কার গ্রহণের পর অনুভূতি প্রকাশ করতে গিয়ে আরিয়ান খান বলেন, ‘প্রথমবারের মতো একজন নতুন পরিচালকের ওপর আস্থা রাখার জন্য আমি কাস্ট, কলাকুশলী ও নেটফ্লিক্সকে ধন্যবাদ জানাতে চাই। আজ রাতের সব বিজয়ীদেরও অভিনন্দন।’

আরিয়ান বলেন, ‘এটি আমার জীবনের প্রথম পুরস্কার। আমি আরও জিততে চাই। আমার বাবার মতো আমিও পুরস্কার খুব পছন্দ করি।তবে এই পুরস্কার তার জন্য নয়, এটি আমার মায়ের জন্য।’

‘দ্য ব্যাডস অফ বলিউড’ আরিয়ান খানের ডিরেক্টরিয়াল ডেবিউ বা প্রথম পরিচালিত কাজ। নেটফ্লিক্সে প্রচারিত সিরিজটি ব্যঙ্গাত্মক ঘরানার গল্প। যেখানে বলিউডের স্বজনপ্রীতি, কেলেঙ্কারি ও পারিবারিক গোপনীয়তাকে তীক্ষ্ণ ও সাহসী দৃষ্টিভঙ্গিতে তুলে ধরা হয়েছে।

এই সিরিজে উঠে এসেছে উচ্চাকাঙ্ক্ষী অভিনেতা আসমান সিংয়ের গল্প। দ্রুত তারকাখ্যাতির পথে এগোতে গিয়ে তার জীবনে জড়িয়ে পড়ে সুপারস্টার অজয় তলোয়ার এবং তার কন্যা কারিশমা। এই সম্পর্কগুলো ধীরে ধীরে উন্মোচন করে বলিউডের ভেতরের অস্থির ও জটিল বাস্তবতা।

সূত্র: এনডিটিভি

এই শাখার আরও খবর

পেলেটে ঝাঁঝরা মুখ, তবু অনুশোচনা নেই: হাসপাতাল থেকেই যন্তর মন্তরে ফেরার ঘোষণা

মেলবোর্ন, ২৩ জুলাই:  দিল্লির যন্তর মন্তরে শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে পুলিশের বলপ্রয়োগের ঘটনায় আহত হয়েও আন্দোলন থেকে সরে দাঁড়ানোর কোনো ইচ্ছা নেই বলে জানিয়েছেন ২৫ বছর…

বিশ্বকাপ ফাইনালে লাল কার্ডের পর মুখ খুললেন এনজো ফার্নান্দেজ

মেলবোর্ন, ২৩ জুলাই: স্পেনের কাছে ১-০ গোলে হেরে বিশ্বকাপ শিরোপা হারানোর পর প্রথমবারের মতো মুখ খুলেছেন আর্জেন্টিনার মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ। ফাইনালে লাল কার্ড দেখে মাঠ…

অস্ট্রেলিয়ায় লাইসেন্সপ্রাপ্ত ব্যাংক হিসেবে যাত্রা শুরু রেভলুটের, ব্যাংকিং খাতে বাড়ল নতুন প্রতিযোগিতা

মেলবোর্ন, ২৩ জুলাই: বিশ্বের অন্যতম শীর্ষ ফিনটেক প্রতিষ্ঠান রেভলুট ব্যাংক আনুষ্ঠানিকভাবে অস্ট্রেলিয়ায় লাইসেন্সপ্রাপ্ত ব্যাংক হিসেবে কার্যক্রম শুরু করেছে। দেশটির আর্থিক নিয়ন্ত্রক সংস্থার কাছ থেকে ব্যাংকিং…

ফিফার রেকর্ডে নেই লাল কার্ড, তবু পারেদেসের বিরুদ্ধে তদন্তে শাস্তির আশঙ্কা

মেলবোর্ন, ২৩ জুলাই: স্পেনের কাছে ১-০ গোলে বিশ্বকাপ ফাইনালে হারের পর ম্যাচ শেষে মাঠে ঘটে যাওয়া উত্তপ্ত সংঘর্ষের জেরে আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়েন্দ্রো পারেদেসকে লাল কার্ড…

বাংলাদেশের ‘জুলাই শহীদ’ গেজেটে অনিয়ম, বাখের আলী ‘কবির’ হলেন যেভাবে

মেলবোর্ন, ২৩ জুলাই:  বাংলাদেশ সরকারের প্রকাশিত ‘জুলাই শহীদ’ গেজেট নিয়ে একাধিক প্রশ্ন তুলেছে ফ্রিল্যান্স সাংবাদিক ও অবসরপ্রাপ্ত কয়েকজন পুলিশ কর্মকর্তার সমন্বয়ে গঠিত অনানুষ্ঠানিক জোট MARK&AUA।…

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলার দাবি, তদন্ত চলছে

মেলবোর্ন, ২৩ জুলাই: ইরানের হরমুজ প্রণালিতে অবস্থিত কৌশলগত গুরুত্বপূর্ণ লারাক দ্বীপে মার্কিন বাহিনী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করেছে দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম। বুধবার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au