সর্বশেষ

বিপিএলে চলতি আসরে প্রথম সুপার ওভার রংপুরকে হারালো রাজশাহী

  • 3:39 am - January 02, 2026
  • পঠিত হয়েছে:১৪৮ বার
রিপন মন্ডলের কাছে হেরে গেলো রংপুর। ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২ ডিসেম্বর-বাংলাদেশ প্রিমিয়ার লিগে দিনের দ্বিতীয় ম্যাচে রোমাঞ্চের চূড়ান্ত স্বাদ দিয়েছে রাজশাহী ওয়ারিয়র্স ও রংপুর রাইডার্সের লড়াই। নির্ধারিত ২০ ওভারে ম্যাচ টাই হওয়ার পর সিদ্ধান্ত গড়ায় সুপার ওভারে, আর সেখানেই এগিয়ে গিয়ে জয় ছিনিয়ে নেয় রাজশাহী।

সুপার ওভারে প্রথমে ব্যাট করে রংপুর তুলতে পারে মাত্র ৬ রান। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ৩ বল খেলেই লক্ষ্যে পৌঁছে যায় রাজশাহী ওয়ারিয়র্স, নিশ্চিত হয় উত্তেজনাপূর্ণ জয়।

এর আগে ম্যাচের শুরুতে টসে জিতে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৮ উইকেটে ১৫৯ রান করে রাজশাহী। জবাবে রংপুরও নির্ধারিত ওভারে ৬ উইকেটে ১৫৯ রান তুলতে সক্ষম হয়, আর তাতেই ম্যাচ গড়ায় সুপার ওভারে।

রংপুরের রান তাড়ার শুরুটা খুব আশাব্যঞ্জক ছিল না। লিটন দাস দ্রুত ১৬ রানে বিদায় নিলেও পরে পরিস্থিতি সামলান ডেভিড মালান ও তাওহীদ হৃদয়। দুজন মিলে গড়েন ১০০ রানের দুর্দান্ত জুটি, যা রংপুরকে জয়ের শক্ত ভিত দিয়েছিল। হৃদয় করেন ৫৩ রান, আর মালান অপরাজিত থাকেন ৬৫ রানে; সঙ্গী কাইল মেয়ার্স ১৫ রানে অপরাজিত থেকে ম্যাচ সমতায় নিয়ে আসেন।

রাজশাহীর ইনিংসে শুরুতে ব্যর্থ হন ওপেনার তানজিদ হাসান তামিম। তবে দ্বিতীয় উইকেটে শান্ত ও ফারহান দলকে ফিরিয়ে আনেন। অধিনায়ক শান্ত অদ্ভুতুড়ে রানআউটে ফেরার আগে করেন ৪১ রান, আর ফারহান খেলেন ম্যাচসেরা ৬৫ রানের ইনিংস। তবে তাদের পর ব্যাটাররা সুবিধা করতে না পারায় নির্ধারিত ওভারে খুব বড় সংগ্রহ গড়া সম্ভব হয়নি।

শেষ পর্যন্ত সব উত্তেজনার নিষ্পত্তি হয় সুপার ওভারেই—আর সেখানে ঠাণ্ডা মাথার ক্রিকেট খেলে জয় পকেটে তোলে রাজশাহী ওয়ারিয়র্স।

এই শাখার আরও খবর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর লাশ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

ওটিএন বাংলা রিপোর্ট : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ফার্মেসি বিভাগের শিক্ষার্থী ফারজানা ইসলামের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৪ অক্টোবর) রাত ১১টার দিকে নারায়ণগঞ্জের ফতুল্লা…

অটোরিকশা চুরির সন্দেহে ২ ব্যক্তিকে পিটিয়ে হত্যা

রংপুরের গঙ্গাচড়ায় ব্যাটারিচালিত অটোরিকশা চুরির অভিযোগে দুই ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। রোববার ভোরে উপজেলার বড়বিল ইউনিয়নের বাগপুর বাগেরহাট গ্রামের পুকুরখুড়ির দোলা ক্যানেল এলাকায় এ…

ইরানে আজকেই হামলার হুমকি ট্রাম্পের, রিয়াদে ক্ষেপণাস্ত্র ভূপাতিতের দাবি

ইরানে আবারও সামরিক হামলা চালানোর হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শনিবার তিনি বলেছেন, রোববারই ইরানে নতুন করে হামলা শুরু হতে পারে। তবে…

গোলখরা কাটিয়ে সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন আলভারেজ

দীর্ঘ আট মাসের গোলখরা কাটিয়ে স্প্যানিশ ক্লাব আতলেতিকো মাদ্রিদের জয়সূচক গোল করেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজ। গোল করার পর সমর্থকদের কাছে আগের মন্তব্যের জন্য…

সুন্দরবনের উন্নয়নে ১২০০ কোটি রুপি বরাদ্দের ঘোষণা শুভেন্দুর

পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চলের উন্নয়নে এক হাজার ২০০ কোটি রুপি বিশেষ বরাদ্দের ঘোষণা দিয়েছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার (২৪ অক্টোবর) সুন্দরবনে প্রশাসনিক বৈঠক শেষে আয়োজিত…

অনৈতিক প্রস্তাব দিলে শিক্ষকের গালে থাপ্পড় মারতে পারেন শিক্ষার্থীর বাবা

ওটিএন বাংলা রিপোর্ট: শিক্ষার্থীকে অনৈতিক প্রস্তাব দেওয়া শিক্ষকের গালে থাপ্পড় মারার অধিকার তাঁর বাবার রয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামি আলোচক গিয়াস উদ্দিন তাহেরী। টঙ্গীর একটি…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au