সর্বশেষ

বিগব্যাশে ব্যাটিংয়ে রিশাদের ক্যামিও তারপরও হার হোবার্টের

  • 12:19 am - January 02, 2026
  • পঠিত হয়েছে:১৩৯ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১ জানুয়ারি-বিগ ব্যাশে এবার উইকেটের দেখা পাননি বাংলাদেশের রিশাদ হোসেন। পার্থ স্কর্চার্সের বিপক্ষে ম্যাচে ৪ ওভার হাত ঘুরিয়ে ৩৫ রান দিয়ে উইকেটশুন্য ছিলেন রিশাদ। ম্যাচের পরিস্থিতি বিবেচনায় অবশ্য কিপটেই বলা যায় রিশাদকে। হাইস্কোরিং ম্যাচে পার্থ স্কর্চার্সের কাছে রানে হেরেছে রিশাদদের হোবার্ট হারিকেন্স। শেষ দিকে ব্যাট হাতে ৮ বলে ১০ রানের ক্যামিও ইনিংস খেলেন রিশাদ।

বেলেরিভ ওভালে টসে জিতে আগে বোলিংয়ে নামে রিশাদদের হোবার্ট হারিকেন্স। শুরু থেকে আগ্রাসী ব্যাটিংয়ে পার্থের ইনিংস টেনেছেন দুই ওপেনার মিচেল মার্শ এবং ফিন অ্যালেন। ইনিংসের ৫ম ওভারে বোলিংয়ে আসেন রিশাদ। রানের লাগাম কিছুটা টেনে ধরেন। দিয়েছেন ৭ রান, উইকেট মেলেনি।

৭ম ওভারে আবার বোলিংয়ে আসেন রিশাদ। এবার আরও কিপটে, দিয়েছেন কেবল ৪ রান। এবারও উইকেট পাননি। ২ ওভারে ১১ রান দিয়ে উইকেটশুন্য রিশাদ হোসেন।

রিশাদ আবার বোলিংয়ে ফেরেন ১৩তম ওভারে। এবার তাকে তুলোধুনো করেন মার্শ। সেই ওভারে রান আসে ১২। ১৬তম ওভারে নিজের শেষ ওভার করতে এসে আরও ১২ রান দিয়েছেন রিশাদ হোসেন। উইকেট পাননি একটিও। ৪ ওভারে ৩৫ রান দিয়ে উইকেটশুন্য থাকেন রিশাদ।

ধুমধাড়াক্কা ব্যাটিংয়ে ফিফটি ছুঁয়ে সেঞ্চুরির খুব কাছে চলে যান মার্শ। বাকিদের মধ্যে ১০ বলে ১৬ রান করেন ফিন অ্যালেন। তিনে নামা কুপার কনোলি ৮ বলে ৪ রান করেন। চারে নেমে মার্শের সাথে তাণ্ডবে যোগ দেন অ্যারন হারডি। আগ্রাসী ব্যাটিংয়ে মাত্র ৫৫ বলে সেঞ্চুরি ছুঁয়েছেন মার্শ। ৫৮ বলে ১০২ রান করে ইনিংসের শেষ ওভারে আউট হয়েছেন মিচেল মার্শ।

শেষ দিকে হারডিও চলে যান সেঞ্চুরির কাছে। যদিও সেঞ্চুরি ছুঁতে পারেননি। ৪৩ বলে ৯৪ রান করে টিকে ছিলেন। ২০ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ২২৯ রানের সংগ্রহ দাঁড় করায় পার্থ স্কর্চার্স।

হোবার্ট হারিকেন্সের হয়ে ২ উইকেট নেন নাথান এলিস। ১ উইকেট তুলেছেন মিচেল ওয়েন।

জবাব দিতে নেমে শুরুতেই ধাক্কা খায় হোবার্ট। ওপেনিং জুটি ভেঙেছে দলের ১৪ রানের মাথাতে। ৬ বলে ৪ রান করে বিদায় নেন মিচেল ওয়েন। টিম ওয়ার্ড ভালো শুরু পেয়েছিলেন। তবে ইনিংস লম্বা করতে পারেননি। ১৭ বলে ২৭ রানের ক্যামিও খেলে দলের ৩৮ রানের মাথাতে বিদায় নেন ওয়ার্ড।

