সর্বশেষ

রোনালদোর হৃদয়টা অনেক বড়: লুকা মদ্রিচ

  • 6:01 pm - January 01, 2026
  • পঠিত হয়েছে:১৩৩ বার
. ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১ জানুয়ারি-ফুটবলে ক্রিস্তিয়ানো রোনালদোর প্রাপ্তি-অপ্রাপ্তির গল্প তো পুরো বিশ্বের জানা। তিনি মানুষ হিসেবে কেমন? এই প্রশ্নের উত্তর মিলল লুকা মদ্রিচের কণ্ঠে। ক্রোয়াট তারকার মতে, পর্তুগিজ তারকার হৃদয়টা অনেক বড়।

রোনালদোর সঙ্গে সম্পর্কটা বেশ ঘনিষ্ঠ মদ্রিচের। রিয়াল মাদ্রিদে দুইজন একসঙ্গে দীর্ঘ সাত বছর খেলেছেন। চ্যাম্পিয়ন্স লিগসহ জিতেছেন অনেক শিরোপা। লম্বা এই সময়ে পাঁচবারের ব্যালন দ’র জয়ীকে ভালোভাবে বোঝার সুযোগ হয়েছে ক্রোয়েশিয়ান তারকা মদ্রিচের।

ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ২০০৯ সালে রিয়াল মাদ্রিদে যোগ দেন রোনালদো। আর টটেনহ্যাম হটস্পার থেকে ২০১২ সালে স্প্যানিশ ক্লাবটিতে পাড়ি জমান মদ্রিচ।

২০১৮ সালে রিয়াল ছেড়ে ইউভেন্তুসে চলে যান রোনালদো। এরপর ম্যানচেস্টার ইউনাইটেড ঘুরে এখন তিনি খেলছেন সৌদি ক্লাব আল নাস্রের হয়ে।

আর চলতি বছর রেয়াল মাদ্রিদে ১৩ বছরের অধ্যায়ের ইতি টেনে ইতালিয়ান ক্লাব এসি মিলানে যোগ দেন মদ্রিচ। ইতালিয়ান সংবাদ মাধ্যম ‘কোররিয়ের দেল্লা সেরা’-এর সঙ্গে আলাপকালে রোনালদোর মানসিকতার প্রশংসা করেন তিনি।

“ক্রিস্তিয়ানোর সঙ্গে ঘনিষ্ঠতা অনুভব করি, কারণ আমি তার সঙ্গে খেলেছি, মাদ্রিদে সে আমার সতীর্থ ছিল। আমি নিশ্চিত করে বলতে পারি, সে কেবল একজন অসাধারণ ফুটবলারই নয়, চমৎকার একজন মানুষও। লোকে এটা জানে না, তবে তার হৃদয়টা অনেক বড়, সবসময় অন্যকে সহায়তা করতে মুখিয়ে থাকে।”

রোনালদো ও মদ্রিচ রিয়ালের জার্সিতে এক সঙ্গে চারটি চ্যাম্পিয়ন্স লিগ, তিনটি ক্লাব বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছেন। তারা দুইজন একসঙ্গে ক্লাবে থাকার সময়টায় একবার লা লিগাও জিতেছিল রিয়াল মাদ্রিদ।

এই শাখার আরও খবর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর লাশ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

ওটিএন বাংলা রিপোর্ট : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ফার্মেসি বিভাগের শিক্ষার্থী ফারজানা ইসলামের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৪ অক্টোবর) রাত ১১টার দিকে নারায়ণগঞ্জের ফতুল্লা…

অটোরিকশা চুরির সন্দেহে ২ ব্যক্তিকে পিটিয়ে হত্যা

রংপুরের গঙ্গাচড়ায় ব্যাটারিচালিত অটোরিকশা চুরির অভিযোগে দুই ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। রোববার ভোরে উপজেলার বড়বিল ইউনিয়নের বাগপুর বাগেরহাট গ্রামের পুকুরখুড়ির দোলা ক্যানেল এলাকায় এ…

ইরানে আজকেই হামলার হুমকি ট্রাম্পের, রিয়াদে ক্ষেপণাস্ত্র ভূপাতিতের দাবি

ইরানে আবারও সামরিক হামলা চালানোর হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শনিবার তিনি বলেছেন, রোববারই ইরানে নতুন করে হামলা শুরু হতে পারে। তবে…

গোলখরা কাটিয়ে সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন আলভারেজ

দীর্ঘ আট মাসের গোলখরা কাটিয়ে স্প্যানিশ ক্লাব আতলেতিকো মাদ্রিদের জয়সূচক গোল করেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজ। গোল করার পর সমর্থকদের কাছে আগের মন্তব্যের জন্য…

সুন্দরবনের উন্নয়নে ১২০০ কোটি রুপি বরাদ্দের ঘোষণা শুভেন্দুর

পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চলের উন্নয়নে এক হাজার ২০০ কোটি রুপি বিশেষ বরাদ্দের ঘোষণা দিয়েছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার (২৪ অক্টোবর) সুন্দরবনে প্রশাসনিক বৈঠক শেষে আয়োজিত…

অনৈতিক প্রস্তাব দিলে শিক্ষকের গালে থাপ্পড় মারতে পারেন শিক্ষার্থীর বাবা

ওটিএন বাংলা রিপোর্ট: শিক্ষার্থীকে অনৈতিক প্রস্তাব দেওয়া শিক্ষকের গালে থাপ্পড় মারার অধিকার তাঁর বাবার রয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামি আলোচক গিয়াস উদ্দিন তাহেরী। টঙ্গীর একটি…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au