সর্বশেষ

পেস বোলিং কোচের দায়িত্ব পেলেন মালিঙ্গা

  • 4:12 am - December 31, 2025
  • পঠিত হয়েছে:৭৮ বার
. ছবি: সংগৃহীত

মেলবোর্ন ৩১ ডিসেম্বর-লাসিথ মালিঙ্গাকে জাতীয় দলের পেস বোলিং কনসালটেন্ট হিসেবে নিয়োগ দিয়েছে লঙ্কান ক্রিকেট বোর্ড (এসএলসি)। তবে খুবই স্বল্প সময়ের জন্য তার সঙ্গে চুক্তি করেছে বোর্ড। মূলত আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে বোলারদের উন্নতির জন্য মালিঙ্গাকে দলের সঙ্গে যুক্ত করা হয়েছে।

মাত্র এক মাসের জন্য মালিঙ্গার সঙ্গে চুক্তি করেছে এসএলসি। আগামী ১৫ ডিসেম্বর থেকে তার চুক্তি কার্যকর হবে। ২৫ জানুয়ারী পর্যন্ত শ্রীলঙ্কার জাতীয় দলের পরিকল্পনায় থাকা বোলারদের নিয়ে কাজ করবেন সাবেক এই তারকা পেসার।

কোচ হিসেবে জাতীয় দলের সঙ্গে কাজ করার খুব একটা অভিজ্ঞতা নেই মালিঙ্গার। তবে লম্বা সময় তিনি আন্তর্জাতিক ক্রিকেটে বল হাতে দাপট দেখিয়েছেন। তার সেই অভিজ্ঞতাই এবার দেশের ক্রিকেটে কাজে লাগাতে চায় বোর্ড। বিশেষ করে টি-টোয়েন্টিতে ডেথ ওভারে বোলিংয়ের জন্য বোলারদের বিশেষ অনুশীলন করাবেন মালিঙ্গা।

আগামী ৭ ফেব্রুয়ারী পর্দা উঠছে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের। এই আসরের সহ-আয়োজক শ্রীলঙ্কা। ঘরের মাঠের এই আসরের বিশেষ প্রস্তুতির অংশ হিসেবেই মালিঙ্গাকে টিম ম্যানেজমেন্টে যুক্ত করল শ্রীলঙ্কা।

এই শাখার আরও খবর

লক্ষ্মীপূজার তাৎপর্য: সমৃদ্ধির সাধনা, প্রজ্ঞার আলো ও মানবতার জয়

​বাঙালি হিন্দু সমাজের ধর্মীয় বিশ্বাস, লোকজ ঐতিহ্য ও সামাজিক জীবনের অন্যতম প্রধান পবিত্র অনুষঙ্গ দেবী শ্রীশ্রী লক্ষ্মীর আরাধনা। ধন-ধান্য, শান্তি-সম্পদ, সৌভাগ্য ও মঙ্গলময় জীবনের আকুল…

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর লাশ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

ওটিএন বাংলা রিপোর্ট : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ফার্মেসি বিভাগের শিক্ষার্থী ফারজানা ইসলামের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৪ অক্টোবর) রাত ১১টার দিকে নারায়ণগঞ্জের ফতুল্লা…

অটোরিকশা চুরির সন্দেহে ২ ব্যক্তিকে পিটিয়ে হত্যা

রংপুরের গঙ্গাচড়ায় ব্যাটারিচালিত অটোরিকশা চুরির অভিযোগে দুই ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। রোববার ভোরে উপজেলার বড়বিল ইউনিয়নের বাগপুর বাগেরহাট গ্রামের পুকুরখুড়ির দোলা ক্যানেল এলাকায় এ…

ইরানে আজকেই হামলার হুমকি ট্রাম্পের, রিয়াদে ক্ষেপণাস্ত্র ভূপাতিতের দাবি

ইরানে আবারও সামরিক হামলা চালানোর হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শনিবার তিনি বলেছেন, রোববারই ইরানে নতুন করে হামলা শুরু হতে পারে। তবে…

গোলখরা কাটিয়ে সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন আলভারেজ

দীর্ঘ আট মাসের গোলখরা কাটিয়ে স্প্যানিশ ক্লাব আতলেতিকো মাদ্রিদের জয়সূচক গোল করেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজ। গোল করার পর সমর্থকদের কাছে আগের মন্তব্যের জন্য…

সুন্দরবনের উন্নয়নে ১২০০ কোটি রুপি বরাদ্দের ঘোষণা শুভেন্দুর

পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চলের উন্নয়নে এক হাজার ২০০ কোটি রুপি বিশেষ বরাদ্দের ঘোষণা দিয়েছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার (২৪ অক্টোবর) সুন্দরবনে প্রশাসনিক বৈঠক শেষে আয়োজিত…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au