সর্বশেষ

সাকিব ইজ অলমোস্ট বিগার দ্যান দ্য বোর্ড: রকিবুল হাসান

  • 5:43 pm - January 01, 2026
  • পঠিত হয়েছে:১২৯ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১ জানুয়ারি-সাকিব আল হাসানের দেশে ফেরা আর জাতীয় দলে ফেরা, দুটো ইস্যু নিয়ে বিতর্ক থামছেই না। সম্প্রতি এক সাক্ষাৎকারে এসব নিয়ে কথা বলেছেন সাকিব। আর সাকিবকে নিয়ে মন্তব্য করেছেন বিপিএলের টেকনিক্যাল কমিটির আহবায়ক ও জাতীয় দলের সাবেক অধিনায়ক রকিবুল হাসান। তার মতে সাকিব প্রায় বোর্ডের চেয়েও বড়।

মঙ্গলবার বিপিএলের সূচী পরিবর্তন নিয়ে সংবাদ সম্মেলনে আসেন বিপিএলের গর্ভনিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু ও রকিবুল। সেখানে সাকিব ইস্যুতে মিঠু এড়িয়ে গেলেও উত্তর দেন রকিবুল। তিনি সাকিবের নামে মামলা, দেশে ফেরা নিয়েও কথা বলেন।

রকিবুল বলেন, ‘সাকিব ইজ অলমোস্ট বিগার দ্যান দ্য বোর্ড। যদিও নোবডি ইজ বিগার দেন দ্য গেম একটা কথা আছে। সাকিব বাংলাদেশ ক্রিকেটের রোল মডেল। আমরা তাকে সবাই পছন্দ করি।’ তবে সাকিব তারপরও আইনের উর্ধ্বে নন বলেও মনে করিয়ে দেন রকিবুল, ‘কিন্তু এটাও ঠিক যে আমি যত বড়ই খেলোয়াড় হই না কেন আমি কোনো আইন ভাঙতে পারি না। কেউই সমালোচনার ঊর্ধ্বে নয়।’

সাকিবের গত বছর দেশে ফিরতে না পারা রাজনৈতিক সিদ্ধান্ত ছিল বলেও মনে করেন রকিবুল। তার নামে খুনের মামলাকেও অমূলক বলে মনে করেন তিনি। রকিবুল বলেন, ‘সাকিবের বিরুদ্ধে দুইটা অ্যালিগেশন আছে। একটা পলিটিক্যাল যেটা বলা হচ্ছে এবং আমি আমি মনে করি দ্যাট ওয়াজ এ পলিটিক্যাল ডিসিশন (সাকিবকে দেশে আসতে না দেওয়া)। কারণ সে কানাডাতে ক্রিকেট খেলতেছে। এখানে মার্ডার হইছে কে, সেখানে তাকে আসামী করে দিছে। এটা পুরোপুরি অমূলক বলে আমি মনে করি।’

সদ্য সাবেক ক্রীড়া উপদেষ্টা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলেছিলেন তিনি বিসিবিকে বলবেন সাকিব যেন আর জাতীয় দলে খেলতে না পারেন। এ নিয়ে রকিবুল বলেন, ‘যদি উনি এটা বলে থাকে, এইটা বলা উচিত হয়নি। এটা খুবই দুর্ভাগ্যজনক।’

এই শাখার আরও খবর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর লাশ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

ওটিএন বাংলা রিপোর্ট : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ফার্মেসি বিভাগের শিক্ষার্থী ফারজানা ইসলামের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৪ অক্টোবর) রাত ১১টার দিকে নারায়ণগঞ্জের ফতুল্লা…

অটোরিকশা চুরির সন্দেহে ২ ব্যক্তিকে পিটিয়ে হত্যা

রংপুরের গঙ্গাচড়ায় ব্যাটারিচালিত অটোরিকশা চুরির অভিযোগে দুই ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। রোববার ভোরে উপজেলার বড়বিল ইউনিয়নের বাগপুর বাগেরহাট গ্রামের পুকুরখুড়ির দোলা ক্যানেল এলাকায় এ…

ইরানে আজকেই হামলার হুমকি ট্রাম্পের, রিয়াদে ক্ষেপণাস্ত্র ভূপাতিতের দাবি

ইরানে আবারও সামরিক হামলা চালানোর হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শনিবার তিনি বলেছেন, রোববারই ইরানে নতুন করে হামলা শুরু হতে পারে। তবে…

গোলখরা কাটিয়ে সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন আলভারেজ

দীর্ঘ আট মাসের গোলখরা কাটিয়ে স্প্যানিশ ক্লাব আতলেতিকো মাদ্রিদের জয়সূচক গোল করেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজ। গোল করার পর সমর্থকদের কাছে আগের মন্তব্যের জন্য…

সুন্দরবনের উন্নয়নে ১২০০ কোটি রুপি বরাদ্দের ঘোষণা শুভেন্দুর

পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চলের উন্নয়নে এক হাজার ২০০ কোটি রুপি বিশেষ বরাদ্দের ঘোষণা দিয়েছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার (২৪ অক্টোবর) সুন্দরবনে প্রশাসনিক বৈঠক শেষে আয়োজিত…

অনৈতিক প্রস্তাব দিলে শিক্ষকের গালে থাপ্পড় মারতে পারেন শিক্ষার্থীর বাবা

ওটিএন বাংলা রিপোর্ট: শিক্ষার্থীকে অনৈতিক প্রস্তাব দেওয়া শিক্ষকের গালে থাপ্পড় মারার অধিকার তাঁর বাবার রয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামি আলোচক গিয়াস উদ্দিন তাহেরী। টঙ্গীর একটি…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au