এরপর নিয়মিত বিরতিতে একের পর এক উইকেট হারিয়েছে হোবার্ট। মাঝে কিছু ছোট ছোট ক্যামিও ইনিংস খেলেছেন নিখিল চৌধুরী, বেন ম্যাকডারমটরা। ১৫ বলে ৩১ রানের ক্যামিও খেলেন নিখিল। ম্যাকডারমট করেছেন ১২ বলে ১৮ রান। ১৪ বলে ২৯ রানের ঝড়ো ইনিংস খেলেন ম্যাথু ওয়েড।

শেষে ১২ বলে ১৮ রান করেন রেহান আহমেদ। ১০ নম্বরে ক্রিজে আসেন রিশাদ হোসেন। নেমেই দারুণ এক চার হাঁকান তিনি। তবে বেশিক্ষণ টেকেননি ক্রিজে। ৮ বলে ১০ রানের ইনিংস খেলে বিদায় নিয়েছেন রিশাদ।

শেষ দিকে ধুঁকেছে হোবার্ট। ২০ ওভারের খেলা শেষে ৯ উইকেট হারিয়ে ১৮৯ রান তুলে থেমেছে হোবার্টের ইনিংস। ৪০ রানে জয়লাভ করে পার্থ স্কর্চার্স।

পার্থের হয়ে ৩ উইকেট নেন অ্যাশটন অ্যাগার। ২টি করে উইকেট শিকার করেছেন অ্যারন হারডি এবং জোয়েল প্যারিস। ১টি করে উইকেট তোলেন কুপার কনোলি এবং ব্রডি কুচ।

এই শাখার আরও খবর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর লাশ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

ওটিএন বাংলা রিপোর্ট : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ফার্মেসি বিভাগের শিক্ষার্থী ফারজানা ইসলামের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৪ অক্টোবর) রাত ১১টার দিকে নারায়ণগঞ্জের ফতুল্লা…

অটোরিকশা চুরির সন্দেহে ২ ব্যক্তিকে পিটিয়ে হত্যা

রংপুরের গঙ্গাচড়ায় ব্যাটারিচালিত অটোরিকশা চুরির অভিযোগে দুই ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। রোববার ভোরে উপজেলার বড়বিল ইউনিয়নের বাগপুর বাগেরহাট গ্রামের পুকুরখুড়ির দোলা ক্যানেল এলাকায় এ…

ইরানে আজকেই হামলার হুমকি ট্রাম্পের, রিয়াদে ক্ষেপণাস্ত্র ভূপাতিতের দাবি

ইরানে আবারও সামরিক হামলা চালানোর হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শনিবার তিনি বলেছেন, রোববারই ইরানে নতুন করে হামলা শুরু হতে পারে। তবে…

গোলখরা কাটিয়ে সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন আলভারেজ

দীর্ঘ আট মাসের গোলখরা কাটিয়ে স্প্যানিশ ক্লাব আতলেতিকো মাদ্রিদের জয়সূচক গোল করেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজ। গোল করার পর সমর্থকদের কাছে আগের মন্তব্যের জন্য…

সুন্দরবনের উন্নয়নে ১২০০ কোটি রুপি বরাদ্দের ঘোষণা শুভেন্দুর

পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চলের উন্নয়নে এক হাজার ২০০ কোটি রুপি বিশেষ বরাদ্দের ঘোষণা দিয়েছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার (২৪ অক্টোবর) সুন্দরবনে প্রশাসনিক বৈঠক শেষে আয়োজিত…

অনৈতিক প্রস্তাব দিলে শিক্ষকের গালে থাপ্পড় মারতে পারেন শিক্ষার্থীর বাবা

ওটিএন বাংলা রিপোর্ট: শিক্ষার্থীকে অনৈতিক প্রস্তাব দেওয়া শিক্ষকের গালে থাপ্পড় মারার অধিকার তাঁর বাবার রয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামি আলোচক গিয়াস উদ্দিন তাহেরী। টঙ্গীর একটি…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au